খাঁনপুরে বারি-১৪ সরিষার বাম্পার ফলনে কৃষককুলের খুশির হাঁসি
পি কে অলোক ।।
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বীগুন জমিতে বারি-১৪ সরিষার বাম্ফার ফলন দেখা দেওয়ায় কৃষককুলের খুশির হাঁসি ফুটে উঠতে শুরু করেছে। স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং উপজেলা কৃষি অফিসের নানাধরনের পরামর্শ ও সহযোগীতা করার কারনে বাম্ফার ফলন ফলানো সম্ভাব হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পারলে কৃষির উন্নতি বিষয়ে সরকারের যে মহতী উদ্য্গো তা বাস্থবায়ন করা সম্ভব হবে।
জানা গেছে, খাঁনপুর ইউনিয়নে যুগীডাঙ্গা গ্রামের চাষি রফিকুল ইসলাম মোড়ল তার নিজস্ব ২৫কাঠা জমিতে বারি-১৪ সরিষার চাষ শুরু করেন। প্রথম দিকে তার ইচ্ছা না থাকা সত্তেও তিনি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রনোদনা স্বরুপ ১কেজি বারি-১৪ সরিষার বীজ এনে তার নিজের জমিতে চাষ করেন। এর পর ১বার সেচ দিলে জমিতে চারা গজাই। এর পর তিনি স্বল্প পরিমানে সার প্রদান করেন। তিনি বলেন, স্বল্প খরচে অধিক ফসল পাওয়ার আশায় তিনি সরিষার চাষ করেছেন। তিনি বলেন মাত্র ৭৫/৮০দিনে এর ফসল ঘরে তোলা সম্ভব। বাম্ফার ফসল হওয়ায় তিনি খুশি। এছাড়াও পার্শ্ববর্তী বিলের দেবাশীষ কুমার নন্দী তার নিজস্ব ১৮কাঠা জমিতে, তাপস কুমার নন্দী ২০কাঠা জমিতে, পলাশ খাঁ ২০কাঠা জমিতে, হাফিজুর রহমান ১বিঘা জমিতে, বিল্লাল হোসেন ১বিঘা জমিতে ও প্রশান্ত কুমার দাশ দেড় বিঘা জমিতে বারি-১৪ সরিষার চাষ করেছেন। তারা বলেছেন একই জমিতে বারবার একই ফসল বপন করলে জমির উর্বরতা কমে আসে। একারনে আমরা একই ফসল জমিতে বারবার না বপন করে অন্য ফসলের চাষ করে থাকি। তারা আরো বলেন উপজেলা কৃষি অফিসের সর্বক্ষনিক তদারকির কারনে এটাঁ করা সম্ভব হচ্ছে। তারা আমাদেরকে বীনামূল্যে বীজ সার ও অন্যন্যা সহযোগীতা করায় আমরা আগের চেয়ে এখন অনেক লাভবান হচ্ছি।
উপজেলা কৃষি অফিসের খানপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমার এই ব্লকে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বীগুন জমিতে বারি-১৪, বারি-১৭, বিনা-৯, বারি-১৮ সরিষার চাষ করা হয়েছে। এই ইউনিয়নে লক্ষমাত্রা নির্দ্ধারন করা হয়েছিল ১২হেক্টর। কিন্তু তার চেয়ে অধিক জমিতে সরিষার চাষ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা কৃষকদের স্বাবলম্বি করার জন্য তাদেরকে প্রনোদনা স্বরুপ বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন প্রনোদনা প্রদান করছি। শুধু তাই নয়, তাদেরকে কৃষি বিষয়ে নানাধরনের প্রশিক্ষন ছাড়াও সবসময় তাদের পাশে থেকে কৃষি কাজ পর্যাবেক্ষন করায় তারা ভাল ফসল উৎপাদন করতে পারছে। এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি কৃষকদের প্রতি উদ্যাত্ত আহবান জানান। এছাড়াও রাখালগাছি, যাত্রাপুর, কাড়াপাড়া, ষাটগুম্বজ, ফতেপুর, কুটাপাড়া ও বারুইপাড়া ইউনিয়নে অনুরুপ বাম্ফার ফলন ফলেছে বলেও তিনি জানান।
ফকিরহাটে বসতঘরে দুর্ধষ চুরি মামলা দায়ের
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের একটি বসতঘরে দুর্ধষ চুরির ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ই জানুয়ারি) মো. শহিদুল ইসলামের স্ত্রী মোসা: পারভীন নাহার নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগি পরিবার জানায়, গত ১১ই ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কে বা কাহারা মো. শহিদুল ইসলামের ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় নগদ টাকাসহ স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে ভুক্তভোগি পরিবার জানান। তবে এখনো কেউ আটক ও মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনায় প্রথমে মোসা: পারভীন নাহার সংশ্লিষ্ট মডেল থানায় একটি জিডি করেন। পরবর্তীতে একটি চুরি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুনার রশিদ বলেন, ঘটনার সাথে জড়িতদের আটক ও চুরির মালামাল উদ্ধারের জোর চেষ্টা চলছে। মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
শ্যামনগরে বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চিংড়ি চাষ বিষয়ক কর্মশালা
আছাদুজ্জামান লিটন , শ্যামনগর (সাতক্ষীরা)
রোববার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চিংড়ি চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী শিল্পপতি এম. খলিলুলাহ ঝড়ুর সভাপতিত্বে ফিশারি প্রোডাষ্টস্ বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এস্কপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে ভেনামি চিংড়ি উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে বাগদা চিংড়ির পাশাপাশি ভেনামি চিং্িড়র বানিজ্যিক চাষের আবশ্যকতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথী ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান উপস্থিত ছিলেন, শ্যামল কুমার দাস এম,ইউ,সি ফুড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রফুল্ল কুমার সরকার পরামর্শক, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি মুজমদার। সাবেক চেয়ারম্যান ও চিংড়ি চাষী আকবর আলী, চিংড়ি চাষী এম. মজিবুল হক, এস এম হাবিবুর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান সুমন, সহ চিংড়ি চাষীবৃন্দ। সভায় বাগদা চিংড়ি চাষের পাশাপাশি লাভ জনক ভেনামি চিংড়ি চাষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সাঃ) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সাঃ) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারী রবিবার সন্ধ্যায় খালিশপুর হোসাইনী মিশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোসাইনী মিশনের সভাপতি হাওযা ইলমিয়া সাহেবুজ্জামান’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ গামখার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতে-এর বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাবের রেজা, মোঃ ইকবাল, হুমায়ুন মির্জা, বাবর হোসেন, সৈয়দ আসগর হোসেন প্রমুখ।
শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি ঐতিহ্যবাহী দিশারী যুব পর্ষদের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৪টায় দিশারী যুব পর্ষদের অস্থায়ী কার্যালয়ের সামনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিশারী যুব পর্ষদের সভাপতি ও ১নং আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান সহ দিশারী যুব পর্ষদের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
যোগিপোল ইউনিয়নের সাবেক মেম্বর কামরুলের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেটের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আজিজুর রহমান পল্টুর ছোট ভাই যোগিপোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল ইসলাম শনিবার রাত পৌনে ১০টায় খুলনার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।(ইন্নানিল্লাহি …. .. রাজিউন)। র্মত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি দীর্ঘদিন কিডনি, হার্ট এবং লিভারজনিত জটিল রোগে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ১৫ জানুয়ারী তার কিডনির ডায়ালাইসিস করার কথা ছিল, কিন্তু ১৪ জানুয়ারী সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে রাত পৌনে ১০টায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। গতকাল রবিবার যোহরবাদ যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, যোগপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, বর্তমান চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, খুলনা জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, মো. শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান স্বপন, খুলনা জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন, আরআরএফ স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুর রহমান, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, শেখ আমজাদ হোসেন, মো. শরিফুল ইসলাম, আ’লীগ নেতা মো. সেলিম রেজা, সুরুজ্জামান হানিফ, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, আবু হেনা বাবলু, মোস্তাফিজুর রহমান মানিক, যুবলীগ নেতা অলিয়ার রহমান রাজু, মো. ফয়সাল হোসেন, আবু নাঈম, বেগ খালিদ হাসান, যুবদল নেতা মোল্যা সোহরাব হোসেন, বিএনপি নেতা মোল্যা সোহাগ হোসেন, সুমন, বিশিষ্ট ব্যবসায়ী আ. সাত্তার মোড়ল, আবু তালেব মোড়ল, জাতীয় পার্টির থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, শ্রমিক নেতা নাজিউর রহমান নজরুল, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দূর্বৃত্তের হামলায় আহত মুরাদ মোড়লের বাসভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
