নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা লাভের সুযোগ পাবে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উন্নত বিশে^র সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এর ফলে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা লাভের সুযোগ পাবে।
সিটি মেয়র শনিবার দুপুরে কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ কর্মপ্রচেষ্টায় শিক্ষার্থীদেরও অংশগ্রহণ জরুরী। শারীরিক সুস্থতা ও মানষিক বিকাশ নিশ্চিত করতে তিনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়ানুশিলের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো: মেজবাউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মুন্সী আব্দুল ওয়াদুদ, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মো: ডালিম হাওলাদার, মো: মনিরুজ্জামান ও সংরক্ষিত আসেনর কাউন্সিলর পারভীন আক্তার। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র ক্রীড়া প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বড়দলে স্বামী সন্তানদের অচেতন করে স্ত্রীর অজানার উদ্দেশ্যে পাড়ি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে স্বামী ও দু’ কন্যাকে চেতনা নাশক খাইয়ে অচেতন করে রাতের আধারে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে স্ত্রী চামেলী রায়। ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ জানুয়ারী) রাতের কোন এক সময় ইউনিয়নের হেতাইলবুনিয়া গ্রামে।
হেতাইলবুনিয়া গ্রামের নিরাপদ গাইনের ছেলে বিশ্বজিৎ গাইন ও রবীন্দ্র নাথ গাইনের ছেলে বাদল গাইন একই সাথে ব্যবসা করতো। ব্যবসার সুবাদে বিশ্বজিৎ গাইনের স্ত্রী চামেলীর সাথে বাদলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এক সময় স্বামীর দৃষ্টি গোচর হলে গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে। কিন্তু এলাকার কিছু স্বার্থন্বেষী কুমন্ত্রনায় কাজ হয়নি। এসুযোগে বাদল প্রেমিকা গৃহবধু চামেলীকে কৌশলে তার ইচ্ছার বিরুদ্ধে ঘরছাড়া করে। থানা পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় গৃহবধূর ঘর সংসার পুনরায় ফিরে পায়। তখন থানায় একটি জিডি করা হয়েছিল। কিন্তু না তাদেরকে ফেরানো সম্ভব হলোনা। গত ২৭ জানুয়ারি বাদলের সহযোগিতায় চামেলী পরিবারের সবাইকে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার, নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে রাতের আঁধারে শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
স্বামী শিশু কন্যা ও অর্থ-অলঙ্কার উদ্ধারের জন্য থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। আশাশুনিয় দায়িত্বরত এসআই ইমরান হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
আশাশুনি মিনি ক্রিকেটে চাপড়া হিন্দোল যুব সংঘের জয়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় মিনি ক্রিকেট খেলায় হিন্দোল যুব সংঘ ৩ উইকেটে জয় লাভ করেছে। শনিবার সকাল ১০ টায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চাপড়া হিন্দোল যুব সংঘ ও কোদন্ডা স্পোর্টিং ক্লাব অংশ নেয়। খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন ও খেলার শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, অবঃ সৈনিক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, সাজেদুল ইসলাম।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি-আব্দুল আউয়াল সেক্রেটারী-ইমরান
খবর বিজ।ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান গতকাল শনিবার (২৮ জানুয়ারী) বিকালে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ৩৫ সদস্য বিশিষ্ট মজলিশে আমেলা ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। দলের নগর উপদেষ্টারা হলেন আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা শেখ আব্দুল্লাহ, মুফতি মাহবুবুর রহমান, আলহাজ্ব মাহতাব উদ্দিন, আলহাজ্ব শোয়েবুর রহমান, আলহাজ্ব আব্দুল হাকিম, এস এম ফরহাদ হেসেন, আলহাজ্ব হুমায়ুন কবির, আলহাজ্ব আবু মোঃ বেলাল।
মজলিশে আমেলায় রয়েছেন যারা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব শফিউল ইসলাম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সারোয়ার হোসেন বন্দ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুল ইসলাম, সহ প্রশিক্ষণ মুফতী মইনুল ইসলাম, সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, মাষ্টার মঈন উদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, এস এম আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হোসেন, কাজী তোফায়েল হোসেন।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের নায়েবে আমীর ও খুলনা মহানগরের নবগঠিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, পরে নতুন কমিটির শপথ পাঠ করান।
উল্লেখ্য গত ২০ জানুয়ারী দলের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্মেলনের মাধ্যমে নগর কমিটির সভাপতি হিসেবে আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন ও সেক্রেটারী হিসেবে মুফতী ইমরান হোসাইনের নাম ঘোষণা করেন।
রূপসায় জাল-জালিয়াতির মাধ্যমে শরিকের সম্পত্তি জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার দেবীপুর গ্রামে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে শরিকের সম্পত্তি জবর দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতে বাটোয়ারা মামলা চলমান থাকলেও তার তোয়াক্কা করছেনা ওই চক্রটি। এব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, উপজেলার দেবীপুর গ্রামের মৃত কহিল উদ্দীন নেহালপুর মৌজায় সিএস ৫৯৬ নং খতিয়ানে ১০২৭ নং দাগে ৪৭ শতক, সিএস ২৪৪ নং খতিয়ানে ১০২৩ নং দাগে ৬৭ শতক, একই খতিয়ানে ১০২৪ নং দাগে ৪৯ শতক ও সিএস ২১১ নং খতিয়ানে ১০২৬ নং দাগে ১৭ শতক জমি রেখে যান। ওয়ারেশ হিসেবে রেখে যান ২ ছেলে আনছার উদ্দীন শেখ ওরফে পাচু শেখ, আকাম উদ্দীন শেখ, কণ্যা বড়ু বিবি ও মাজু বিবিকে। এদের মৃত্যুর পর তাদের সন্তানরা শান্তিপূর্ণভাবে বিষয় সম্পত্তি ভোগ দখল করতে থাকে।
ওই চার সন্তানের মধ্যে বড়ু বিবির তিন ছেলে হাসেম আলী, কাশেম আলী ও হাতেম আলী রয়েছে। কহিল উদ্দীনের জীবদ্দশায় তার সম্পত্তির মধ্যে দেবীপুর গ্রামের বসত বাড়ি পুত্রদের এবং এর অংশ হিসেবে কণ্যাদের মধ্যে বড়ু বিবিকে সামন্তসেনা বিলের বিলান জমি মৌখিকভাবে দিয়ে যান। সেইসাথে সকল বিষয় সম্পত্তি তার নাতি অর্থাৎ বড়ু বিবির ছোট ছেলে হাতেম আলীকে দেখা শোনার দায়িত্ব দেন। নানার সম্পত্তি দেখাশোনার সুবাদে লোভে পড়ে শুরু করে জাল-জালিয়াতি। ওই সকল সম্পত্তি থেকে বড়ু বিবি যে অংশ পাবে তার চেয়ে কয়েকগুন বেশি জমির কাগজ-পত্র জাল-জালিয়াতি করে নেয়। এদের মৃত্যুর পর তাদের সন্তানেরা ওই জাল-জালিয়াতির কাগজ-পত্রের উপর ভিত্তি করে জমি দখলের নেশায় মেতে ওঠে। আর বঞ্চিত করার চেষ্টা চালাতে থাকে আনছার উদ্দীন শেখ ওরফে পাচু শেখ, আকাম উদ্দীন শেখ ও মাজু বিবির ওয়ারেশদের। যদিও জন্মের পর থেকে এসব ওয়ারেশরা ওই জমি ভোগ দখলে রয়েছে। পরিবারের কেউ মৃত্যুবরণ করলে তার জন্য ওই বসত বাড়ির একপ্রান্তে পারিবারিক কবরস্থানও রয়েছে। এদিকে বড়ু বিবির ওয়ারেশরা বিভিন্ন ব্যক্তিকে আমমোক্তার নামা দলিল এবং বায়নাপত্রের মাধমে ওই জমির মালিক বানিয়ে দেন।
