ক্রীড়া প্রতিবেদক।।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এতে রাখা হয়েছে ২০ দলকে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ২০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে পারটেক্স, গাজী টায়ার্স, আম্বার স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ঢাকা ইউনাইটেড এবং বাারিধারা ড্রেজলার্স। ‘বি’ গ্রুপে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ স্মৃতি, শেখ জামাল ক্রিকেটার্স, সূর্যতরুণ ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, বিকেএসপি।
উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পিকেএসপির ২ নম্বর মাঠে পারটেক্স-বারিধারা, বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী টায়ার্স-ঢাকা ইউনাইটেড, বিকেএসপির ৪ নম্বর মাঠে আম্বার স্পোর্টিং ক্লাব-কলাবাগান, মিরপুরে বাংলাদেশ পুলিশ-ওল্ড ডিওএইচএস এবং আমিন বাজারের সিলিকন সিটি গ্রাউন্ডে লালমাটিয়া ও ধানমন্ডি ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে।











































