স্পোর্টস ডেস্ক।।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কষ্টার্জিত জয় পাকিস্তানের। শেষ বলে রোমাঞ্চে ভারতকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় পাকিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলী। ৫১ বলে চারটি চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি।
সাফদার ২৬ বলে ৩১ এবং ইদ্রিস ৯ বলে ১৪ রান যোগ করেন। অন্য ব্যাটারদের ছোট ছোট অবদানে শেষ পর্যন্ত একেবারে শেষ বলে জয় তুলে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান তুলে ১ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ভেঙ্কটেশ্বর রাও। ২ ওভারে ১৪ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এছাড়া আর সিং, পি শর্মা ও দীপক একটি করে উইকেট শিকার করেন।










