এর আগে ২০১২ সালের মার্চ মাসে হাতেম আলী উপজেলার ইলাইপুর গ্রামের মৃত খালেক ফকিরের ছেলে আতাহার ফকিরকে দিয়ে প্রতারনার মাধ্যমে মৃত পাচু শেখ, এর ছেলে আমজাদ আলী শেখ, মৃত আনছার উদ্দিন শেখ এর ছেলে আবজাল শেখ, আসশ^াস আলী শেখ, কণ্যা সাহিদা বেগম, ফরিদা বেগম, মৃত ওহাব শেখ এর স্ত্রী মোমেনা বেগম, কণ্যা হালিমা বেগম, হোসনেয়ারা বেগম, রেশমা বেগমের কাছ থেকে কৌশলে সামন্তসেনা মৌজার ৩টি খতিয়ানের .৬৬ একর বিলান সম্পত্তি আমমোক্তার নামা দলিলের মাধ্যমে লিখে নেয়। উল্লিখিত সম্পত্তি প্রথমে আতাহার আলী ফকিরের নামে আমমোক্তার দলিল হলেও পরে সে তা পুনরায় হাতেম আলী এবং হাতেম আলীর পছন্দের ব্যক্তির নামে আমমোক্তার নামা দলিল করে দেয়।
এদিকে বসতভিটাসহ সকল বিষয় সম্পত্তি রক্ষায় আনছার উদ্দীন শেখ ওরফে পাচু শেখ, আকাম উদ্দীন শেখ ও মাজু বিবির ওয়ারেশগণ গত ২৫/১০/২০ তারিখ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৩য় আদালত, খুলনায় বাটোয়ারা মামলা দায়ের করেন। যা এখনো চলমান রয়েছে। অপরদিকে বাটোয়ারা মামলার বাদী পক্ষকে সায়েস্তা করতে অবৈধ দখল প্রচেষ্টাকারীদের পক্ষে দেবীপুর গ্রামের মৃত নিতাই দাসের ছেলে সমীর দাস বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (রূপসা), খুলনায় একটি মামলা দায়ের করেন।
ডুমুরিয়ায় কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কাঁঠালতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এরা হলেন সভাপতি পদে আঃ আজিজ শেখ, মাহাবুর রহমান উথান ও বিষ্ণু বসাক, সহ-সভাপতি নজরুল ইসলাম শেখ ও মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ হাসান শেখ, রায়হান মোড়ল, পলাশ দাস ও শেখ হাফিজুর রহমান, সহ-সম্পাদক আব্দুল্লাহ মোল্লা, কোষাধ্যক্ষ মুকতার হোসেন গাজী ও হাফিজুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ গাজী ও আতাউর রহমান, দপ্তর সম্পাদক প্রহলাদ দাস, প্রচার সম্পাদক হায়দার আলী শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা ও নির্বাহী সদস্য পদে এসএম সিদ্দিকুর রহমান। এ সময় উপ¯ি’ত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এমএম আব্দুল্লাহ, মোঃ সিদ্দিক আলী শেখ, সন্তোষ মল্লিক, আঃ হালিম মুন্না, শেখ বিল্লাল হোসেন ও আজাহারুল ইসলাম গাজী। আগামী ২০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বর্গীয় প্রধান শিক্ষক কালিদাস টিকাদারের মৃত্যুবার্ষিকী পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়র আয়োজনে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় কালিদাস টিকাদারের ২৬ তম মৃত্যুবার্ষিকী নানান মাঙ্গলিক ও স্মৃতিচারণ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০ টায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, সরকারি বটিয়াঘাটা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, অবঃ শিক্ষক নিকুঞ্জ বিহারী গোলদার, অবঃ ব্যাংক কর্মকর্তা সমীরণ গোলদার, ইউপি চেয়ারম্যান বিধান রায়,এ্যাডঃ সন্দিপ রায়, উপাধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব কালিপদ রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, সমাজ সেবক বিশ্বজিৎ রায়, এ্যাডঃ রমেশ মল্লিক, সমাজ সেবক অরবিন্দু মহলদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি হিরন্ময় রায়, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে প্রশান্ত গোলদার, বিকাশ কুসুম মন্ডল, প্রফুল্ল কুমার রায়, মনোরঞ্জন কবিরাজ, দয়াল বিশ্বাস, সহকারী শিক্ষক যথাক্রমে রঞ্জন কুমার মন্ডল, দেবাশীষ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, তপতী রাণী মল্লিক, রনোবীর কুমার রায়, রনো, কল্যাণ, সুকান্ত কুমার মন্ডল সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক ও গণ্যমাম্য ব্যাক্তিগণ।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের অফিস সহকারি আব্দুল করিম রাঢ়ী ২৮ জানুয়ারি ‘২৩ খ্রিঃ শনিবার রাত ৩টা ১৫ মিনিটে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ গভীরভাবে শোকাহত। শোক সন্তুপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, এ এম আল মামুন চৌধুরী, মশিউজ্জামান খান মশি প্রমুখ।
আব্দুল করীম রাঢ়ী’র মৃত্যুতে নগর যুবলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারি ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল করীম রাঢ়ী(৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার গভীর রাত তিন টা পনেরো মিনিটে নগরীর শঙ্খ মার্কেটস্থ বাসভবন থেকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও সহ-ধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
অন্যদিকে শনিবার বাদ জুম্মা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের জানাযায় অংশ গ্রহন করেছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, ইয়াসিন আরাফাত, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, ইকবাল কবীর লিটন, কাঞ্চন শিকদার, মাসুম বিশ্বাষ, হারুন উর রশিদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, রাজেশ মাহমুদ, হিরন হাওলাদার প্রমুখ। জানাযা শেষে নেতৃবৃন্দ মরহুমের লাশে পুষ্ট স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। জানযা শেষে মরহুমের লাশ টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে।
ডুমুরিয়ায় আওয়ামী মটর চালক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামী মটর চালক লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। সংগঠনটির উপজেলা সভাপতি খবির হোসেন শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরদার, এনায়েত খান, আবুল শেখ, গাজী রুহুল আমিন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, এস এম হাবিবুর রহমান, কারিমুল ইসলাম, আনিস গাজী, অর্পন বিশ্বাস, ফরিদুল ইসলাম, ইয়াসিন মোড়ল, তাবাচ্ছুম খাতুন তোবা, এস কে বাপ্পী, বাধন মন্ডল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল গফুর।