যোগিপোল ৯নং ওয়ার্ড বাতামতলা এলাকায় দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত মো. মুরাদ মোড়লের বাদামতলার বাসভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দীর্ঘদিন তিনি ঢাকায় চিকিৎসাধিন থেকে ১৩ জানুয়ারী নিজ বাসায় ফিরলে গতকাল রবিবার আহত মুরাদের শারিরিক খোজ-খবর নিতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, ৩৩নং ওয়ার্ড আ’লীগ নেতা বেগ খালিদ হাসানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার বাসায় যান। এ সময় মুরাদের স্বজনরা জানান, এলাকার চিহিৃত সন্ত্রাসীদের হামলায় মুরাদের ডান পায়ের হাটুর উপরের অংশ সম্পুর্ণ ভেঙ্গে গেছে ভাঙ্গা হাড়ে রড দেওয়া হয়েছে। এছাড়া তার বাম পায়ের হাটুর মালা ভেঙ্গে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। দীর্ঘ বিশ দিন ঢাকাতে চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় নিয়ে আসা হয়েছে মুরাদকে। উল্লেখ্য , যোগিপোলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মোড়ল আব্দুস সাত্তারের পুত্র মো. মুরাদ মোড়লকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় এলাকার চিহিৃত জ্জ জন সন্ত্রাসী এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে ভুক্তভোগীর স্বজরা মামলা দায়ের করেছে।
হাসপাতালে সাংবাদিক তারেকের শয্যাপাশে স্থানীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেকের শয্যাপাশে গতকাল সকাল ১০টায় তাকে দেখতে এবং শারিরিক খোজ-খবর নেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ফুলতলা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনার এর প্রতিষ্ঠাতা শেখ জাহিদ ইকবাল, খান মাশরুজ্জামান সাবু, মোঃ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, এশিয়ান টিভি’র ক্যামেরা ম্যান শংকর কুমার বিষ্ণু, দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি মিয়া বদরুল আলম, দৈনিক মানবজমিনের ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, দৈনিক নোয়াপাড়ার শিল্পাঞ্চল প্রতিনিধি মিহির রঞ্জন বিশ্বাস, সাংবাদিক তোফাজ্জেল হোসেন, শেখ নাসির উদ্দীন, হুগলী বিস্কুট কোম্পনীর সিবিএ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন নেতৃবৃন্দ। বর্তমানে সাংবাদিক তারেকের শারিরিক অবস্থা উন্নতির দিকে, তাই ডাক্তারের পরামর্শে দুপুরে তিনি গিলাতলা দক্ষিপাড়ার নিজ বাড়িতে চিকিৎসারতবস্থায় রয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক তারেক ১২ জানুয়ারী রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী গেট থেকে গফ্ফার ফুড মোড়ে নিজ কর্মস্থলে মোটর সাইকেলে যাওয়ার পথে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
জলবায়ু উদ্বাস্তুদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিনামূল্যে শীতবস্ত্র প্রদানের দাবি
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু উদ্বাস্তুদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, আটা, তেল সরবরাহ এবং বিনামূল্যে শীতবস্ত্র প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন জলবায়ু উদ্বাস্তু ফোরাম খুলনা নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে জলবায়ু উদ্বাস্তু ফোরাম নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগর ও শহরতলী এলাকায় বহু জলবায়ু উদ্বাস্তু এই শীতে খাদ্য, শীতবস্ত্র এবং কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। এই সব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য জলবায়ু উদ্বাস্তু ফোরাম খুলনা সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে যারা বিবৃতি প্রদান করেছেন, তারা হলেন জলবায়ু উদ্বাস্তু ফোরাম খুলনার সভাপতি স. ম গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আশরাফুল ইসলাম নূর, প্রশান্ত কুমার সাগর, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন খান, রতন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, মোঃ আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
শ্রম প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৬ জানুয়ারি বিকাল চারটায় খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৭ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম শেখ ওবায়দুলাহ রনোর স্মরণ সভা ও দোয়া মাহফিলে এবং বাদ মাগরিব খালিশপুর নিউজপ্রিন্ট গেটে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৮ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এবং বাদ মাগরিব ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৯ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় মহেশ^পাশা কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২০ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খুলনার দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান এবং বাদ মাগরিব নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ২১ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
“দূর হোক মনের দারিদ্রতা বেঁচে থাকুক মানবতা” এই ¯ে¬াগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় মানবিক খুলনা যুব কল্যান সংস্থা। রবিবার বিকাল ৩ঃ৩০ মিনিট সময় পি ডাব্লিউ ডি মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্র বিতারন,রক্তযোদ্ধাদের মাঝে সন্মাননা ক্রেসট প্রদান ও কেককাটা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত কেসিসি মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমীন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন স¤পাদক এম ডি এ বাবুল রানা,আবুল কালাম আজাদ কামাল,শেখ মোঃ আনোয়ার হোসেন,শেখ ফারুক হাসান হিটলু,তসলিম আহম্মেদ আশা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আমেনা হালিম বেবী,এস এম আসাদুজ্জামান রাসেল,ইউসুফ আলী খান,সিপন চৌধুরী,রোজী ইসলাম নদী,ইফফাত সানিয়া ন্যান্সি,কামরুজ্জামান ইমরান,ইব্রাহিম হোসাইন আরজু,আসাদুজ্জামান জয়,মোঃ আসিফ মাহমুদ,তালুকদার আরজু শামীম,রায়হান তামিম,মোঃ অহিদুজ্জামান সাগর,আর এম রাসেল,আকাশ মল্লিক ,সিফাত মল্লিক,রায়হান আমিন রিফাত,তামিমা আক্তার,সিয়ামুল ইসলাম সাজিদ,রাকিবুল ইসলাম প্রমুখ।
পদক্ষেপের দাবীতে পোল্ট্রি শিল্প মালিক সমিতির বিবৃতি
মুরগীর ডিম-মাংস-দুধের উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও বাজার মূল্য কমে খামারীরা দিশেহারা
খবর বিজ্ঞপ্তি
