Home Lead খুলনায় ‘হিট অ্যান্ড রান’ কৌশলের শঙ্কা: বড় তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে

খুলনায় ‘হিট অ্যান্ড রান’ কৌশলের শঙ্কা: বড় তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে

19
ছবি-এআই

শামিম শিকদার।।


ডিসেম্বরকে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় নতুন করে নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ, রেলস্টেশনে ট্রেনের বগিতে আগুন, বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ এবং জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার মতো ঘটনায় নতু করে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে রয়েছে কোনো সংঘবদ্ধ পরিকল্পনা-এ প্রশ্ন এখন নগরজুড়ে আলোচনায়।


খুলনার একাধিক গোয়েন্দা সূত্র অনুযায়ী, ডিসেম্বরকে সামনে রেখে খুলনাসহ আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে যোগাযোগ রক্ষা ও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ঐতিহ্যগত বড় রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে ‘হিট অ্যান্ড রান’ বা ঝটিকা মিছিল, স্বল্প সময়ের মধ্যে বিচ্ছিন্ন হামলা এবং স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।


সাম্প্রতিক ঘটনাগুলো কি একই সূত্রে গাঁথা: খুলনায় সাম্প্রতিক কয়েকটি ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নগর ভবনের সামনে পেট্রলবোমা নিক্ষেপ, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড, বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন, দাকোপে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং দৌলতপুরে কৃষক দলের সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাশাপাশি ময়ূর আবাসিক এলাকায় রোপণ করা গাছে আগুন এবং শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


ঘটনাগুলোর স্থান, সময়, লক্ষ্যবস্তু ও ব্যবহৃত উপকরণে পার্থক্য থাকলেও একটি বিষয় অভিন্ন-প্রতিটি ঘটনাই জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে এসব ঘটনার মধ্যে সাংগঠনিক বা পরিকল্পিত যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। শুধু সময়ের নৈকট্য কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে সব ঘটনাকে একই চক্রের কাজ বলে ধরে নেওয়ার সুযোগ নেই।


সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় গোপন যোগাযোগমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আশঙ্কা রয়েছে। ঝটিকা মিছিল বা বিচ্ছিন্ন ঘটনার ছবি-ভিডিও দ্রুত ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও-ভিডিও তৈরি, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং গুজব ছড়ানোর ঝুঁকির কথাও আলোচনায় এসেছে।


এ ছাড়া গণপরিবহন বা জনসমাগমস্থলে ক্ষয়ক্ষতি ঘটিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত করার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এসব সম্ভাব্য কৌশল সম্পর্কে নির্দিষ্ট পরিকল্পনা বা প্রমাণ প্রকাশ্যে না থাকায় এগুলোকে নিশ্চিত নাশকতার পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এসব ঝুঁকি আগাম মূল্যায়ন ও প্রতিরোধ করাই এখন গুরুত্বপূর্ণ।


খুলনায় নাশকতা সৃষ্টি করতে পারে এমন দেড় শতাধিক ব্যক্তির নাম উঠে এসেছে একাধিক গোয়েন্দা সংস্থার হাতে। এই তালিকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান পদধারীদের রাজনৈতিক যোগাযোগ ও অবস্থান নিয়ে আলোচনা রয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, পেশাজীবী লীগ ও মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামও কিছু তালিকায় উঠে এসেছে।


তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে যুবলীগের শফিকুর রহমান পলাশ, ছাত্রলীগের শেখ শাহজালাল হোসেন সুজন, ছাত্রলীগের তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, এস এম মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, মাহমুদুল হাসান শাওন, হীরক কুমার গাইন, ইখতিয়ার মোল্লা, লাবু মোড়ল, জিএম সালাউদ্দিন, উজ্জ্বল দাস, শেখ মোহাম্মদ, খ.ম. হেলালুজ্জামান, জব্বার আলী হীরা, সাইফুল ইসলাম মানিক, ঝলক বিশ্বাস, মিনহাজ সুজন, জহির আব্বাস, মো. রেদোয়ান মারুফ, মো. আব্দুল মালেক, জুবি ওয়ালিয়া টুই, মো. হেলাল হোসেন, ইয়াসিন আলী, নাবিদ রহমান, রুবায়াত ইসলাম জুয়েল, মেহেদি হাসান মুন্না, সমীর কুমার শীল, পাপ্পু সরকার, এসএম বোরহান উদ্দিন সজীব, মো. জাহিদুর রহমান জাহিদ, মিথুন হাওলাদার, মো. শাহিন, তাইজুল ইসলাম তাজ, দিদারুল আলম, সৌরভ আঁশ, মো. সুমন শেখ, সোহেল শেখ, মো. সাব্বির হোসেন, প্রনব চক্রবর্তী, রহমত সরদার, মেহেদি হাসান, শরিফুল ইসলাম বাবু, সাবিউল ইসলাম,

লাবিব হোসেন মিথুন, আব্দুস সালাম, মেহেদি হাসান সুজন, কামরুল ইসলাম অপু, ফরহাদ হোসেন, এসএম ইমাজ উদ্দিন, মাহামুদুল ইসলাম সুজন, মো. কামাল হোসেন, খান মোসাদ্দেক হোসেন ইমন, রিপন মোড়ল, মো. হুজ্জাতুল্লাহ, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, আলিমুল জিয়া, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, শেখ টিপু সুলতান, মিরাজ হোসেন, রেজওয়ানুল ইসলাম মোড়ল, রনি রায়, নাইম সরদার, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, মো. আব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, মো. ফারহান অভি, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, ওসমান গাজি অপু, মেহেদি হাসান স্বপন, মো. আলামিন হাওলাদার।


এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের এমএ নাসিম, ড. মো. সাইদুর রহমান, গোলাম রাব্বানী টিপু, মো. মাসুম বিল্লাহ, এস এম আসিফ ইকবাল সবুজ ও মো. ইখতিয়ার উদ্দিন মোল্ল্যা; শ্রমিক লীগের মোতালেব হোসেন, রনজিত কুমার ঘোষ, সৈয়দ ইমদাদুল হক, এ কে এম আলতাফ হোসেন, মো. মকলুকা রহমান, কাজি আব্দুল ওহাব, মো. জহির উদ্দিন ও আব্দুর রহিম খাঁন; মহিলা শ্রমিক লীগের বেগম নাসরীন আখতার, মাসুমা আক্তার রানি, জাহানারা আক্তার, আকলিমা খাতুন, মোসা. উম্ম কুলসুম ফাল্গুনী, মাজেদা বেগম, লাবনী আক্তার ও পারভীন আক্তার এবং মহিলা লীগের লুৎফুন্নেছো লুৎফা, মুক্তি রায়, আঞ্জুমান আরা, মমতাজ বেগম, পারভিন আক্তার ও জাহানারা সিরাজ।


এই তালিকায় আরো রয়েছেন কৃষক লীগের এ কে এম শাহজাহান কচি ও আবুল বরকত মো. আদেল (মুকুল); তাঁতি লীগের শেখ শামিম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, আজিজুল ইসলাম মৃধা (পরশ) ও জয়নাল আবেদীন; পেশাজীবী লীগের মো. নুর ইসলাম হাওলাদার ও মো. সাজ্জাদ হোসেন এবং মৎস্যজীবী লীগের ইব্রাহিম খলিল ইমন, সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, মো. শামসুদ্দোহা বাঙালি ও ইঞ্জিনিয়ার শাকিল হাসান।


পুলিশের কৌশল: চেকপোস্ট, টহল ও গোয়েন্দা সমন্বয়: সাম্প্রতিক ঘটনাগুলোর পর খুলনা মহানগর পুলিশ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে।
কেএমপি সূত্রের ভাষ্য অনুযায়ী, অপরাধীরা যাতে শহরে প্রবেশ করে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ডিসেম্বরের রাজনৈতিক ও জাতীয় গুরুত্ব বিবেচনায় স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।


পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত পুলিশি কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান বিবেচনায় নিয়ে অভিযান ও টহল পরিচালনা করা হয়। থানার ইউনিফর্মধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্য সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কখন, কোথায় কী ধরনের অপরাধ ঘটতে পারে, তা বিবেচনায় রেখে পেট্রোল ও মোবাইল টিম কাজ করছে। নিরাপত্তা কৌশল ও গোয়েন্দা তথ্যের বিস্তারিত সব সময় প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।


এ ছাড়া ভাসমান ও ছদ্মবেশে অবস্থানকারী সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে আবাসিক হোটেল ও মেসগুলোতে তথ্য সংগ্রহ এবং নজরদারি বাড়ানোর কথা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


‘হোয়াইট-কলার’ নেপথ্য ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন: নাশকতার ঘটনায় শুধু মাঠপর্যায়ের ব্যক্তিদের শনাক্ত করাই যথেষ্ট নয়; এর পেছনে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও যোগাযোগ রক্ষাকারীদের ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের আড়ালে থেকে কেউ কেউ অস্থিতিশীলতা তৈরিতে সহায়তা করছেন-এমন অভিযোগও রয়েছে।