খবর বিজ্ঞপ্তি ।।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সোমবার বিকেলে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশী হামলা ও তান্ডবের মুখে পন্ড হয়ে গেছে। পুলিশের নারকীয় হামলা, দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ, ধাওয়ার ঘটনায় আতংকের নগরীতে পরিণত হয় খুলনা। ছররাগুলিতে ও লাঠিচার্জে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। পুলিশ বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে আসন এবং অনুমতি ছাড়া সমাবেশ করা যাবেনা জানিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলেন। সেখানে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মী অবস্থান করছিলেন। বাকবিতন্ডার এক পর্যায়ে নেতৃবৃন্দ কর্মীদের নিয়ে অবস্থান ছেড়ে বড় বাজার হেলাতলা মোড়ের দিকে রওনা হন। সে সময় পুলিশ বিনা উস্কানিতে কর্মীদের ধাওয়া দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরাও পুলিশী হামলার পাল্টা রুখে দাঁড়ায়। পুলিশ সংঘবদ্ধ হয়ে বিএনপি কর্মীদের ধাওয়া করে। সে সময় একের পর এক টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়তে থাকে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় বিএনপি অফিস সংলগ্ন কে ডি ঘোষ রোড, হেলাতলা, মোড়, হেরাজ মার্কেট, স্যার ইকবাল রোড, মহেন্দ্র দাস রোড এলাকা।
আত্মরক্ষার্থে বিএনপি কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অলিগলিতে অবস্থান নেয়। পুলিশ তল্লাশি চালিয়ে বড় বাজারের বিভিন্ন এলাকা থেকে বিএনপি কর্মী শাহাবুদ্দিন, মাসুদুর রহমান, তৌহিদুজ্জামান মুকুল, ইউনুস, শুভ কুমার দাস ও রবিকে পুলিশ আটক করে। পুলিশের লাঠিচার্জে ও গুলির ছররায় রেজাউল ইসলাম খোকন, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তিসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন। প্রায় সন্ধ্যা পর্যন্ত পুলিশী তান্ডব অব্যাহত ছিল। এ সময় বাজারের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে।
এদিকে বিএনপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, হাফিজুর রহমান হাফিজ, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, কামরান হাসান, মোল্লা সাইফুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিরাজুর রহমান, রফিকুল ইসলাম বাবু, শেখ ইমাম হোসেন, ইবাদুল হক রুবায়েত, কাজী নেহিবুল হাসান নেহিম, মোহাম্মদ ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, হিরো মল্লিক, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইশতি,তরিকুল ইসলাম তারেক, সেতারা সুলতানা, আয়ুব মোল্ল্যা, মেহেদী মাসুদ সেন্টু, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আাসাদ, মনজুর আরফিন, মোল্ল্যা সোলায়মান, সোহেল মোল্ল্যা, শরীফুল ইসলাম শরীফ, শহিদুল ইসলাম, জাবেদ মল্লিক, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, সরদার আব্দুল মালেক, গোলাম মোস্তফা তুহিন, মোহাম্মদ তাজিম বিশ্বাস, মইদুল হক টুকু, হিরানগির হোসেন হিরু, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, নাদিমজ্জামান জনি, ইউসুফ মোল্ল্যা, মুনতাসীর আল মামুন, সাইফুল মল্লিক, এম এম জসিম, মাশকুর হাসান ফ্রান্স, হারুনর রশীদ মাসুম, মনিরুজ্জামান মনি, কামাল হোসেন, মাহমুদ হাসান বিপ্লব, আমিন হোসেন, হাবিবুর রহমান বেলাল, খায়রুজ্জামান সজীব, কুদরতে এলাহি স্পিকার, জাহিদুল ইসলাম বাচ্চু, আল-আমিন সর্দার রতন, শামসুর নাহার লিপি, মিজানুর রহমান বাবু, সোনিয়া খান, বিল্লাল শেখ, সাইফুর রহমান জাহিদ, মিজান সরদার, রিপন শেখ, জসিমউদ্দিন ডেভিড, মাহাবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা, নাজমুল হাসান বাবু, শহীদুল ইসলাম শহীদ, আশিকুর রহমান অনি, হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দ্বিপু, রেজাউল ইসলাম মুরাদ, কে এম হেলাল, আল-আমীন শেখ, নাইম হাসিব, নজরুল ইসলাম বাবু, জাফর শেখ, আবুল কালাম কালু, সাইফুর রহমান জাহিদ, রফিকুল ইসলাম বাবু, মির আল-আমীন হোসেন, সাইদুল ইসলাম তুহিন, এজাজ শেখ, সুমন শিকদার রূপক, স্বপন রহমাতুল্লাহ, মাজহারুল ইসলাম রাসেল, আলী আকবর, আঃরহিম বাদশা, সরদার মাহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মোশারফ হোসেন, শেখ নাজিম, ইউনুস মোল্লা, মেহেদী হাসান বাপ্পি, মনজুর শাহী রুবেল, আবদুল্লাহ কিমিয়া সাদাত, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার, শাকিল আহমেদ, খালেদ বিন ওলিদ শোভন প্রমুখ।
সন্ধ্যায় মশাল মিছিল : ঘটনার নিন্দা জানিয়ে সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল হয়েছে। জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে ফেরীঘাট মোড় থেকে মিছিল বের হয়ে শান্তিধামের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। সেই সাথে রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশী বাঁধা, হামলা, লাঠিচার্জ, গুলি টিয়ারসেল নিক্ষেপের নিন্দা জানানো হয়। মিছিলে অংশ নেন মিরাজুর রহমান মিরাজ, নাদিমুজ্জামান জনি, আয়ুব্ মোল্লা, শাহিন শেখ, শরিফুল ইসলাম বকুল, মঞ্জুর আরফিন, আব্দুল মালেক, রুবেল মীর, সাগর শেখ, শাহিন মোল্লা প্রমুখ সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগটনের নেতাকর্মীরা।











