ক্ষুধা-দারিদ্র বিমোচন-কর্মসংস্থান ও স্বপ্লমূল্যে আমিষের যোগানদাতা সম্ভাবনাময় পোল্ট্রি-ডেইরী শিল্পে আবারও অশনিসংকেত দেখা দিয়াছে। বারংবার হোচট খাওয়া খামারী ব্যবসায়ীরা প্রাণপন চেষ্টা করেও টিকতে পারছে না। ক্ষুদ্র-মাঝারি খাত ভিত্তিক এ শিল্প দুইটিতে তাঁদের বিনিয়োগ, রুটি-রুজি আজ হুমকির মূখে পড়লেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর ও দীর্ঘস্থায়ী কোন ব্যবস্থা গ্রহন না করায় বিপিআইএফ এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও মহাসচিব খুলনা বিভাগীয় সমন্বয়কারী প্রাণিপ্রেমী এস.এম সোহরাব হোসেন এক যৌথ বিবৃতিতে ক্ষোভ, প্রতিবাদ ও দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেনঃ করোনা কালীন ধকল-রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত পোল্ট্রি-ডেইরী শিল্পের সাথে জড়িতরা বারবার তাঁদের সুখ দূঃখের কথামালা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল মহলকে অবহিত ও করণীয় প্রসঙ্গে নিবেদন করিলেও কোন কর্তৃপক্ষ এগিয়ে আসেনি বিধায় চরম বিপাকে পড়েছে বিনিয়োগকারীরা। মুরগীর বাচ্চা-পশুখাদ্য ছয় মাস পূর্বে প্রতি কেজি ভুট্টা ২০ টাকার স্থলে বর্তমানে ৪০ টাকা, সয়াবিন খৈল ৩০ টাকার স্থলে ৭০ টাকা রাইস পলিস, প্রোটিন কনসালটেন্ট, ঔষধ, ভ্যাক্সিনের অস্বাভাবিক মূল্য ১০০ থেকে ১৫০% বৃদ্ধিতে উৎপাদন খরচ বহুগুন বাড়লেও বাড়েনি ডিম, মাংস ও দুধের দাম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারীরা। সুতরাং চাহিদার আলোকে উৎপাদনের ব্যবস্থা করা অতি জরুরী এবং অতিরিক্ত উৎপাদিত ডিম-মাংস-দুধ রপ্তানি এখন সময়ের দাবী। বাজার ব্যবস্থাপনায় কৃষিজ-ভিলেজ লাইভ ষ্টক মার্কেট স্থাপন, বাজার মনিটরিং এ খাদ্য আমদানী, মান নিয়ন্ত্রণ, বাচ্চা উৎপাদন, সরবরাহ, মূল্য নির্ধারণ, রেডি বাজার নিয়ন্ত্রণসহ বীমা প্রথা চালু এবং খামার স্থাপনে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক, দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর আগ্রাসন রোধ ও তাঁদের মনোপলি ব্যবসার অবসানের দাবী করেন। বিবৃতিতে আরও যাঁরা সমর্থন ও পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন তাঁরা হলেনঃ সংগঠনের সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, তালুকদার মুজাহিদুল ইসলাম মুকুল, শেখ রেজানূল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহা-সচিব আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, এস.এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মের্শেদা আহমেদ শম্পা, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুণ রশীদ শেখ, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাউদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ আব্দুল আহাদ, উপদেষ্টা আলহাজ্ব শেখ নূরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোল আল-মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
মহেশপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ধানের পাতো খোলাই পানি দিয়ে ফেরার পথে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে রহিদুল ইসলাম (৫০) নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠে। নিহত রহিদুল ইসলাম গাড়াবাড়ীয়া গ্রামের সলেমান মন্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, শনিবার রাতে রহিদুল নিজের ধানের পাতো খোলাই পানি দিয়ে ফেরার পথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাঠের মধ্যেই কৃষক রহিদুল ইসলামের করুন মৃত্যু হয়েছে।
পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল রোববার যহরবাদ জানাযা শেষে কৃষক রহিদুল ইসলামকে দাফন করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে রহিদুল ইসলাম নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষে থেকে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।
খুলনাকে গ্রীন, ক্লীন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে গ্রীন, ক্লীন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সরকারও এ কাজে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। সরকারের পাশাপাশি বিদেশী সংস্থাসমূহ এগিয়ে আসলে আমাদের জন্য এ কাজ বাস্তবায়ন করা আরো সহজ হবে।
সিটি মেয়র রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘গ্রীন সিটিস ইনিশিয়েটিভ (জিসিআই) : বিল্ডিং ব্যাক বেটার ফর ক্লাইমেট এন্ড রিজিলিয়েন্ট সাসটেইনেবল ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। পাইলট হিসেবে গৃহীত এ প্রকল্পের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এ সভা অনুষ্ঠিত হয়। এফএও’র আর্থিক সহযোগিতায় খুলনা ও রাজশাহী মহানগরীসহ ঝিনাইদহ শহরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্প এলাকার পরিবেশ উন্নয়নে সবুজায়ন অর্থাৎ, বাড়ির আঙ্গিনা, দেয়াল, ছাদ ও বারান্দায় শবজি চাষ, ছোট ছোট পার্ক নির্মাণ, পাবলিক স্পেস পুনরুদ্ধার, সর্বোপরি শহুরে বনায়ন তৈরীতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ ও এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় উল্লেখ করা হয়।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র এফএও প্রতিনধি দলকে স্বাগত জানিয়ে আরো বলেন, সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় খুলনা মহানগরীতেও ব্যাপক উন্নয় কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ অঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নেই। সেই বিবেচনায় গৃহীত এ প্রকল্পের গুরুত্ব রয়েছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
এফএও’র বাংলাদেশস্থ রিপ্রেজেনটেটিভ রবার্ট ডগলাস শিম্পসন, এ্যাসিসট্যান্ট রিপ্রেজেনটেটিভ নূর আহমেদ খন্দকার, সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার মুসহাব নরম্যান ও জেভিয়ার বুআন, ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জয়নাল আবেদীন, কেসিসি’র কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, সচিব মোঃ আজমুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের আজ সোমবার চতুর্থ মৃত্যুবার্ষিকী। অজস্র ভক্তবৃন্দ, দলীয় নেতাকর্মী ও স্বজনদের অশ্রু শুকাতে না শুকাতেই দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটি বছর। মাত্র ৬৪ বছর বয়সে ২০১৯ সালের ১৬ জানুয়ারী সকালে হার্ট এ্যাটাকে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। আজ তার স্মরণে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে উপজেলা বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল থেকে কোরআন খানি, বাদ জোহর মরহুমের কবর জিয়ারত, বিকাল ৩টায় উপজেলা এনসিজি এন্ড এনসিকে স্কুল মাঠ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা বিএনপির সভাপতি আমির এজাজ খান। প্রধান বক্তা থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু। সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ১৯৫৫ সালের ২৫ জানুয়ারী উপজেলার ভান্ডারপাড়া গ্রাম¯’ সম্ভ্রান্ত এক মুসলিম খান পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তার পিতা আলহাজ্ব নহর আলী খানের ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। শিক্ষা জীবনে তিনি ১৯৭২ সালে ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৭৪ সালে শাহাপুর মধুগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তিতে ডিগ্রি পাশ করেন। ছাত্র জীবন থেকেই তিনি পরপোকারী, নিঃস্বার্থ ও রাজনীতিক ব্যক্তিত্ব সুলভ আচরনে গড়ে ওঠেন। রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে অল্প দিনের মধ্যেই ডুমুরিয়া বাসির কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রাজনৈতিক জীবনে শুরুতেই তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ডুমুরিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান।এরপর ১৯৮০ সালে সাবেক জাতীয় সংসদের স্পিকার প্রয়াত এ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের হাত ধরে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। এরপর রাজনৈতিক দক্ষতা, দলীয় নেতা-কর্মীদের মুল্যায়ন ও সফল সংগঠক হিসেবে ঠাই পাওয়া এই মানুষটি বিভিন্ন পদ পদবী অতিক্রম করে উপজেলা বিএনপির কান্ডারী হিসেবে সভাপতির দায়িত্ব ভার গ্রহন করেন। এর আগেই সদালাপী, সুমিষ্টভাষী ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই মানুষটি তার নিজ ইউনিয়ন ভান্ডারপাড়ায় একাধিক বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আথলীগের শীর্ষনেতা প্রয়াত গাজী আব্দুল হাদীকে বিপুল ভোটে পরাজিত করে ২০১৪ সালের ২ এপ্রিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। কেন বা কিভাবে অল্প দিনের মধ্যে তিনি এত জনপ্রিয়তা ও দলের কান্ডারী হিসেবে ঠাই পেলেন এমন প্রশ্নের উত্তরে শিক্ষক নিত্যানন্দ মন্ডলসহ সুশীল সমাজের অনেকেই জানান, রাজনৈতিক ও সফল জনপ্রতিনিধি হিসেবে খান আলী মুনসুর ছিলেন ডুমুরিয়ার একটি মডেল ব্যক্তিত্ব। কিভাবে মানুষকে ভালবাসতে হয় এবং এলাকার উন্নয়ন করতে হয় এজন্য তাকে অনুসরন করলেই যথেষ্ট। বেঁচে থাকলে অনেক বড় জায়গায় পৌঁছাতেন তিনি। আমরা তার আত্মার শান্তি কামনা করি।
