Home আঞ্চলিক পাইকগাছায় চলতি মৌসুমে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

পাইকগাছায় চলতি মৌসুমে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

47

 

বাবুল আক্তার, পাইকগাছা।।
প্রতিনিধি: উপকূলীয় এলাকা পাইকগাছায় এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছরের চেয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার ৫০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। দেশের চাহিদার ৯০ ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয়। সে লক্ষে ৩ বছরের মধ্য ভোজ্য তেল আমদানী কমাতে শরিষার আবাদ বাড়ানো হয়েছে বলে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান। গত বছর উপজেলায় ২২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিলো। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের সরিষার বীজ ও সার দেওয়ায় এ বছর সরিষার আবাদ ৫০ হেক্টর বেড়েছে। তবে সময়মতো মাটিতে আদ্রতা না থাকায় সরিষার আবাদ কিছুটা দেরি হয়েছে। আবার আনেকেই আমন ধান কাটার ৪/৫ দিন আগে ধানের ভিতর সরিষা বীজ ছিটিয়ে ভালো ফল হয়েছে। উপকূলের লবণক্ত এলাকা চাষাবাদ অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভর করে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে কপিলমুনি, হরিঢালী, গদাইপুর, রাড়ুলীতে আধিক সরিষা চাষ হয়। অন্য ইউনিয়নে সামান্য জমিতে সরিষার আবাদ হয়েছে। বারি- ১৪, বারি-১৮, বারি-১৭, বিনা-৪ ও বিনা-৯ জাতের সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আগাম যারা চাষ করেছে তাদের জমিতে সরিষার ফুল ঝরে সরিষার দানা বাঁধতে শুরু করেছে। এর মাধ্যমে কৃষকরা নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারবেন বলে কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলা কৃষি বিভাগ বলছে, আগামী ৩ বছরের মধ্যে বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ৪০ শতাংশ ভোজ্য তেল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ঘাটতি কমিয়ে আনতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কপিলমুনি ইউনিয়নের ইউনিয়নের ইউপি সদস্য রবিউ ইসলাম বলেন, আমি গত বছর ১০ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা আবাদ করে প্রতিবিঘা জমিতে ৮ মণ করে ফলন পেয়েছি। ভোজ্য তেলের দাম বৃদ্ধির ফলে এবার কৃষি বিভাগের সহতায় ১৪ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা আবাদ করেছি। সরিষার ফলন ভালো হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এবছর ফলন ভালো হবে। একই ইউনিয়নের আনছার শেখ ৩ বিঘা, বিরাশির নাসির উদ্দীন ২ বিঘা, ও অশোক কুমার ঘোষ ৩ বিঘা জমিতে বারি ১৪ লাগিয়েছে। তারা বলেন বারি ১৭, বারি১৮, বারি ৯, বারি ৪ এর তুলনায় বারি ১৪ ভালো ফলোন ফলেছে। উপজেলার বিরাশি গ্রামের অশোক ষোষ বলেন, গত বছর তিন বিঘা জমিতে বারি ১৭ জাতের সরিষা আবাদ করে ১২ মণ ফলন পেয়েছিলাম। এ বছর কৃষি বিভাগের পরামর্শে তিন বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা আবাদ করেছি ফলোনও ভালো হয়েছে।আশা করছি ৩বিঘা জমিতে ২৪ মণ সরিষা পাবো। গত বছর এ জাতের সরিষা ১০ শতাংশ জমিতে লাগিয়ে ছিলাম। ফলোন ভালো হওয়ায় ৩ বিঘা জমিতে বারি ১৪ লাগিয়েছি। বারি ১৪ তেলও বেশি হয়। ২০ কেজি সরিষায় সাড়ে ৮কেজি তেল পেয়েছি। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, দেশের চাহিদার ৯০ ভাগ ভোজ্য তেল অন্য দেশ থেকে আমদানি করতে হয়। বর্তমান সরকারের প্রচেষ্টায় আমদানী নির্ভর কমাতে আগামী ৩ বছরের মধ্য ভোজ্য তেলের ঘাটতি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। তেল উৎপাদন বাড়াতে কৃষকের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে বারি-১৮, বারি-১৪, বারি-১৭, বিনা-৯ জাতের সরিষার আবাদ বৃদ্ধি করা হয়েছে। এ বছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে তিনি জানান।