Home আঞ্চলিক যশোরে জমি নিয়ে বিরোধে এক দর্জিকে পিটিয়ে হত্যা

যশোরে জমি নিয়ে বিরোধে এক দর্জিকে পিটিয়ে হত্যা

11

যশোর অফিস।।
যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে আব্দুর রহমান (৬০) নাম এক দর্জিকে পিটিয়ে হত্যা করেছে তা ভাইপোরা। ঠেকাতে গেলে ছেলে আরিফ হোসেনকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত আরিফ এখন হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১০ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে।

নিহতের ছেলে মো. টিটুল অভিযোগ করে জানায়, চাচাত ভাই আজিজুল, মফিজুর ইসমাইলদের সাথে আমাদের যায়গা জমি নিয়ে বিরোধ ছিল। আজ বাড়িতে ঘর করার জন্য পোতার মাটি কাটা হচ্ছিল।বিকেল বেলায় বাবা আব্দুর রহমান বাড়িতে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই আজিজ মফিজুর, ইসমাইল ও হৃদয় এসে বাস দিয়ে বাবার মাথায় আঘাত করে।এসময় বাবা মাটিতে পড়ে গেলে ছোটভাই আরিফ এগিয়ে এলে তাকেও বাশ দিয়ে পিটায় পেটায়। পরে আমর বাবা আব্দুর রহমান ও ভাই আরিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ৫ টা ১৮ মিনিটে আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠাই চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়।এবং আরিফ হোসেন ও আশংঙ্কাজনক।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, যায়গা জমি নিয়ে বিরোধে ভাইপোদের হাতে আব্দুর রহমান নামে একজন খুন হয়েছে। অপর একজন আহত শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।