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে পাউবোর সীমানা প্রাচীর নির্মাণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে আদালতের আদেশ উপেক্ষা করে প্রাচীর নির্মাণ করছেন পানি উন্নয়ন বোর্ড বলে অভিযোগ পাওয়া গেছে। ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু এমন অভিযোগ করেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা নয়, আদালতের আদেশ অমান্য করছেন গাজী হুমায়ূন কবির বুলু। চেয়ারম্যান অভিযোগ করে বলেন ডুমুরিয়া বাজারে ক্রয় সূত্রে তিনি এক খন্ড জমির মালিক হন। সিএস, এসএ মালিকের নিকট থেকে ক্রয়কৃত জমিটি বর্তমান জরিপে তিনি আরএস রেকর্ডীয় ও দখলীয় মালিক বলে দাবি করেন। তিনি আরও বলেন দুই যুগেরও বেশি সময় তার ওই দখলীয় জমিতে পাকা ইমারত নির্মাণ সহ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ওই জমি তাদের দাবি করে উ”েছদ অভিযান চালান। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রায় এক হাজার লোক কর্মসং¯’ান হারিয়ে বেকার হয়ে পড়ে। উপায়ন্ত না পেয়ে খুলনা জেলা জজ আদালতে দ্বার¯’ হন তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত উভয় পক্ষকে ¯ি’তিব¯’া বজায় রাখার নির্দেশ দেন। এরপরও গতকাল রোববার সকালে পানি উন্নয়ন বোর্ড ওই আদেশ উপেক্ষা করে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে যা আদালত অবমাননা। অপরদিকে আদালত অবমাননা করা হয়নি, বরং মামলার বাদী নিজেই আদালত অবমাননা করে আমাদের উদ্ধারকৃত সম্পত্তির সিমানা বেড়া ভাঙচুর ও রোপিত বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে ফেলেছে এ ঘটনায় তথ্য উপাত্ত উপ¯’াপন করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এমনটি দাবি করে পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-সহকারী শাখা কর্মকর্তা প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।
অভয়নগরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫)মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। এলাকাবাসী মৃতের পরিচয় জানাতে পারেনি।
১৫ জানুয়ারি রবিবার দুপুরে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে যেয়ে মরদেহ দেখতে পায় । এসময় স্থানীয়রা অভয়নগর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, সংবাদ পেয়ে দেয়াপাড়া থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। মৃতের পরিচয় জানা যায়নি।
কপিলমুনিতে পল্লী দলিত সংস্থায় কম্বল বিতরণে বাণিজ্য সচিব
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)ঃ
দলিত ও পল্লী দলিত সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংস্থাটির দঃ সলুয়াস্থ কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে স্বপন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, প্রভাষক স্বপন ঘোষ, ইউপি মেম্বর বিষ্ণু পদ রায়, ইউপি মেম্বর শংকর বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে ২০০ জন ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্থিক সহযোগীতা করেন মিঃ পিয়েত্র মারিয়ানী।
মাদরাসা আছে শিক্ষার্থী নেই,বসে বসে বেতন তুলছেন শিক্ষকরা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার গোবরা দাখিল মাদরাসার এবতেদায়ী শাখায় পাঁচ বছরে ভর্তি হয়নি কোন শিক্ষার্থী অথচ নিয়মিত বেতন ভাতা নিচ্ছে এবতেদায়ী শাখার শিক্ষকরা।
কয়রা সদর ইউনিয়নে গোবরা দাখিল মাদরাসায় দাখিল ও এবতেদায়ী শাখা ২০০১ সাল থেকে চালু আছে। দাখিল শাখা নিয়ম অনুসারে শিক্ষার্থী না থাকলেও, এবতেদায়ী শাখায় ৫ বছরে কোন শিক্ষার্থী ভর্তি হয়নি।মাদরাসার এক কিলোমিটারের মধ্যে তিনটি গ্রামে ৫টি প্রাথমিক বিদ্যালয় থাকায় গোবরা দাখিল মাদরাসার এবতেদায়ী শাখায় কোন শিক্ষার্থী ভর্তি হয় না বলে না গেছে।
প্রতিষ্ঠানটির প্রথম থেকে ৫ম শ্রেণিতে কাগজে-কলমে ১০ থেকে ১২ জন ছাত্র-ছাত্রী থাকার দাবি করলেও প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থীও নেই বলে দাবি এলাকার শিক্ষার্থী অভিভাবকদের ।পাঁচ বছর ধরে ক্লাস না করিয়ে নাম মাত্র একটি ঘর দেখিয়ে সরকারি বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছেন মাদরাসার এবতেদায়ী শাখার চার জন শিক্ষক।
শুধু শিক্ষার্থীই নয় এ মাদরাসায় খেলার মাঠ থাকলেও শিক্ষার্থীদের খেলতে না দিয়ে মাদরাসার সুপার মাঠে ঘাস চাষ করে বিক্রি করে বলে দাখিল শাখার শিক্ষার্থীরা অভিযোগ করেন।শিক্ষার্থীরা মাদরাসার মাঠে খেলাধুলা ও ক্লাসে পড়াশুনা না পারলে সুপার মাওঃ রইচ উদ্দীন তাদের বেদম মারপিট করে বলে এলাকাবাসী অভিযোগ করেন।মাদরাসার সুপার মাওঃ রইচ উদ্দীন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মারধর ঘটনায় অভিভাবকদের সাথে বহুবার মারামারির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ১০ম শ্রেণির একজন শিক্ষার্থী জানান,মাদরাসার মাঠে ঘাস চাষের কারণে আমাদের মাঠে খেলাধুলা করতে দেয় না যার ফলে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতায় আমরা কখনও জয় লাভ করতে পারি না।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোস্তাফিজুর রহমান গাজী বলেন,এবতেদায়ী শাখার শিক্ষার্থীর বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে শিক্ষার্থীর সংখ্যা জানাবো।
এবিষয়ে গোবরা দাখিল মাদরাসার সুপার মাওঃ রইচ উদ্দীন বলেন,এবতেদায়ী শাখায় কত জন শিক্ষার্থী আছে সে বিষয়ে আমি সিউর না তবে ১০-১২ জন শিক্ষার্থী থাকতে পারে তবে তাও সিউর না।এবতেদায়ী শাখা বলতে কোন শাখা নেই, প্রথম থেকে ৫ম শ্রেণি দাখিলের সাথে। আমাদের নির্দেশনা আছে ২৫০ শিক্ষার্ধীর জন্য ১৬ শিক্ষক থাকবে এবং কোন শ্রেণিতে শিক্ষার্থী না থাকলে সমস্যা নেই। তিনি বলেন এটা আমাদের সমস্যা না এটা জাতীয় সমস্যা এবং এটা কয়রার সব মাদ্রাসায় প্রায় এবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেনি কোন ছাত্রছাত্রী নেই।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকি বিল্লাহ বলেন,শিক্ষার্থী না থাকার বিষয়টি আমার জানা নেই।এ সম্পর্কে খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুবির ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার মাতা শরিফা খানম শনিবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানার মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমানসহ ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বদানের সক্ষমতা তৈরি হয় : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৫ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা মানে মনের প্রশান্তির জায়গা। খেলাধুলার মাধ্যমে একটি পর্যায় থেকে অন্য পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা এবং শৃঙ্খলাবোধ তৈরি হয়। খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। যেকোনা পরিস্থিতিতে যেনো খেলার পরিবেশ নষ্ট না হয়। খেলা যাতে উপভোগ্য হয় সে বিষয়ে সকলের নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ করা উচিত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সাবলীল রাখতে নিয়মিত খেলাধুলা আয়োজন করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট। দীর্ঘ ১০ বছর পর এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটস্ আয়োজন করা হচ্ছে। সুলতানা কামাল জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। এটি চালু হলে বিভিন্ন ইনডোর গেমস্ আয়োজন সম্ভব হবে। ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজনে কাজ করছে শারীরিক শিক্ষা চর্চা বিভাগ। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি খেলাধুলার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে আহ্বান জানান। পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে উপাচার্য ব্যাটিং করে খেলার শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে পরাজিত করে অর্থনীতি ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় স্থাপত্য ডিসিপ্লিনকে হারায় পরিসংখ্যান ডিসিপ্লিন এবং ভাস্কর্য ডিসিপ্লিনের বিপক্ষে জয়লাভ করে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন।
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১৫ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়। দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ১৮ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. শিমুল দাশ।
শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ১৮ ব্যাচের নাঈম হক হৃদয়, ফারজানা ইসলাম নাফিলা, ১৯ ব্যাচের মো. সোহেল রানা, ২০ ব্যাচের ইশরাত জাহান ঈশিতা এবং ২১ ব্যাচের মো. শাহেদ জামিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯ ব্যাচের শিক্ষার্থী সুমনা সরকার ও অন্তরা ঘোষ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইলে খোকন ডাক্তারের মিথ্যা মামলায় তিন সাংবাদিকর জামিন মঞ্জুর
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের বহুল আলোচিত ও সমালোচিত আয়ুর্বেদিক পল্লি চিকিৎসক খোকন হুজুরের দু মুখি বক্তব্যে তিন সাংবাদিক এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। ১৩ জানুয়ারি (শুক্রবার) দুপুরের পর সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আকদিয়া বাজারের বহুল আলোচিত ও সমালোচিত আয়ুর্বেদিক পল্লি চিকিৎসক খোকনের দাওয়াই খানায় সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মনির খান, রইস উদ্দিন টিপু, ও রফিকুল ইসলাম। এসময় খোকন ডাক্তারের অনুসারীরা ভূয়া সাংবাদিক বলে সাংবাদিক দের উপর চড়াও হয়ে সাংবাদিক দের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে অপমান অপদস্ত করে গায়ে হাত তোলেন। একপর্যায়ে তাদের পুলিশের হেফাজতে দিয়ে দেন। ঘটনার সময় ভিডিও চিত্রে দেখা যায় খোকন ডাক্তার খুব উত্তেজিত হয়ে বলছেন প্রায়ই আমাকে ঢাকা, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকার সাংবাদিক রা আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমার দাওয়াই খানায় জেলার সাবেক পুলিশ সুপার জসিম সাহেব, সদর থানার ওসি ডিসি, ও সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা এসে দেখে গেছেন, আমি সরকারি সকল নিয়ম কানুন মেনেই মানুষের চিকিৎসা ও ঝাড়ফুক দিয়ে থাকি। যদিও আমার এসকল বিষয়ে একটু কম অভিজ্ঞতা। তার পরও যদি লোকজন আসে আমি কি করবো। এসময় খোকন ডাক্তারের কাছে স্থানীয় একব্যাক্তি চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না সাংবাদিক রা কোন টাকা চাঁদা দাবি করেনি। এর কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখা যায় খোকন ডাক্তারের ছেলে সহ তার পোষা দলবল নিয়ে সাংবাদিক দের ডেকে ক্যামেরায় বক্তব্য দিচ্ছেন সাংবাদিক রফিকুল ইসলাম তার গলায় ছুরি ঠেকিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। এসময় আগে থেকে ওতপেতে থাকা খোকন ডাক্তারের অনুসারীরা সাংবাদিকদের ধাক্কা মেরে ঘরের মধ্যে আটকিয়ে বিছালি পুলিশ ফাঁড়িতে দিয়ে দেয়। পরে তাদেরকে নড়াইল সদর থানা নিয়ে এসে জেল হাজতে প্রেরণ করে। পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা প্রমানিত হওয়ায় ১৫ জানুয়ারি রবিবার বিচারিক আদালতে জামিনে মুক্তি পান।
খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান: সালাম মূশের্দী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত সময়ে হয়নি। শীতে অসহায় ও খেটে খাওয়া মানুষে কষ্টের সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, শীতের তীব্রতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার নিম্নবিত্তরা অনেক কষ্টের মধ্যে শীত নিবারণ করছে। তাই আমাদের সবার উচিত এই দু:সময়ে তাদের পাশে দাড়ানো।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় রূপসার ঘাটভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও বাসিন্দাদের মাঝে এমপির নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম সালাম, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, আল মামুন সরকার, রবিউল ইসলাম,গোপাল মন্ডল,মনির হোসেন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ মঈন উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, তাহিদ মোল্লা, যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,মুছা লস্কর, ইউপি সদস্য আবু সালেহ, স্বপ্ন রানী পাল,বিনোদিনী পাল, আইরিন বেগম, মাধুরী সরকার, জেসমিন আকতার, ছাত্রলীগের শাফিরুল ইসলাম হিমেল প্রমূখ।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাপ্তবয়ষ্কদের জন্য চতুর্থ ডোজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। তিনি এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, সারাদেশে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব দৃশ্যমান হচ্ছে। খুলনায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রয়েছে। খুলনায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান কর্মযজ্ঞ শেষ হলে মশাবাহিত রোগের প্রকোপ আরো কমবে বলে আশা করা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মদ জানান, খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। চলমান শীত মৌসুমে চুরির ঘটনা বৃদ্ধির আশংকা থাকে। এ সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী সজাগ রয়েছে। জেলায় চুরি হওয়া ৬৭টি মোবাইল ফোন সেট অভিযানের মাধ্যমে উদ্ধার করে মালিকের কাছে ফেরৎ দেওয়া হয়েছে। বিগত ডিসেম্বর মাসে জেলায় দুইশত ৮০টি নিয়মিত মামলা দায়ের হয়েছে। