Home আঞ্চলিক মাহে রমজান উপলক্ষে গ্রামীণ আলো’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

মাহে রমজান উপলক্ষে গ্রামীণ আলো’র ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

130

 

খবর বিজ্ঞপ্তি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনার বেসরকারী প্রতিষ্ঠান সমাজ উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ আলো’।

রবিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর ডিসি (আরসিডি) মনিরা সুলতানা, বিশেষ অতিথি ছিলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, শহর সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল ইসলাম তরফদার ও খুলনা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড-এডিসি ডিভিশনের এডিসি জেনারেল ম্যানেজার মোঃ সাকাওয়াত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ আলো সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।