Home আঞ্চলিক রামপালে জালিয়াতি চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব

রামপালে জালিয়াতি চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব

16

রামপাল (বাগেরহাট ) সংবাদাতা ||

রামপালে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ ৷
রবিবার বিকাল ৩ টার সময় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম এসএম আবু জাফর (৫৪) ৷ সে রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মোঃ এবাদ আলী শেখ এর পুত্র।
র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজলকুড় এলাকায় জালিয়াতি চক্রের সন্ধান পায় র‌্যাব ৷ সে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর নকল করে প্রতারনার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৩ টায় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয় ৷ এ সময় গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর, সীলপ্যাড, বিভিন্ন মূল্যমানের প্রচুর পরিমানের ফাঁকা ষ্ট্যাম্প, কোর্ট ফি ষ্ট্যাম্প, এসএ খতিয়ানের কপি, আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন দলিলপত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয় ৷ গ্রেফতারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে ৷ রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন আসামি হস্তান্তরের কথা নিশ্চিত করে বলেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।