১৯ নং রোড প্রতিবেশি কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৯ নং রোড প্রতিবেশি কল্যাণ সমিতি খালিশপুরের উদ্যেগে পিঠা উৎসব ও আলোচনা সভা গতকাল সন্ধ্য ৬টায় সংগঠনের সভাপতি লেখক-গবেষক এম এম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন ফারুকের সঞ্চালনায় খালিশপুরস্থ এম এম তৈয়াবুর রহমান গণ-গ্রন্থাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকিব সাদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম, জেলা তাতী লীগের সদস্য সচিব মোঃ বরকত হোসেন, খালিশপুর থানা ইউনিট কমান্ডার বীর মুুিক্তযোদ্ধা মোঃ শাহজাহান, আঃ আজিজ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, বশির আহমেদ, শাহিনুর টটুল, ইঞ্জরিয়ার মোঃ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবান্ন উৎসব আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতি, শহরকেন্দ্রিক মানুষের যান্ত্রিক জীবনে শহর ভিত্তিক নবান্ন উৎসব, পৌষ সংক্রান্তি পিঠাপুলি উৎসবের আয়োজন আর দেখা যায়না আবহমান বাংলার এই এতিহ্য শহর কেন্দ্রিক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে প্রতিষ্ঠিত করতে আমাদের এই পিঠা উৎসবের আয়োজন। বক্তারা প্রতি বছর ১লা পৌষ এ সংগঠনের উদ্যেগে পিঠা উৎসব ও জাকজমকপূর্ণ মেলার আয়োজন করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পিঠা উৎসবে ১৯ নং রোড প্রতিবেশি কল্যাণ সমিতি খালিশপুরের প্রতিবেশিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূধি সমাজের প্রতিনিধিরা এ উৎসবে উপস্থিত ছিলেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ তাদের তৈরি পিঠা সকলের মাঝে পরিবেশন করেন।
ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ওর্য়াডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে আন্তঃ ইউনিয়ন ওর্য়াডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন শনিবার (২৮জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খেলার শুভ উদ্ভোধন করেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়ামোদী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, শেখ আলী আহম্মেদ, শেখ সেলিম, মোঃ শাহীন ফারাজী, মোঃ হারুনার রশিদ, কবির মোড়ল, মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা, খুকুমনি বেগম ও মাহাম্মুদা বেগম। খেলা পরিচালনা করেন মোঃ আজমল হোসেন, তাকে সহযোগীতা করেন, আব্দুর রহিম ও শেখ সেলিম।
ফকিরহাটে আওয়ামী মটর চালক লীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ এর বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শনিবার (২৮জানুয়ারী) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো বাচ্চু শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। সংগঠনের সাধারন সম্পাদক শেখ কামাল হোসেন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আছাবুর রহমান, শ্রমীকলীগ নেতা শেখ ওপিরুদ্দিন অপি ও ইউপি সদস্য শেখ ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহম্মদ সাজ্জাদ হুসাইন প্রমুখ। সভায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে। ##
আজ থেকে শুরু হচ্ছে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
আজ রবিবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে গোলপাতা আহরণে রবিবারই বনের অভ্যন্তরে প্রবেশ করবেন নৌকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাওয়ালীরা। রবিবার থেকে শুরু হওয়া এ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ষ্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান জানান, রবিবার (২৯ জানুয়ারী) থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালীদেরকে পাস পারমিট (অনুমতিপত্র) দেয়া হবে। এরপর পাস নিয়ে উপকূলের বন নির্ভরশীল বাওয়ালীরা বনের প্রবেশ করবেন। বনে ঢুকে নির্ধারিত কুপ থেকে গোলপাতা কেটে তা নৌকায় তুলবেন তারা। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে দুইটি গোলপাতার কুপ হয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কুপ আর অপরটি হলো চাঁদপাই গোলপাতা কুপ। এ গোলপাতা আহরণে থাকছে শর্তও। গোলপাতা আহরণের সময় বনের অন্য কোন ধরণের গাছপালা কাটা যাবেনা। কোন বাওয়ালী যদি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটেন কিংবা বনের ক্ষতি করেন তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ২৯ জানুয়ারী থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে শ্যালা কুপ থেকে ৪ হাজার মেট্টিক টন ও চাঁদপাই কুপ থেকে ৩ হাজার মেট্টিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরো বলেন, গত মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে রাজস্ব নেয়া হয়েছিলো ২৫ টাকা, আর এবার তা বাড়িয়ে করা হয়েছে প্রতি কুইন্টাল ৬৮ টাকা। তবে দিনকে দিন গোলপাতার ব্যবহার কমে আসায় কুপ থেকে গোলপাতা আহরণের পরিমাণ কমে আসছে। এবারও টার্গেটের তুলনায় খুব কম পরিমাণ গোলপাতা আহরণ হবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা। #
রূপসায় ৮দলীয় জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় মাদকের করাল গ্রাস থেকে যুব ও ছাত্র সমাজকে ফিরিয়ে এনে দেশ সেবায় আত্মনিয়োগ করার দৃঢ়প্রত্যয় নিয়ে বন্ধু সংঘ স্পটিং ক্লাবের আয়োজনে গোডাউন মোড় প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী গত ২৮ জানুয়ারি বিকেল পাঁচটায় গোডাউন মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্লাক টাইটান্স ও রানারআপ হয়েছেন গোডাউন টাইগারস। ম্যান অবদ্যা ম্যাচ ও সিরিজ মনোনিত হয়েছে ব্লাক টাইটান্স দলের মোঃ আশরাফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ মোঃ শফিকুর রহমান (বাবলু)। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম সুজাউদ্দিন সুজা। বন্ধু সংঘ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, রূপসা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আরিফ তালুকদার, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মোস্তাক, গোডাউন মোড় প্রিমিয়ার লীগের উপদেষ্টা আবু বক্কার মোল্লা, ক্রীড়া অনুরাগী তারেক আহমেদ টিপু, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম, যুবলীগ নেতা বাদশা মিয়া, সমাজ সেবক ইমদাদুল হক, শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খান মিজানুর রহমান, আল মাহমুদ প্রিন্স, খান আব্দুল জব্বার শিবলী, তৌহিদুল ইসলাম কচি, মোঃ বেনজীর হোসেন, মুস্তাফিজুর রহমান, এস এম নাহিদুল ইসলাম জলিল, মুরসালিন রুবেল, ওমর ফারুক মোল্লা, মাহমুদুল রহমান সুমন, শাহজালাল শেখ, আনিস মোল্লা প্রমুখ। খেলার ধারাভাষ্যে ছিলেন নুরুদ্দিন মোল্লা ও আম্পায়ার ছিলেন মোঃ বাপ্পি এবং সাব্বির আহমেদ।