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন সময় মতো পেতে কেউ যেন হয়রানির শিকার না হয় এজন্য অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, কৃষকদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্থানভিত্তিক চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় জেলার সাত হাজার কৃষকে প্রণোদনা দেয়া হয়েছে। এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এবছর জেলায় আমন মৌসুমে দুই লাখ ৭৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না এই লক্ষ্যে সরকারের কৃষি দপ্তর কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, খুলনার উপকূলীয় এলাকার বিভিন্ন পোল্ডরে বন্ধ স্লুইসগেট বা খাল সচল রাখলে কৃষিক্ষেত্রে পানি সরবরাহ বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকের ফসল উৎপাদন সহজ হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম সভায় জানান, খুলনায় জেলায় দুইটি সিএসডি এবং আটটি এলএসডি খাদ্য গুদামে সর্বমোট ৯৯ হাজার মেট্রিক টন চাল ও পাঁচ হাজার পাঁচশত ১৬ মেট্রিক টন গম মজুদ আছে। চাহিদার তুলনায় চাল ও গমের মজুদ সন্তোষজনক। ভিজিএফ খাতে ২০২২-২৩ অর্থবছরে দুই হাজার দুইশত ২২ মেট্রিক টন চাল এবং কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায় ৮৫ হাজার আটশত ২৩ মেট্রিক টন চাল ও একশত ৭৬ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে সকল দপ্তরের মাঝে সমন্বয় থাকা প্রয়োজন। এসময় তিনি সুন্দরবনের বিভিন্ন নদীতে বিষ দিয়ে মাছ ধরা ও চিংড়িতে অপ্রদ্রব্য পুশ করার মতো অনৈতিক কর্মকান্ড বন্ধে মোবাইকোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন। তিনি বলেন, শব্দ দূষণের কারণে মানুষের মানসিক ও শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরকে আরো সক্রিয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডল, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ চালিত কৃষি মটরের তারে জড়িয়ে রহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রহিদুল একই গ্রামের ছলেমান মন্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, গত শনিবার রাতের কোন এক সময় মটরের সুইস বন্ধ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে ভোররাতে পরিবারের লোকজন খোঁজা-খুঁজির একপর্যায়ে মটরের পাশের কেনালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহিদুলের মৃত্যুর ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শৈলকুপায় ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিরা প্রতারক বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরনের দাবিতে বিক্ষোভ করেছে।
রোববার দুপুরে শৈলকুপা থানা ও উপজেলা কৃষি অফিসের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক চাষি বিক্ষোভ করে। তাদের অভিযোগ বেশ কিছু অসাধু ব্যক্তি উচ্চফলনশীল বলে ভেজাল পেঁয়াজ বীজ বিক্রি করে। প্রতি কেজি পেঁয়াজ বীজ চার হাজার টাকা থেকে ৭ হাজার টাকা দরে বিক্রি করে। এ বীজ কিনে তারা চারা তৈরি করে খেতে লাগানোর পর চারা মরে গেছে। এতে চাষিদের বিঘা প্রতি ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতি হয়েছে।
শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের কৃষক বিজন বিশ^াস বলেন, আমি ৭ হাজার টাকা কেজি করে ১২ কেজি বীজ কিনেছি। আমাকে বলা হয়েছে ভারতীয় লালতীর জাতের পেয়াজ। কিন্তু পেঁয়াজ লাগানোর পর গাছ মরে গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্থ হয়েছি।
ধাওড়া গ্রামের মোকাদ্দেস আলী বলেন, আমি ৩ কেজি বীজ কিনে প্রতারিত হয়েছে। শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের আশরাফ মাস্টার, জাহাঙ্গীর হোসেন, রাজু আহম্মেদসহ বেশ কয়েকজন কৃষকদের সাথে এই প্রতারণা করেছে। আমরা এই প্রতারকদের শাস্তি ও আমাদের ক্ষতিপুরণ দাবী করছি।
মোকাদ্দেস আরও বলেন, চাষের সময় পার হয়ে গেছে। এখন নতুন করে চারা তৈরি করে চাষ সম্ভব নয়। প্রতারক বীজ ব্যসায়ীরা পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খান বলেন, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতারণার বিষয় সঠিক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরে চলছে মাটি কাটার মহোৎসব হুমকিতে ফসলি জমি
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব। উপজেলার পৌর এলাকাসহ১২টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সিন্ডিকের মাধ্যমে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। ফসলি জমি ও সরকারি খাল-বিলবাদ পড়েনি এ মাটি কাটা থেকে। এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়। এ বিষয়ে প্রশনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করে ভেকু জব্দ ও জরিমানা করার পরও প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহোৎসব।
খোজ নিয়ে জানাযায়,উপজেলার এসবিকে,ফতেপুর, পন্তাপাড়া,স্বরুপপুর,শ্যামকুড়, নেপা,কাজীরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দার বাড়িয়া,আজমপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে চলছে মাটি কাটার প্রতিযোগিতা। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতি গ্রস্ত কয়েক জন কৃষক গণমাধ্যম কর্মীদের কাছে মাটি কটার কারণে ফসলি জমির ক্ষতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিভিন্ন ফসলি জমি ২০ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়,এতে পাশের ফসলি জমি ধ্বসে পড়ছে। একাধিক চাষের জমির মাঝে জলাশয় তৈরি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে দুঃচিন্তার ছায়া। এছাড়াও ভাটার ট্রাক ও হাইড্রলিক ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসল ধুলায় ঢেকে যাচ্ছে। এতে রাস্তার পাশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এসকল বেপরোয়া ভাবে ট্রাক চলাচলে রাস্তায় ভাঙ্গন ধরেছে,পাকাঁ রাস্তায় মাটির প্রলেপ পড়তে শুরু করেছে।এছাড়া প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।
স্থানীয়রা বলেন, শুধু ফসলি জমিনা নদীর পাড়ের মাটি, সরকারি খাঁস জমিসহ সরকারি বিলের মাটিও কেটে নিচ্ছে এসকল সিন্ডিকেট।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান,মাটির উপরের স্তর বেশ উর্বর, যা এই সিন্ডিকেটের ফলে ফসলি জমি বেশ হুমকির মুখে পড়ছে। মাটি কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন,অন্যথায় মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। একাধিক মাটির ব্যসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরর্বতীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ব্যবসা করছে। মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
বিএনপি নেতা ডালিম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: মনা
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর আহবায় এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান অবৈধ সরকারের সকল দেশ বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেয়ার জন্য প্রয়াত বিএনপি নেতা ডালিমের মতো নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালিন সংগঠক, খুলনা মহানগর বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা আরো বলেন, সমস্ত লোভ-লালসার উর্ধ্বে থেকে দুঃসময়ে দলের জন্য কাজ করে গেছেন মরহুম বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম। মরহুম বিএনপি নেতা ডালিম আমাদের কাছে সব সময়ে স্মরণীয় হয়ে থাকবেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, স. ম. আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, শের আলম শান্টু, মহবুব হাসান পিয়ারু, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, মোস্তফাউল বারী লাভলু, হাসানুর রশিদ চৌধুরি মিরাজ, এনামুল হক সজল, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াছ হোসেন মল্লিক, কে. এম. হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ ইমাম হোসেন, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, রফিকুল ইসলাম বাবু, গাজী আফসার উদ্দিন, নাসির খান, শেখ আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, শেখ আবুল বাশার, মো. জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, মজিবুর রহমান, আলী আক্কাস, শামসুল বারী পান্না, জালাল উদ্দিন জালু মিয়া, মো. লিটন খান, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, লিটন খান, খোদা বক্স কোরায়েশী কালু, জাহিদুর রহমান রিপন, এস এম আরিফুর রহমান শিমুল, মো. হায়দার আলী, মোস্তফা কামাল, রুবেল বিশ্বাস, শেখ আরশাদ আলী, মাহবুব উল্লাহ শামীম, মোল্লা সালা উদ্দিন বুলবুল, হুমায়ুন কবির চৌধুরী, মো. ফরহাদ হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, আসাদুজ্জামান লিটন, ইসলাম বিশ্বাস, এবাদুল হক রুবায়েত, ইস্তিয়াক আহমেদ ইস্তি, খান ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, আজাদ আমিন, জাবের আলী, মুনতাসির আল মামুন, শাহনাজ সরোয়ার প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।
