Home আঞ্চলিক অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত সেই বৃদ্ধের করোনা জয়

অভয়নগরে প্রথম করোনা আক্রান্ত সেই বৃদ্ধের করোনা জয়

8

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ইব্রাহিম শেখ ওরফে এবের (৭০) বছরের বৃদ্ধ করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানান, গত ২ মে (শনিবার) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার (৪মে) তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরাপড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখার দুইদিন পর তাঁকে খুলনা মেডিক্যালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহামুদুর রহমান রিজভী বলেন, অভয়নগরে অদ্যবধি একই পরিবারের দুইজন (দাদা ও নাতি) করোনায় আক্রান্ত ছিল। গত ১২ মে চিকিৎসাধীন অবস্থায় দাদার নমুনা সংগ্রহ করা হয়। নমুনায় কভিড-১০ নেগেটিভ পাওয়া যায়। অভয়নগরে তিনি ছিলেন প্রথম করোনা রোগী এবং তিনিই প্রথম করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। আশাকরি তিনি সুস্থভাবে পরিবারের সকলের সাথে ভালো থাকবেন।

আইসোলেশনে থাকা বৃদ্ধের নাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেও ভালো আছে, সুস্থ হয়ে উঠছে। দুই একদিনের মধ্যে তাকেও বাড়ি পৌঁছে দেয়া হবে। করোনা থেকে সুস্থ্য হয়ে উঠা ইব্রাহিম শেখ বলেন আমি অভয়নগরের মানুষের দোয়াই নতুন জীনব ফিরে পেয়েছি। আমার নাতনির জন্য সকলে দোয়া করবেন সে জেনো তারাতারি সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারে।

অভয়নগরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারী

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

যশোরের অভয়নগরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান ২০২০ এর উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামে প্রান্তিক ও মাঝারি চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে কার্ডধারী কৃষকদের মধ্যে থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য ও কৃষি বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার মফস্বল সম্পাদক মাসুদ তাজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিফনূর, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল সহ সাংবাদিকবৃন্দ।

সরকারি খাদ্য গুদামের কর্মকর্তা ইসমাইল আদম জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে উপজেলা পরিষদের সভাকক্ষে এ লটারীর আয়োজন করা হয়। শতভাগ স্বচ্ছতার সাথে লটারী করা হয়েছে। আজ উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নের কার্ডধারী কৃষকদের লটারী করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৪০ টাকায় এক মন ধান ক্রয় করা হবে।

খাদ্য নিয়ন্ত্রক মিনা খানম জানান, প্রেমবাগ ইউনিয়নের ৩২০৮টি কার্ডের মধ্যে লটারীর মাধ্যমে ২৪৮ জন, সুন্দলী ইউনিয়নের ১১৯৪টি কার্ডের মধ্যে ১০২ জন, চলিশিয়া ইউনিয়নের ২৭২৮টি কার্ডের মধ্যে ২৬৮ জন এবং পায়রা ইউনিয়নের ১৪২৬টি কার্ডের মধ্যে ২৬২জন কৃষক কার্ডপ্রতি ১ টন করে ধান দিতে পারবেন। আগামী রবিবার উপজেলার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়ন সহ নওয়াপাড়া পৌরসভার কার্ডধারী কৃষকদের লটারী একই স্থানে অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে এ উপজেলায় ২৫০৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে তিনি জানান।