শিরোমণি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির নির্বাচনে সভাপতি ইমাদুল ও সাধারণ সম্পাদক জাহিদ নির্বাচিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি শহীদ শেখ সিরাজ উদ্দীন স্মৃতি ইজিবাইক মালিক সমিতি তেঁতুলতলা- ডাকাতিয়া রোড এর বার্ষিক নির্বাচন গতকাল ২৮ জানুয়ারী শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গিলাতলা প্রশিকা গলদা চিংড়ি হ্যাচারীর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইমাদুল- সজল ও ইকবাল- জাহিদ পরিষদের মোট ১৪ জন প্রার্থী ৭টি পদের বিপরিতে অংশ গ্রহন করেন। নির্বাচনে ইমাদুল- সজল পরিষদের সভাপতি মোঃ ইমাদুল হোসেন প্রতিক আনারস প্রাপ্ত ভোট ২১,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল- জাহিদুল পরিষদের সভাপতি শেখ ইকবাল হোসেন প্রতিক চেয়ার ১৮ ভোট পেয়েছেন। ইকবাল- জাহিদুল পরিষদের সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম প্রতিক ছাতা প্রাপ্ত ভোট ২০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমাদুল- সজল পরিষদের সাধারণ সম্পাদক শেখ সজল হোসেন হুজাইফা সাইকেল প্রতিকে ১৯ ভোট পেয়েছেন। অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি শেখ বাদশা, সহ- সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আরাফাত হোসেন, লাইন সম্পাদক সাব্বির শেখ। নির্বাচনে মোট ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শেখ মেসবাহ উদ্দীন জুয়েল। নির্বাচন চলাকালিন উপস্থিত ছিলেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, জেলা তঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, মোঃ হাবিবুর রহমান, মোড়ল আজিজুর রহমান, শেখ শহিদুল ইসলাম, শেখ মানজারুল ইসলাম টনিস, মিনা আবুল হোসেন প্রমুখ।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসের অফিস সহায়ক ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল করিম রাঢ়ী (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অপর এক বিবৃতিতে তিনি চট্্রগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান শুভ’র পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।#
পাইকগাছায় পুকুরে বিষ দিয়ে মাছের ক্ষতি ;থানায় অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় শত্রুতা বশত স্বপন মন্ডলের পুকুরে বিষ প্রয়োগ করায় সব সাছ মরে গেছে। এতে প্রায় লাখ টাকার মাছের ক্ষতির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় হশাত হয়ে পড়েছেন পুকুর মালিক স্বপন মন্ডলের পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপার কেষ্টপদ মন্ডলের ছেলে স্বপন মন্ডল জানান, শুক্রবার রাত ১০ টার দিকে বাড়ী থেকে বয়ারঝাপায় আমার মাছের ঘেরে পৌছাই। এখান থেকে রাত ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি প্রায় ১ বিঘা আয়তনের পুকুরের ছোট-বড় সাদা মাছ ভেসে মারা যাচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ধারনা করছেন, চিংড়ি ঘেরের বিরোধের কারণে কেউ না কেউ হয়তো শত্রুতা করে পুকুরে বিষ বা বিষাক্ত ট্যাবলেট দিয়ে জলের অক্সিজেন নষ্ট করে এ ক্ষতি করেছেন। এ ঘটনায় স্বপন মন্ডল থানায় অভিযোগের দিয়েছেন। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, বিষ না অন্য কিছুতে মাছ মারা গেল কিনা তা তদন্ত করে রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।
পাইকগাছায় শীত ও কুয়াশার মধ্যে বোরো আবাদ পুরাদমে এগিয়ে চলেছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় শীত ও কুয়াশার মধ্যে কৃষকরা পরাদমে বোরোর আবাদ করছে। তবে মাঝখানে শীত ও ঘন কুয়াশার কারনে বোরোর বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখতে কৃষকদের হিমশীম খেতে হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৫হাজার ৬২৫হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরোর চারা রোপন সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ জমিতে বোরো রোপন সম্পন্ন হবে বলে কৃষি অফিস জানিয়েছে। বোরো আবাদের জন্য ৩১০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরী হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৯৫ হেক্টর উফশি ২১৫ হেক্টর।
জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের কৃষি কাজ অন্য এলাকা থেকে এক থেকে দেড়মাস পরে শুরু হয়। এর ফলে অন্য এলাকার সাথে উপকূলীয় এলাকার চাষাবাদ ব্যবধান তৈরী হচ্ছে। সব মৌসুমেই চাষাবাদ দেরিতে শুরু হচ্ছে। এখনো আমন ধান কর্তন চলছে। ধান কাটার পর এসব ক্ষেত বোরো আবাদের জন্য প্রস্তুত করা হবে। তাছাড়া বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করে ফসল লাগাতে হয়।
উপজেলার পুরাইকাটী ব¬াকের কৃষক ফারুক হোসেন বালেন, মাঝখানের তীব্র শীত ও কুয়াশায় ধানের চারা কিছুটা লাল হয়েছিলো। পলিথিন দিয়ে ঢেকে, পানি বদলসহ নানারকম পরিচর্যা করে বীজতলা ও রোপনকৃত চারা টিকিয়ে রাখা হয়েছে। তবে শ্রমিকের উচ্চ মূল্যের পরও চাহিদামত বোরো আবাদ করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।এতে করে বোরো আবাদ সম্পন্ন করতে সময় বেশি লাগছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো :জাহাঙ্গীর আলম জানান, মাঝখানে তীব্র শীত ও কুয়াশা পড়লেও বীজতলা কোন ক্ষতি হয়নি। তাছাড়া প্রতিদিন পানি বদল করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।এখন আবহাওয়া বোরো আবাদের জন্য পুরাপুরি অনুকুলে রয়েছে।
শরণখোলায় ১১৯ শিক্ষককে দেওয়া হল বিদায় সংবর্ধনা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় ১৯৯০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অবসর গ্রহন করা ১১৯ জন প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী এসব শিক্ষকের মধ্যে ৪২জন প্রধান ও ৭৭জন সহকারী শিক্ষক রয়েছেন।
বিদায় অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষকের হাতে তাদের ছবি সম্বলিত ক্রেস্ট, একটি করে জায়নামাজ এবং হিন্দু শিক্ষকদের ক্রেস্টের পাশপাশি একটি করে তাদের ধর্মীয় গ্রন্থ গীতা উপহার দেওয়া হয়।
একই সঙ্গে শরণখোলা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
শরণখোলা উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত টি টি অ্যান্ড ডিসি সরকারি প্রাথমকি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশেষে অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপির চেয়াম্যান মইনুল ইসলাম টিপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মনিরুজ্জামান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার বল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষক নেতা নাসির উদ্দিন মুক্তা, মো. ফদির আহমেদ, মো. কবির হোসেন, আহসান আলম, মো. জুয়েল, আসমা আক্তার, মো. সদরুল হাসান, আরিফুল ইসলাম এবং বিদায়ী শিক্ষকদের মধ্যে মো. আবু হানিফ ও মো. শাহজাহান।
গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুর সমাধানে গবেষণার মাধ্যমে দিকনির্দেশনা দিতে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সমাজবিজ্ঞানী ও গবেষকদের প্রতি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুর সমাধানে সমন্বিত গবেষণার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ২৮ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
