Home আঞ্চলিক ঝিনাইদহের কালীচরণপুরে যুবলীগ কর্মী নয়নকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীচরণপুরে যুবলীগ কর্মী নয়নকে কুপিয়ে জখম

12

 

 

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন যুবলীগ কর্মী নয়ন হোসেন (৩৫) কে কুপিয়ে জখম করা হয়েছে। জানা যায় বুধবার রাতে সদর উপজেলার বয়ড়াতলা বাজার হতে কালীচরণপুর ইউনিয়নের বদনপুর নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে বেশ কয়েকজন নয়ন ও বাবলুর পথে গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে স্থান ত্যাগ করেন। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমার ছেলে নয়ন এলাকায় মাটির ব্যবসা করে রাতে বাবলুর সাথে করে ভাটা থেকে টাকা নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করে। পরে নয়নের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে জরুরী বিভাগের চিকিৎসক।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় বেশ কয়েক জনের নামে লিখিত অভিযোগ দাখিল করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনা আমি রাতেই শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।