Home আঞ্চলিক সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা

সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা

103

যশোর অফিস।।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য শহিদুল ইসলাম দইচকে যশোর পুরাতন কসবা এলাকার জনৈক চুন্নুসহ অজ্ঞাত কতিপয় সন্ত্রাসী প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করে বুধবার যশোর কোতয়ালী থানায় একটি ডিডি করেছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানসহ নেতৃবৃন্দ সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। অনুরুপ বিবৃতি দিয়েছেন নিউজ পোর্টাল স্বাধীন আলোর প্রকাশক আনোয়ার হোসেন বিপুল বার্তা সম্পাদক দেবু মল্লিক প্রমুখ।

বিবৃতিদাতারা এ ঘটনা তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।