তিনি বলেন, আমরা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে যতই এগিয়ে যাই না কেনো, তার মূল অভীষ্ট হচ্ছে সমাজ। সমাজেই আমাদের ফিরে আসতে হবে। সমাজ উন্নয়নে প্রযুক্তির হস্তান্তর এবং সক্ষমতা তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াকে নির্ভরযোগ্য করে সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজ, প্রযুক্তি, শিক্ষা যুগের যে পরিবর্তন তার সাথে নিজেদের খাপ খাওয়াতে হবে।
তিনি আরও বলেন, আমরা যেহেতু গ্লোবাল লিডারশিপের কথা বলছি, এক্ষেত্রে গবেষণার বিষয়বস্তু শুধু আঞ্চলিক নয় বরং দেশ ছাপিয়ে বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে। আন্তর্জাতিক রিসার্চ সংস্থার সাথে কোলাবরেশনসহ মাল্টি ডিসিপ্লিনারি কোলাবরেশন বাড়াতে হবে।
উপাচার্য সামাজিক বিজ্ঞান স্কুলের অধীনে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার আহ্বান জানান এবং এতে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে আসবে বলে উল্লেখ করেন। তিনি এবারই প্রথম এই স্কুল থেকে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় আয়োজকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সাথে প্রতিবছর অন্তত একটি আন্তর্জাতিক কিংবা জাতীয় সম্মেলন আয়োজনের তাগিদ দেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। এছাড়াও সম্মেলনের ফাইন্ডিংস ও রিকমনডেশনগুলো তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ, অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) আসমা উল হুসনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আফসানা পলি ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের শিক্ষক-শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীবৃন্দ সশরীর এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
এই সম্মেলন থেকে ৪ দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো- (১) জলবায়ু পরিবর্তন, সাইবার অপরাধ, লিঙ্গ সমস্যা, গণমাধ্যমের ব্যবহার এবং এক্সপোজারের মতো বিশ্বব্যাপী বিভিন্ন সমসাময়িক সমস্যা এবং প্রশমন প্রক্রিয়া বোঝার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা। (২) সামাজিক সমস্যা বিশ্লেষণ এবং সমস্যাগুলি বোঝার জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা পদ্ধতির জোরদারকরণ (৩) সোশ্যাল সায়েন্স নেটওয়ার্কিং এবং নলেজ শেয়ারিং ইভেন্টগুলি, যেমন বিস্তৃত পরিসরে সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম এবং গবেষণা প্রকাশনায় উৎসাহিত করা। অতএব, জ্ঞান বিতরণ প্রক্রিয়া সম্প্রদায় এবং সমাজের জন্য আরও সহজলভ্য এবং কার্যকর করা। (৪) সমসাময়িক সামাজিক সমস্যা এবং উদ্ভুত সমস্যাগুলির সাথে লড়াই করার জন্য এই জাতীয় সময়োপযোগী গবেষণা প্রকল্পগুলি পরিচালনা করার জন্য সরকারি ও বেসরকারি সহায়তা ব্যবস্থা এবং বিনিয়োগ করা।
সম্মেলনে ৯টি সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ১৬০টি সাবমিটেড পেপারের মধ্যে ৫৮টি গৃহীত হয়। যার মধ্যে ৮ জনকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন – নিশাদ নাসরিন, মো. তানভীর হোসেন, মো. উজ্জ্বল তালুকদার, কানিজ রাবেয়া, কানিজ ফাতেমা মোহসিন, ড. সাজ্জাদুল এম বারী, তাসনিয়া তাহসিন সুহা এবং মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। এই সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে অংশগ্রহণকারীরা সশরীরে ও ভার্চুয়ালি যোগ দেন।
খুবিতে বিএনসিসির নৌ-ক্যাডেট রিক্রুটমেন্ট কার্যক্রমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির নৌ শাখা কর্তৃক আয়োজিত নৌ-ক্যাডেট রিক্রুটমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি ২৮ জানুয়ারি (শনিবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন অফিসে ভর্তিচ্ছুদের মধ্য থেকে একজন ছাত্র ও একজন ছাত্রীর ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বিএনসিসি ক্যাডেট হিসেবে ভর্তির জন্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
২১ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই আগ্রহে উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতি গঠনে স্বেচ্ছাসেবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা বিএনসিসি ও স্কাউটে যুক্ত হলে জ্ঞান ও শৃঙ্খলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তারা সু-শৃঙ্খল জীবন গঠনের পাশাপাশি দেশের দুর্যোগকালে বা অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের স্বাধীনতাত্তোর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালে বিএনসিসির ক্যাডেটরা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অবদান রেখেছেন। করোনা মহামারির সময়ও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির কার্যক্রম জোরদার হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন। বিএনসিসির নৌ উইংয়ে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ২৫ টি ডিসিপ্লিনের ৮২জন শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ প্লাটুনের পক্ষ থেকে বিএনসিসির নৌ শাখার ক্যাডেট সার্জেন্ট, ক্যাডেট করর্পোরাল, ল্যান্স করর্পোরালসহ অন্যান্য ক্যাডেটবৃন্দ উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করেন।
জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবা বিএনসিসির এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতা এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে শিক্ষার্থীদের উজ্জীবীত করতে সাদা পায়রা উড়িয়ে নৌ-ক্যাডেট রিক্রুটমেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন উপাচার্য। পরে বিএনসিসির খুলনা ফ্লোটিলা সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে উপাচার্যকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় ফ্লোটিলা অধিনায়ক লেফট্যানেন্ট রুম্মান বিন ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির নৌ শাখার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) শাপলা সিংহসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির কর্মচারী কামাল হোসেন ফয়সালের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কর্মরত পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন ফয়সালের পিতা মোঃ আব্দুল করিম আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে খুলনাস্থ একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ৩.১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জোহরবাদ শহিদ হাদিস পার্কে নামাজে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর কার্যালয়ে কর্মরত পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন ফয়সালের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শার্শার বাগআঁচড়ায় ৫পিস সোনারবারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়া এলাকার পাকা রাস্তার ওপর থেকে গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ৫ পিস সোনার বারসহ আবুল কালাম (৬৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে শার্শার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য বাগআঁচড়া এলাকা থেকে সোনার একটি চালান নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছে।
