খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আজ (৩১ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩টায় খুলনায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি রেলস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হবে।











































