Home আঞ্চলিক হঠাৎ গুলিতে উত্তপ্ত খুলনা: নিহত ব্যবসায়ী, আহত দুই

হঠাৎ গুলিতে উত্তপ্ত খুলনা: নিহত ব্যবসায়ী, আহত দুই

6

স্টাফ রিপোর্টার।।
হঠাৎ করে একদিনে খুলনায় পৃথক দুই জায়গায় গুলিতে একজন ব্যবসায়ী নিহত ও দুইজন আহতের ঘটনা ঘটেছে। ফুলতলায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময়ে অপর এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। বিকেলে খুলনা সদর থানার বাগমারা মন্দির এলাকায় রাকিব হাসান নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।

সোমবার সকালে ফুলতলা উপজেলা সদরের জামিরা রোডে গুলিতে মিলন ফকির হত্যাকান্ডে ঘটনা ঘটে। নিহত মিলন ফকির নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়ুলি গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে। তিনি গত চার বছর ধরে ফুলতলা উপজেলা সদরের আলকা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলা সদরের জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ের একটি চায়ের দোকানে মিলন ফকির ও স্কুল শিক্ষক শীতল বিশ^াস চা পান করছিলেন।

এ সময় একটি মোটরসাইকেলে দু-তিনজন দুর্বৃত্ত এসে মিলন ফকিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মিলনের হাতে ও শিক্ষক শীতলের পায়ে লাগে। মিলন দ্রত দৌড়ে পাশর্^বর্তী একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ সময় একজন দুর্বৃত্ত তার পেছন পেছন দোকানের মধ্যে ঢুকে মিলনের মাথায় ও পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শীতল বিশ^াসকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, পুলিশ সুপার মাহাবুব হাসান, গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডি ও র‌্যাব-৬’র সদস্যরা উপস্থিত হন। দুপুরে মিলন ফকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, মিলন ফকির কয়েকজন ব্যক্তির সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। এছাড়া এক সময় তিনি বিদেশে থাকতেন। বিদেশে লোক পাঠানোর কথা বলে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেননি। সম্প্রতি তিনি ফুলতলা থেকে নওয়াপাড়া পর্যন্ত ভৈরব নদের বালু উত্তোলনের ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত হন। এছাড়াও তিনি স্থানীয় চরমপন্থি সন্ত্রাসীদের সঙ্গেও চলাফেরা করতেন। ঘাটের ইজারা ও ব্যবসা সংক্রান্ত দ্বদ্বের জেরসহ উক্ত কোনো ঘটনার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আমরা প্রয়োজনীয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন এবং হত্যাকান্ডের কারণ উদঘাটনসহ জড়িতদেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।

বাগমারায় যুবক গুলিবিদ্ধ: খুলনা নগরীর বাগমারা মন্দির এলাকায় রাকিব হাসান নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। বিকেল সাড়ে তিনটায় ঘটনাটি ঘটে। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণ জানাতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক বাগমারা মন্দিরের সামনে দিয়ে যাবার সময় মাঝখানে থাকা রাকিব হাসান পড়ে যায় মোটরসাইকেলটি দ্রুত স্থান ত্যাগ করে। এলাকাবাসী আরও জানায়, যুবকের পিঠের নিচে দুইটি গুলির চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ যুবক জানায়, ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে যাবার সময় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। রাকিব হাসানের বাড়ি খুলনার রুপসা উপজেলার আইচগাতি এলাকায়, তিনি আনোয়ার হোসেনের ছেলে। গুলিবিদ্ধ যুবক ও এলাকাবাসীর বক্তব্য ভিন্ন হওয়ায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।