Home আঞ্চলিক মোংলায় তিন দিনে ৭ জনের ডেঙ্গু সনাক্ত, এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর...

মোংলায় তিন দিনে ৭ জনের ডেঙ্গু সনাক্ত, এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ জন

16

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় ভয়বাহ আকারে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীদের সংখ্যা। চলতি মাসের প্রথম তিন দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জনের ডেঙ্গু রোগী সনান্ত হয়েছে। এ ৭জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন জানান, সেপ্টেম্বরে ও অক্টোবরের ৩৪জন এবং নভেম্বরে প্রথম সপ্তাহের তিন দিনে ৭জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর আগের দুই মাসের (সেপ্টেম্বরে ও অক্টোবর) ৩৪জন রোগীর মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। আর বাকী ২০জন হাসপাতালের ব্যবস্থাপত্র নিয়ে বাসায় থেকেই সুস্থ হয়ে উঠেছেন। আর চলতি নভেম্বরের প্রথম দিন ১জন, দ্বিতীয় দিনে ৪জন ও তৃতীয় দিনে ২জনের ডেঙ্গু সনাক্ত হয়। তারা ৭জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত হাসপাতালে ৪১জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এছাড়াও হাসপাতালের বাহিরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে পরীক্ষায় ডেঙ্গু সনাক্তের পরিমাণ অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি। ডাঃ শাহীন আরো বলেন, মোংলায় আগে ডেঙ্গু খুবই কম ছিল, কিন্তু হঠাৎ করে তা ভয়াবহ আকারে বেড়ে গেছে। এর মুল কারণ হলো মোংলা বন্দর, পৌর ও পর্যটন শহর হওয়াতে বিভিন্ন এলাকার লোকজন এখানে হরহামেশা যাতায়াত করছেন। আর দুই মাস তিন দিনে ৪১জন রোগী সনাক্ত মানেই এটা আমাদের জন্য সর্তক বার্তা। এখন থেকেই সকলকে সতর্ক হতে হবে, বিশেষ করে বাড়ীঘরের আঙ্গিনায় জমে থাকা পানি পরিস্কার করতে হবে। সেই সাথে দিনে ও রাতে ঘুমামোর ক্ষেত্রে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এছাড়া কারো জ্বরের সাথে দুই তিন দিন ধরে মাথা ও গায়ে ব্যথা, চোখ লাল থাকলে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। এতে ডেঙ্গু সনাক্ত হলে দ্রুত চিকিৎসা নিলে ঝুঁকি কমবে।