Home বিনোদন আসছে পূজার ‘নাকফুল’

আসছে পূজার ‘নাকফুল’

11

বিনোদন ডেস্ক।।
চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক ছবিতে অভিনয় করছেন। গত বছরের শুরুর দিকে তিনি ‘নাকফুল’ নামের সিনেমার শুটিং শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এর দৃশ্যধারণ করা হয়। আলোক হাসানের পরিচালনায় এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন আদর আজাদ এবং পূজা চেরি। এরই মধ্যে শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘নাকফুল’ এই নির্মাতার প্রথম চলচ্চিত্র। চলতি বছরে ভালো দিনক্ষণ দেখে দ্রুতই সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানা যায়। পূজা চেরি বলেন, ‘নাকফুল’ একটি রোমান্টিক গল্প। এরমধ্যে ট্র্যাজেডি আছে।
চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্পই তুলে ধলা হয়েছে ছবিতে। তবে গল্পের শুরুটা দেখে শেষটা কেউ আন্দাজ করতে পারবে না যে কি হতে পারে! সিনেমাটির আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।