Home আঞ্চলিক ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

9

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনা দুটি ঘটেছে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিসসূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে ইটবোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হন কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মিটুল হোসেনের ছেলে রকি (২১) ও রবিউল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২)।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কালীগঞ্জ থেকে ঝিনাইদহ জেলা শহরের দিকে আসছিলেন। ছালাভরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।

এদিকে শৈলকুপা উপজেলা শহরের হাবিবপুর মুড়োতলা নামক স্থানে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে তুষার নামে অপর এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার শেখপাড়া-পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।