Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

12

খবর বিজ্ঞপ্তি।।
১৯ ইং জানুয়ারি ২০২৩ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আঃ মান্নান মিস্ত্রীর সভাপতিত্বে ,খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস ও খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কুদরতে আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি।