Home আঞ্চলিক নওয়াপাড়ায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নওয়াপাড়ায় চার প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

10

স্টাফ রিপোর্টার।।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮জানুয়ারী) সকালে অধিদপ্তরের জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালীদ বিন হাবিব অভিযান পরিচালনা করে নওয়াপাড়া ষ্টেশন এলাকার শাহ্ আমিন বেকারীকে ১০ হাজার, গরুহাটা এলাকার মদিনা বেকারীকে হাজার, নড়াইল মিষ্টি  ভান্ডার হোটেলে হাজার নুরবাগ স্বাধীনতা চত্বরে  সার কীটনাশক বিক্রেতা মেসার্স জিনিয়া এন্টার প্রাইজে হাজার টাকা নগদ জরিমানা করেন।

সহকারী পরিচালক মোঃ ওয়ালীদ বিন হাবিব বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা নগদ জরিমানা করা সহ ব্যবসায়ী ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়েছে। জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।