এমন সংবাদে সেখানে বিজিবি সদস্য নায়েক নজরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আবুল কালাম নামে একজন সক্রিয় সোনা পাচারকারী সদস্যকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমরে কৌশলে লুকিয়ে রাখা ৫ পিস সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৮ লাখ ৩০ হাজার টাকা। আটক আবুল কালাম দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এব্যাপারে তাকে সোনার বার সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুরে গুনীজন সম্মাননা পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক রেজাউদ্দিন স্টালিনসহ ১৫ কবি ও সাহিত্যিকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার খালিশপুরের হামিদনগরে এ সম্মাননা প্রদান করা হয়। গুনীজন সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন, কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দীন, কবি নাসির হেলাল, শশাংক শেখর ঢালী, জিয়ারুল হোসেন, নিখিল পাল, সুমন শিকদার, অমিত কুমার কুন্ডু, কামরুজ্জামান টুটুল, উত্তম চক্রবতী, শ্যামলী সরকার, পথিক শহিদুল, শাজান শীলন, শেখ লিপি আহম্মেদ ও সংগ্রীত শিল্পি সামছুল হুদা। সম্মাননা অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সভাপতি এটিএম খায়রুল আনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় লবণ সহিষ্ণু বোরো ধানের স্বপ্ন বুনছে তারা
শাহজাহান সিরাজ, কয়রা
দেশের উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় লবন সহিষ্ণু বোরো ধানের আবাদ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কৃষকদের মাঝে। শীতের মাঝামাঝি সময়ে আমন ধান কর্তন শেষ না হতেই চলতি মৌসুমে বোরো আবাদের কার্যক্রম শুরু করেছে কৃষকরা। এছাড়া নতুন নতুন এলাকায় লবণ পানির চিংড়ী চাষের পরিবর্তে বেড়েছে লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের বোরো ধানের চাষ। যে কারনে এই মহুর্তে এ উপজেলার কৃষকরা বেরো রোপনে ব্যস্ত সময় পার করছে। তবে বোরো আবাদ চাষ ব্যয়বহুল হলেও ধানের বাজার এবং (গো খাদ্য) খড়কুটার মূল্য বৃদ্ধি পাওয়ায় লাভজনক মনে করছে কৃষকরা। ফলে এ উপজেলায় চলতি মৌসুমে কৃষকদের আগ্রহ বেড়ে যাওয়ায় বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। কয়রা উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৩৬ হাজার বিঘা জমিতে বোরো চাষ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যাহা গত বছরের তুলনায় ২ গুণেরও বেশি । সূত্র জানায় প্রাকৃতিক দূর্যোগ না দেখা গেলে প্রায় ২৭ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন তারা।
উপজেলার মহারাজপুর গ্রামের কৃষক শাহাবাজ আলী জানাান, তিনি ১০ বিঘা জমিতে বোরো আবাদ করছেন এবং রোপন কার্য প্রায় শেষ পথে তিনি বলেন, বোরো চাষ ব্যয় বহুল হলেও বাজার মূল্য ভাল এবং খড় কুটা বিক্রি করে লাভের মুখ দেখা যায়। কয়রা ইউনিয়নের মদিনাবাদ গ্রামের আঃ সাত্তার মোড়ল অন্যের জমি ৩ ভাগের চুক্তিতে অন্যন্য বছরের ন্যায় এবারও ৮ বিঘা জমি চাষ করেছেন। তিনি বলেন, উৎপাদিত ধানের ২ ভাগ তার এবং ১ ভাগ জমি মালিকের দিয়েও প্রতি বছর লাভের মুখ দেখেন তিনি। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বোরো আবাদের প্রতি কৃষকদের উৎসাহ বাড়ছে। কারন হিসেবে জানা গেছে, ধানের মূল্য বেশি এবং গো খাদ্য সহ খড়কুটা ঘরের কাজেও ব্যবহার করা যায়।
উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) অসীম কুমার দাস বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩ হাজার কৃষকের মাঝে সরকারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি উফসী জাতের এবং ২ হাজার কৃষকে ২ কেজি হাইব্রিড এসএলএইটএইচ জাতের ধান দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্রি-২৮, ৬৭,৭৪,৮৪ এবং বিনা ১০, ১৪, ৭ এবং সব ধানই লবণ সহিষ্ণু। এছাড়া ৫০ জন কৃষককে ৫০ বিঘা জমির জন্য প্রদর্শণী দেয়া হয়েছে এবং ইতিমধ্যে ৭০ ভাগ রোপন কার্য শেষ হয়েছে। কৃষকদের ধারনা বড় ধরনের কোন দূর্যোগ না হলে উপকূলীয় এই উপজেলায় বোরো উৎপাদন দেশের খাদ্য উৎপাদনে অনেকটা ভূমিকা রাখবে।
কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির কমিটি গঠন
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুবির সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান সহ সকল সদস্যের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে সভাপতি ও অর্থনীতি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেবুব হাসান মিথুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফারজানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিয়াম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক তাপশ দাস, অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ আল মাসুদ, প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী , কার্যনির্বাহী সদস্য মাহবুবা নাসরিন, মোঃ মাহবুবুল হাসান, মোঃ ফারুক হোসেন, মোঃ হোসেন আলী ও মোঃ নাসরুল্লাহ। কমিটির সকল নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
নগর আওয়ামী লীগের অফিস সহায়ক আঃ করিমের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের একজন অতন্ত্র প্রহরী, অফিস সহায়ক ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মোঃ আব্দুল করিম রাঢ়ী (৬৭) গতকাল শনিবার রাত সোয়া ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া……..রাজিউন)। মরহুমের মৃত্যুতে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
মোঃ আঃ করিমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত ২৭-০১-২০২৩ ইং জানুয়ারী’২১ শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার দ্বি বার্ষিক সম্মেলন নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় আই এ বি চত্ত্বর, পাওয়ার হাউজ মোড়ে অনুষ্ঠিত হয় । সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমির, খুলনা মহানগরীর সভাপতি আলহাজ¦ মাওলানা আব্দুল আউয়াল । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল । বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ সভাপতি আলহাজ¦ মুফতি আমানুল্লাহ, সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী আলহাজ¦ মুফতি ইমরান হুসাইন, জেলা সেক্রেটারী হাফেজ মাওঃ আসাদুল্লাহ আল গালিব , ওয়ামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি শাইখুল ইসলাম বিন হাসান, নগর সদস্য শেখ হাসান ওবায়দুল করিম । ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মঈন উদ্দিন । ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ মামুনুর রশীদ, দৌলতপুর থানা সভাপতি মোঃ আমজাদ হোসাইন, লচনচরা থানা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ নাজমুল ইসলাম । উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ ।
