খবর বিজ্ঞপ্তি।।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবতার মুক্তি ও নিশিরাতের সরকারকে বিদায় করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দাবিতে ৪ মার্চ কেন্দ্র ঘোষিত, থানায় থানায় পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারের লুটপাট, পাচার এবং সম্পদের অপচয়ের কারণে দেশের অর্থনীতিকে যে বিপর্যস্ত করা হয়েছে। আওয়ামী লীগ সব সময় উন্নয়নের কথা বলে। কিন্তু তাদের উন্নয়ন হচ্ছে গুটিকতেক মানুষের উন্নয়ন। করোনার সময়ে দেশে ১২ হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে। এদের উন্নয়ন করছে সরকার। আর সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে দরিদ্র সীমার নিচে নেমেছে সাড়ে তিন কোটি মানুষ। সরকারের পরিবর্তন করতে রাজপথেই ফয়সালা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র মুক্তির যে স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়েছে ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্র কোনোভাবেই তা বন্ধ করতে পারবে না।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম-আহবায়ক স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, সদস্য আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, কেএম হুমায়ুন কবির, কাজী মিজানুর রহমান, একরামুল কবির মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আব্দুর রহমান ডিনো, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন জাহিদ, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি নেহিবুল হাসান নেহিম, সাধারন সম্পাদক আব্দুল আজিজ সুমন, কৃষক দল আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজিব, ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জাসাস আহবায়ক নুর ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, জালাল উদ্দিন জালু মিয়া, শহিদুল ইসলাম শহিদ, এমদাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, মো. শহিদ খান, মো. লিটন খান, মো. মোবাশ্বির হোসেন শ্যামল, সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, শেখ আরশাদ আলী, মো. নজরুল ইসলাম, মো. কারুজ্জামান রুনু, বাবু মোড়ল, মাহবুব উল্লাহ শামীম, কেএম মাহবুবুল আলম, মো. সরোয়ার শিকদার, হুমায়ুন কবির চৌধুরী, কাজী আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন প্রমুখ।











































