স্পোর্টস ডেস্ক।।
সেশনের শুরুটা প্রত্যাশামতো না হলেও শেষটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টেম্বা বাভুমার চোটে মাঠ ছাড়ার পর নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আঘাত হেনেছে টাইগাররা।
তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট, অন্যদিকে একটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।
দ্বিতীয় দিনের মধ্যহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান। এদিকে হালকা বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ আছে।
এর আগে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। তার পক্ষে আবার ব্যাটিংয়ে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। ফলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে পারলে লিড নেওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। বাভুমা আর ব্যাটিংয়ে ফিরতে না পারলে দক্ষিণ আফ্রিকার বাকি থাকবে মাত্র দুটি উইকেট।
তবে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন রায়ান রিকেলটন। ৫৬ রান নিয়ে ক্রিজে থাকা এই ব্যাটারকে দ্রুত ফিরিয়ে দিতে না পারলে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে দক্ষিণ আফ্রিকা।










