সম্মেলনের শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয় । সভাপতি হিসেবে মুফতি আব্দুর রহমান মিয়াজী, সহ সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারন সম্পাদক হিসেবে মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে এইচ এম জুনাইদ মাহমুদ কে ঘোষণা করা হয় ।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তার সহযোগিতায় চলছে সুন্দরবনের কাঁকড়া আহরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নূরুল আলম কতিপয় দালালদের মাধ্যমে সুন্দরবনের মায়াবি হরিন, মূল্যবান কাট নিধন ও সুন্দরবনের জীব বৈচিত্র ধ্বংসলীলায় মেতে উঠেছেন। প্রতি বছরের ন্যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস সুন্দরবনে কাকড়া আহরণ সরকারিভাবে বন্ধ থাকে, কারণ এ সময় কাকড়া প্রজনন ঘটিয়ে থাকে। এ ২ মাস সুন্দরবনে কাঁকড়া আহরণের পারমিট বন্ধ রয়েছে। এ ছাড়া সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কয়েকটি খাল সরকারিভাবে মাছ কাঁকড়া প্রজনন এলাকায় হিসেবে ঘোষণা করা হয়েছে। উক্ত খাল গুলিতে মাছ কাকড়া আহরণ তো দূরের কথা ছেলেদের নৌকা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বুড়ি গোয়ালিনী স্টেশন কর্মকর্তা ওই সমস্ত দালালদের মাধ্যমে প্রতি গোনে (১৫) দিনে নৌকা প্রতি মোটা অংকের টাকা নিয়ে মাছ কাকড়া আহরণের সুযোগ দিচ্ছেন। জেলেদের কাছে স্টেশন কর্মকতার পক্ষ থেকে একটা সংকেত চিহ্ন দেওয়া থাকে, যাহা দেখে বন টহল ফাড়ির সদস্যরা বুঝতে পারে । প্রতিটি স্টেশন থেকে মাছ আহরণের যে সমস্ত পারমিট দেওয়া হচ্ছে উক্ত পারমিটে সিল মারা থাকে যে এ সমস্ত খালে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ উৎকোচের বিনিময়ে জেলেরা এ সমস্ত খালে অবাদে প্রবেশ করা সুযোগ পাচ্ছে। ২৮ জানুয়ারী (শনিবার)সকালে কলবাড়ী বাজার থেকে ছবিটি ক্যামেরা বন্দি করার সময় ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কাকড়া গুলো নীল ডুমর আলাউদ্দিন মার্কেট থেকে আমার ভ্যানে উঠিয়ে দিয়ে কলবাড়ি বাজারে আনার কথা বলেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উক্ত টাকা সুন্দরবনের ভিতরে বন টহল ফাড়ির সদস্যরা সহ রেঞ্জ অফিসে ভাগ পেয়ে থাকেন। এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আমিনের মুঠো ফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মহোদয়ের মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও ফোনটি রিসিভ না হওয়াই কথা বলা সম্ভব হয়নি । এ বিষয়ে বন বিভাগের সি সি এফ, সি এফ সহ বিভাগীয় বন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন শ্যামনগরের সুধীজন।
খেয়া পারাপারের নামে নীরব চাঁদাবাজি
খুলনাঞ্চল রিপোর্ট
সরকার নির্ধারিত কোনো ভাড়ার তালিকা নেই। নেই কোনো নিয়মনীতির তোয়াক্কা। কেবল খেয়ায় চেপে বসলেই গুনতে হবে অতিরিক্ত টাকা। আর রাতের চিত্র হয়ে ওঠে আরো ভয়াবহ।
জরুরি কাজে পারাপার কিংবা অসুস্থ রোগী নিয়ে এসব খেয়া দিয়ে নদীর ওপারে পৌঁছাতে হলে দর কষাকষি ছাড়াই গুনতে হচ্ছে চড়া মূল্য। এভাবেই দীর্ঘদিন ধরে চলছে গ্রামীণ জনপদের খেয়াঘাট ইজারাদারদের নৈরাজ্য।
ভুক্তভোগীরা বলছেন, মানুষের সেবা নয়, খেয়া পারাপারের নামে এসব ঘাটে চলছে নীরব চাঁদাবাজি।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির গ্রামীণ জনপদের দৌলতপুর ও ফতেপুর খেয়াঘাট। আর মাঝখান দিয়ে বয়ে চলা আন্ধার মানিক নদীর ওপারেই পার্শ্ববর্তী উপজেলা তালতলীর শিয়ারিপাড়া ও নিউপাড়া খোয়াঘাট। প্রতিদিন এসব খেয়াঘাট দিয়ে হাজারো মানুষের পারাপার। তবে এ খেয়াঘাটগুলোতে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোনো ভাড়ার তালিকা টানাননি ইজারাদাররা। ফলে ইচ্ছেমতো খেয়া যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া।
জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ২০ টাকা। আর রাত হলেই পাল্টে যায় দৃশ্যপট। অসুস্থ রোগী কিংবা ঠেকাবসত পারাপার হতে হলে গুনতে হয় ১শ’ থেকে দেড়শত টাকা। আর চড়া মূল্য আদায়ে প্রতিবাদ কিংবা দর কষাকষি করলেই হতে হয় লাঞ্ছনার শিকার।
ভুক্তভোগীরা বলছেন, ওই এলাকায় বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই খেয়াঘাটে ভাড়ার নামে চাঁদা গুনতে হচ্ছে যাত্রীদের।
ফতেপুর খেয়াঘাটের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, কুয়াকাটায় ব্যবসার কাজে প্রতিদিন এ ঘাট পার হতে হয় তাকে। কিন্তু নিরুপায় হয়ে দীর্ঘদিন ধরে ভাড়ার নামে চাঁদা দিয়ে যাচ্ছেন তিনি।
একই অভিযোগ যাত্রী মোশারেফ, উত্তম কুমার নাথসহ অনেকের। অপরদিকে দৌলতপুর খেয়াঘাটেরও চিত্র একই। এই ঘাট দিয়েও জনপ্রতি আদায় করা হচ্ছে ২০ টাকা। ঠিক এই ঘাটেও রাতের পারাপারে যাত্রীদের দিতে হয় অতিরিক্ত টাকা।
এ ঘাটের যাত্রী মিনারা বেগম বলেন, নাতি-নাতনিদের দেখতে যাচ্ছি। তবে ২০ টাকা ভাড়া দিতে কষ্ট হয়েছে। ১০ টাকা হলে ভালো হতো।
ঘাটের একাধিক যাত্রীর অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় ইচ্ছেমতো ভাড়া আদায় করছে ঘাট পরিচালনাকারীরা। এর মাধ্যমে ঘাটগুলোতে বছরে কয়েক লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা।
দৌলতপুর ঘাটের ইজারাদার সুমন শিকদার জানান, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে দুই উপজেলা সংশ্লিষ্ট হওয়ায় (আন্তঃজেলা) বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ঘাট ইজারা নিয়েছেন। তিনি মাঝিকে সরকারি তালিকানুযায়ী ভাড়া আদায় করতে নির্দেশ দিয়েছেন। তবে অতিরিক্ত ভাড়া কেন আদায় করা হচ্ছে এ প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।
এদিকে মাত্র দুই লাখ টাকায় ফতেপুর ঘাট ইজারা নেয়া কাশেম সরদারের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে কোনো সদোত্তর দিতে পারেননি তিনি।
কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্য জানান, বিভাগ থেকে ওইসব ঘাটের ইজারা দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৪৭ লাখ টাকার মেশিন চুরি
রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। এত দিন বাইরে থেকে তামার তার ও মূল্যবান ধাতববস্তু চুরি হলেও, এবার চুরির ঘটনা ঘটেছে কেন্দ্রের ভেতরে।