যুবদল নেতার মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
২১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মহসিন খন্দকারের মাতা রাশিদা বেগম (১০৪) শনিবার দিবাগত রাত ৩টায় নিজ বাসভবনে বাধর্ক্যজনিক কারনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। যুবদল নেতার মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিবৃতিদাতারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
যুবদল নেতার মায়ের মৃত্যুতে অনুরুপ বিবৃতি দিতয়েছেন ২১ নং ওয়ার্ড বিএনপির আপহবায়ক মোল্লা ফরিদ আহমেদ।
খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি।।
সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে এবং বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১৬ জানুয়ারি (সোমবার) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে মিছিল শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হবে।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন কর্মসুচি সফল করতে মহানগরীর সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, নির্বভহী সদস্য সোহরাব হোসেন ও মো: শাহ আলম, সদস্য দেবনাথ রনজিৎ কুমার, কৌশিক দে, দীলিপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সদস্য রকিব উদ্দিন পান্নুু, আলমগীর হান্নান, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোহাম্মদ মিলন, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, রিংটন মন্ডল, মোঃ মাহফুজুল আলম (সুমন), অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, তিতাস চক্রবর্তী, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), শশাংক স্বর্ণকার, মো: রায়হান মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে সাংবাদিক মানিক চন্দ্র সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি॥
নানা আয়োজনে পালিত ৯হল খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যু বাষির্কী । সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেসক্লাব অভ্যন্তরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটি উপলক্ষে ইউনিয়ন কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মানিক চন্দ্র সাহা ছিলেন একজন আদর্শ সাংবাদিক, যিনি অসত্যের সাথে কখনও আপোষ করেননি। তাই তাঁর আদর্শকে অনুস্মরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলেই কেবল তাঁর আত্মার শান্তি পাবে।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী,মল্লিক সুধাংশু,মো: শাহা আলম। বক্তৃতা করেন,ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,বিএফইউজের নির্বাহী সদস্য কেীশিক দে বাপি,ওহাদিুজ্জামান বুলু,রনজিত কুমার দেবনাথ,রকিব উদ্দিন পান্নু,তিতাস চক্রবর্তি,প্রবীর কুমার বিশ^াস,নুর হাসান জনি, মেহেদী মাসুদ খান,হাসানুর রহমান তানজির,পলাশ চন্দ্র ঢালী,উজ্জল রায়,জিএম দুলাল,শাহারিয়ার হোসেন মানিক,বিধান বিশ^াস,বেনজির হোসেন,রিংটন মন্ডল,শসংকার কর্মকার,মোস্তাফিজুর রহমান,শামসুর নাহার মেঘলা,শেখ মো: জুয়েল,মাহাবুব প্রমুখ। সভার শুরুতে শহীদ সাংবাদিক স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু ও চাকরি স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু ও চাকরি স্থয়ীকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি বেল্লাল হোসেন, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সম্পাদক মারিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, মিজানুর রহমান, জিয়াউর রহমান, উম্মে সালমা, মরিয়ম আক্তার, জাহিদুল ইসলাম, মাকসুদা আক্তার ও জোৎসনা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, দু বছর মেয়াদি এ প্রকল্পে উপজেলায় প্রায় ১১শ শিক্ষিত বেকার নারী পুরুষ চাকরি করে আসছিলেন। কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ায় তারা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধন শেষে পুনরায় প্রকল্পটি ও স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এ প্রকল্পের শতাধিক নারী ও পুরুষ কর্মীরা অংশ নেন।
বিএনপি নেতা খান আলী মুনসুরের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আজ স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহুম খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী, আজ ১৬ জানুয়ারি। ২০১৯ সালের আজকের দিনের সকাল সাড়ে ৭টার দিকে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রয়াত বিএনপি নেতা খান আলী মুনসুরের স্মরণসভা ও মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেল ৩টায় ডুমুরিয়া হাইস্কুল ময়দানে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে স্মরণসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত্ব, জেলা বিএনপি’র সহ-সভাপতি খান আলী মনসুর ২০১৪ সালে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।।
২৪ জানুয়ারীর সম্মেলনকে সফল করতে সকলকে এক যোগে কাজ করতে হবে: শেখ সোহেল
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত স্বপ্নে বাংলাদেশ আজ ডিজিটালাইজড হয়েছে। দেশে আজ খেলা দেখা থেকে শুরু করে বাসের টিকিট কাটা সব আজ হাতের মোবাইল দিয়েই সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় এখন বাংলাদেশ স্বপ্ন দেখছে ‘স্মার্ট বাংলাদেশে’র। সুতরাং আমাদের যুব সমাজকে আজ সর্বাধিক স্মার্টনেস দেখাতে হবে। আমার দীর্ঘদিন পরে আমাদের খুলনায় আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের মধ্যে এবারই প্রথম মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন একই মঞ্চে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আমাদের যে যে ক্ষেত্রে কাজ করবে সকলকে স্মার্ট ভাবে সকল কাজের সফলতার মধ্যে দিয়ে একটা সুন্দর-দৃষ্টিনন্দন সম্মেলন উপহার দিতে হবে। গতকাল রবিবার সন্ধ্যায় শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সাবেক যুবনেতা আলী আকবর টিপু, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম হাফিজুর রহমান হাফিজ, সরদার জাকির হোসেন, রোজী ইসলাম নদী, জসিম উদ্দিন বাবু, আব্দুল কাদের শেখ, অজিত বিশ^াস, এ্যাড. আল আমিন উকিল, এবিএম কামরুজ্জামান, শওকত হোসেন, হারুন আর রশিদ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন পল্টু, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, মুশফিকুর রহমান সাগর, মাহফুজুর রহমান সোহাগ, অভিজিৎ পাল, গবিন্দ ঘোষ, শেখ মনিরুল ইসলাম, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন সহ মহানগর ও জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র, নিঃস্ব ও সহায়সম্বলহীনদের পাশে দাঁড়তে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন বা ঠিকানা-বিহীন থাকবে না। এটাই আমাদের লক্ষ্য।’
বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বাড়ি নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে।
দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেয়ায় এগিয়ে আসার জন্য সমাজের ধনীক শ্রেণীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘শুধু সরকারই নয়, বরং আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।’
তিনি আরও বলেন, জমি ও ঘর পাওয়ার পর অনেক গৃহহীন ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। এদের অধিকাংশকেই ইতোমধ্যে জমি ও ঘর দেয়া হয়েছে। এখন অল্প কয়েকজন বাকী আছে। তাদের জন্যও বাসস্থান নির্মাণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই আশ্রায়ন প্রকল্প থেকে যারা ঘর পেয়েছেন-তাদের মুখের হাসি ও মনের সন্তুষ্টি থেকে বড় আর কোন প্রাপ্তি হতে পারে না। অনেকেই যারা আশ্রায়ন প্রকল্পে দুই ডেসিমেল জমি পেয়েছেন-তারা সেখানে শাকসজবি চাষ, হাঁসমুরগি পালন, কুটির শিল্প ও দোকান গড়ে তুলেছেন। তারা এভাবে ভালভাবে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছেন। এই জমি ও ঘর পাওয়ার ফলে তাদের জীবনযাত্রার পরিবর্তন (উন্নতি) হচ্ছে।’
