ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়নের ০২নং সৈয়দপুর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ ভাবে সুসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনছার ভিডিপি’র বিপুল সংখ্যক সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ মুরাদ ইসলাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে মোঃ মনিরুল ইসলাম ফারাজী (মোরগ প্রতীক) ৭৯১ভোট পেয়ে বেসরকারী ভাবে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনি (ফুটবল প্রতীক) ৫৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া মিহিনা বেগম (টিউবয়েল প্রতীক) পেয়েছেন ৩৫ভোট। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭৭৭জন ভোটারের মধ্যে ১৪২১জন ভোটার ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ৯১৬ ও মহিলা ৮৬১জন। ##
ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে তিন ব্যবসায়ী আটক
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে বুধবার (২৮শে ডিসেম্বর) রাত ১০টার দিকে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন, এসআই খালিদুর আশিক, এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ পুলিশের একটি দল উপজেলার ধনপোতা এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদাহ সদর বৈডাঙ্গা গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) ও খুলনার বটিয়াঘাটার ভান্ডারকোট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. কবির হোসেন (৩৬)কে আটক করে। এসময় তাদের নিকট থেকে গাজা উদ্ধার করেন থানা পুলিশ। অপরদিকে, একই রাতে থানা এসআই ওমর আলি বখতিয়ার, এসআই সঞ্জয় কুমার সহ সংগীয় ফোর্স ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে বলয় বিশ্বাসকে আটক করেছে। এসময় তার নিকট থেকে অনুরুপ গাজা উদ্ধার করা হয়। আটককৃত বলয় বিশ্বাস মুলঘর ইউনিয়নের ফলতিতা গ্রামের শান্তি রঞ্জন বিশ্বাসের ছেলে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। #











