সম্প্রতি কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (ইঙগই ঈঅখঙজওগঊঞঊজ) চুরি হয়েছে। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি রামপাল থানায় মামলা দায়ের করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেমিস্ট আব্দুল মালেক ল্যাব বন্ধ করার সময় টেস্টিং যন্ত্রটি টেবিলের উপরেই ছিলো। আব্দুল মালেক চলে যাওয়ার আগে তালার চাবি ল্যাব-১ এর মুসা পারভেজকে দিয়ে ল্যাব টেকনিশিয়ান মো. সাদ্দাম হোসেন এবং তানভীর রহমানকে দিতে বলেন। মুসা পারভেজ তাদের চাবি দেন। রাত ১০টায় ওই স্থানে ডিউটিতে আসেন মো. জাকারিয়া আল রাজী এবং মাসুম বিল্লাহ। ১৫ জানুয়ারি সকাল ৭টায় ডিউটি শেষ করেন তারা। এসময় মো. সাদ্দাম হোসেন এবং মো. মাসুম বিল্লাহ দায়িত্ব নেন। সকাল ৯টার দিকে রুম ক্লিনার আব্দুল নোমান ল্যাব-২ পরিস্কার করতে গিয়ে টেবিলে মেশিন দেখতে না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। ঘটনার ১১দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেশিন বা চোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মামলার বাদী ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) মো. অলিউল্লাহ বলেন, চুরির ঘটনায় আমরা মামলা করেছি, কাজ চলছে। এবিষয় আরও বিস্তারিত জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘তাপবিদ্যুত কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এদিকে একের পর এক গুরুত্বপূর্ণ এই স্থাপনায় চুরি সংগঠিত হওয়ায় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়লা পরীক্ষার মেশিন সাধারণ মানুষের কোনো কাজে লাগার কথা নয়। ছিচকে চোরদের চুরি করারও কথা নয়। বড় কোনো চক্র এবং কেন্দ্রের অভ্যন্তরীণ কেউ এতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ল্যাব এলাকায় রাত-দিন ২৪ ঘণ্টা লোক থাকার পরও মামলায় কারো নাম না দেওয়ার বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের অবহেলা ও দায় এড়ানোর চেষ্টা।
সংশ্লিষ্ট নিরাপত্তা বাহীনিগুলোর সূত্রে জানা যায়, গত ১৫ মাসে র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে চোর চক্রের ২০ জনকে আটক ও অর্ধকোটি টাকার মালামাল উদ্ধার করে। অপরদিকে গত ৯ মাসে তাপবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন খুলনার সদস্যরা ৩৩ জন চোরকে গ্রেপ্তার করে। এসময় চোরাইকৃত ৫৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
কেন্দ্রে নিরাপত্তার জন্য আনসার ব্যাটালিয়নের সদস্য রয়েছেন ১৫০ জন, সাধারণ আনসার ৩০ জন, পুলিশ সদস্য ১৭ জন, ঠিকাদারী প্রতিষ্ঠান ভেল এর নিজস্ব সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসের কর্মী রয়েছে ৭৮ জন এবং জেরিন সিকিউরিটি সার্ভিসের রয়েছে ১৮জন ।
কোনো সংস্থাই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এককভাবে দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় একদিকে যেমন জবাবদিহিতার অভাব রয়েছে অপরদিকে দায়িত্ব স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষেরও স্বদিচ্ছার অভাব রয়েছে বলে দাবি স্থানীয় মানুষের।
৬ মাসে কেরুর ২৩৩ কোটি টাকার মদ বিক্রি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কেরু অ্যান্ড কোম্পানি অ্যালকোহল বিক্রি করে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে। চিনি উৎপাদনে মিলটি প্রতিবছর লোকসান গুনলেও মদ বিক্রি করে শত কোটি টাকা আয় করছে।
প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২৩২ কোটি ৯৬ লাখ টাকার মদ বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, মদ উৎপাদনের প্রধান উপকরণ চিটাগুড়। মিলেই উৎপাদন হয় প্রয়োজনীয় চিটাগুড়। দেশের অন্য চিনিকল থেকেও চিটাগুড় আনা হয়। এ চিটাগুড় প্রক্রিয়াকরণ শেষে মদ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়।
তিনি বলেন, কেরু অ্যান্ড কোম্পানির ইতিহাসে চলতি অর্থবছরের ছয় মাসে রেকর্ড পরিমাণ বাংলা ও বিলেতি মদ উৎপাদন করেছে। বিদেশি মদ আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় কেরুর উৎপাদিত মদের চাহিদা দেশের বাজারে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
কেরুর ডিস্টিলারি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) বাংলা ও বিলেতি মদ বিক্রি করে প্রতিষ্ঠানটি আয় করেছে ২৩২ কোটি ৯৬ লাখ টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আয় হয়েছিল ১৯২ কোটি ৩৮ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ কোটি ৫৮ লাখ টাকা বেশি।
প্রতি মাসে প্রায় ২১ হাজার কেসেরও বেশি অ্যালকোহল বিক্রি করছে কেরু। প্রতিষ্ঠানটি ১৭৫ মিলিলিটার, ৩৭৫ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের বোতলে বিলেতি মদ বাজারজাত করে। প্রতিটি কেসে ৭৫০ মিলিলিটারের ১২টি, ৩৭৫ মিলিলিটারের ২৪টি এবং ১৭৫ মিলিলিটারের ৪৮টি করে প্লাস্টিকের বোতল থাকে।
কেরুর ডিস্টিলারিতে সেমিঅটোমেশন পদ্ধতিতে মদ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। কক্সবাজার ও কুয়াকাটায় নতুন দুটি বিক্রয়কেন্দ্র অল্পদিনে চালু হচ্ছে। দেশে প্রতিষ্ঠানটির ১৩টি ওয়্যারহাউজ ও তিনটি বিক্রয়কেন্দ্র রয়েছে।
১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। রবার্ট কেরু নামে ব্রিটিশ নাগরিক ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করেন মিলটি। দেশ স্বাধীনের পর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন মিলটি পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকে সমস্যা আর সম্ভাবনার মধ্যে দিয়ে মিলের কার্যক্রম চলছে। ডিস্টিলারি বিভাগ ছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটির সব ইউনিটে প্রতি বছর প্রায় ৭০-৮০ কোটি টাকা লোকসান গুনতে হয়।
বাইক চালানো অবস্থায় কথা বলছিলেন মোবাইলে, প্রাণ গেলো ট্রাক্টরচাপায়
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে শেখ সানাউল হুদা (৪৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার ব্যাংদহা-বুধহাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল হুদা উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে।
সানাউলের মামা মশিউর রহমান বলেন, সানাউল হুদার ব্যাংদহা বাজারে একটি ফার্মেসির দোকান আছে। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালানো অবস্থায় এক হাত দিয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। পথে একটি মাটিবাহী ট্রাক্টর অতিক্রম করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সানাউল। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার সিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।
ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ দেয়নি। এজন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।











































