চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগের কারণে শ্রমিক সংকটের খবর পেয়ে এক কৃষকের ধান কেটে তার ঘরে তুলে দিয়েছেন আ’লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ।
উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরপনপুর গ্রামের কৃষক হান্না বিশ্বাসের একবিঘা জমির ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় তিনি তা কাটতে পারছিলেন না। এ বিষয়টি আ’লীগের দৃষ্টিগোচর হলে উপজেলা আ’লীগ নেতা এম এ খসরু আহম্মেদ উকিলের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৮ টায় ওই ধান কেটে দেন।
এসময় আংশ গ্রহন করেন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম,ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি ( ভারপ্রপ্ত) ময়িন শেখ, ছত্রলীগ নেতা রহমাত আলী,বড়বাড়িয়া সিনিয়র রহমানিয়া ডিগ্রী মাদ্রাসা শাখার ছাত্রলীগ সভাপতি মো: রমজান, রুবেল উকিল, ফরিদ প্রমুখ।











