অনুদানের অর্থ দেওয়ায় বিএবি ও ব্যাংকারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে আমার (অনুদান প্রদানের কথা) বলার প্রয়োজন হয় না। আপনারা যে কোন দুর্যোগ ও সংকটকালে স্বতস্ফূর্তভাবেই এগিয়ে আসেন।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
বিয়ের এক মাস না যেতেই ‘দুলাভাইয়ের’ সঙ্গে উধাও শ্যালিকা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিয়ের এক মাস যেতে না যেতেই দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকা পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে দুলাভাইয়ের দাবি— তিনি তার শ্যালিকাকে নিয়ে যাননি। তিনি তার নিজ বাড়িতেই অবস্থান করছেন।
শ্যালিকার শ্বশুরবাড়ির লোকজন জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের লুৎফর রহমানের ছোট মেয়ে আয়েশার সঙ্গে গত বছরের ৮ ডিসেম্বর বিয়ে হয় সোহেল রানার। তিনি পাইকগাছার বৃত্তি গোপালপুর গ্রামের হাকিম গাজীর ছেলে।
ওই মেয়ের সঙ্গে তার দুলাভাইয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন আয়েশার শ্বশুরবাড়ির লোকজন। আরিফুলের বাড়ি পাইকগাছার বাঁকা গ্রামে।
তার শ্বশরবাড়ির লোকজনের দাবি, প্রেমের টানে ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সোহেল রানার বাড়ি থেকে শ্যালিকাকে নিয়ে ভেগে গেছেন দুলাভাই। বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে শ্বশুর আবদুল হাকিম গাজী বাদী হয়ে শনিবার পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।
আয়েশার শাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার বউমার সঙ্গে তার দুলাভাই আরিফুল ইসলামের দীর্ঘদিন ধরে প্রেম আছে। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশবৈঠক হয়েছে। কিন্তু কোনোভাবেই তাদের সম্পর্ক ছিন্ন করা যায়নি।
আয়েশার স্বামী সোহেল রানার দাবি— বিয়ের এক মাস যেতে না যেতেই আমার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সে দুলাভাইয়ের সঙ্গে চলে গেছে। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি।
তবে অভিযোগের বিষয়ে দুলাভাই আরিফুল বলেন, আমি আমার বাড়িতেই আছি। আমার সঙ্গে আয়েশার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাটি জেনেছি। প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন: আয়করের জাল সনদে করা মামলা খারিজ
যশোর অফিস
যশোর চেম্বার অব কমার্সের ভোটারদের জাল আয়কর সনদ নিয়ে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৫ জানুয়ারি) যশোরের সিনিয়র সহকারী জজ সুজাতা আমিন মামলাটি খারিজ করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ভোটগ্রহণ করতে বলা হয়েছে।
গত ৪ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্সের সদস্য মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসানের (ভোটার নম্বর-৬৪২) করা মামলায় ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। মামলায় যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক, নির্বাচন বোর্ডের আহ্বায়ক (নির্বাহী ম্যাজিস্ট্রেট), বোর্ডের দুই সদস্য এবং আলম ট্রেডার্সের মালিক মো. আলম, সরোয়ার ট্রেডার্সের মালিক গোলাম সরোয়ার, রহিম স্টোরের মালিক আব্দুর রহিম ও যশোর কর অঞ্চলের উপকর কমিশনারকে বিবাদী করা হয়। সিনিয়র সহকারী জজ অভিযোগ আমলে নিয়ে নির্বাচন স্থগিত আদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। চেম্বার নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলের প্রার্থীরা বিবাদী পক্ষ হয়ে আইনজীবী নিয়োগ করেন।
বাদী পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিবাদী পক্ষে নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ী ঐক্য পরিষদের হয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ব্যবসায়ী অধিকার পরিষদের পক্ষে নাসির আলম এ শুনানিতে অংশ নেন।
আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম মিঠু জানান, চেম্বার অব কমার্সের করা মামলাটি খারিজ করে দিয়ে আদালত ভোটার তালিকায় যদি অসঙ্গতি থাকে তাহলে সেটি সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে নির্দেশ দেন।
এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান জানান, মামলাটি খারিজ হওয়ার খবর জেনেছি। রায় হাতে পাবার পর দেখব সেখানে কী নির্দেশনা এসেছে। তবে নতুন করে নির্বাচন করতে হলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভোটারের আয়কর সনদ আসল কিনা সেটি যাচাই করার।
দীর্ঘ আট বছর পর গত ৭ জানুয়ারি শোর চেম্বার অব কমার্সের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ৪ জানুয়ারি জাল আয়কর সনদ দিয়ে ভোটার করানো হয়েছে এমন অভিযোগ এনে মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান বাদী হয়ে যশোরের আদালতে একটি মামলা করেন। এরপর আদালত এ নির্বাচন স্থগিতের আদেশ দেন।
তীব্র শীতে আম গাছে আগাম মুকুল
স্টাফ রিপোর্টার
হাড় কাঁপানো শীতের মাস পৌষ বিদায় নিয়েছে শনিবার (১৪ জানুয়ারি)। আজ রবিবার (১৫ জানুয়ারি) শুরু হয়েছে আচার-অনুষ্ঠান আর সৃষ্টির মাস মাঘ। কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে। পৌষ আর মাঘ শীতের মাস। এই দুই মাসের শেষেই আম গাছে মুকুল আসে। কিন্তু এবার খানিকটা আগেই পৌষের মাঝামাঝি আর মাঘের শুরুতে খুলনার অনেক আম গাছে আসতে শুরু করেছে মুকুল। আগাম এই মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে।
তবে আগাম মুকুল দেখে আম চাষিরা অনেকে খুশি। কৃষি বিভাগের মতে, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা ভালো নয়। কারণ এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ফলনেও প্রভাব ফেলবে।
তবে লাভ-ক্ষতি পরে হলেও গাছে গাছে মৌমাছির গুঞ্জন শুরু হয়ে গেছে। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে মৌমাছিদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা। শীতে স্নিগ্ধতার মধ্যেই শোভা ছড়াচ্ছে মুকুল। বছর ঘুরে আবারও তাই ব্যাকুল হয়ে উঠেছে আমপ্রেমীদের মন। মানুষের কাছে ঋতু বৈচিত্র্যে এবারের শীত বিদায়ী মাঘ মাস ধরা দিয়েছে এভাবেই।
নগরজীবনে চলার পথে ঘুরে ফিরে আম গাছের মগডালেই পড়ছে পথচারীর চোখ। তবে মহানগরের পথে-প্রান্তরে চোখ মেলে সদ্য মুকুল ফোটার এমন নয়নাভিরাম দৃশ্য দেখা গেলেও ভিন্ন চিত্র গ্রামে। গ্রামের আম বাগানগুলোয় এখনও মুকুল আসেনি। সেখানে চলছে কেবলই গাছের পরিচর্যা।
মহানগরীর শিরোমণি এলাকার বাসিন্দা আলী আজম বলেন, এ এলাকার একটি গাছ মুকুলে ছেয়ে গেছে। পাশে আরও আম গাছ থাকলেও সেগুলো মুকুল আসেনি।
শিরোমণি বাজারে আসা রহমত হোসেন বলেন, শীত আর ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রকৃতিতেও এসেছে ভিন্নতা। এরই মাঝে আগেভাগেই মধ্য জানুয়ারিতেই কিছু গাছে মুকুল এসেছে। সাধারণত মাঘের শেষে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমের মুকুল আসে। এবার প্রায় এক মাস আগে এসেছে মুকুল।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, কিছু আম গাছে আগাম মুকুল এসেছে। শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় না। মূল ক্ষতি করে কুয়াশা। এ কারণে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্যায় গুরুত্ব ও পরামর্শ দেওয়া হচ্ছে। কুয়াশার কারণে এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয়। তাতে মুকুল ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত স্প্রে করতে বলা হয়েছে।











































