খুলনায় শিশুদের বিনোদনের পার্কগুলো বন্ধ থাকলেও গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানাটি কোভিড-১৯ এর ২য় ধাপে স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে। খানজাহান আলী থানাধীন জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানার চারিদিকে সবুজে অপূর্ব সমারোহ, পুরোপ্রাচীর এলাকাটা আধুনিক বনজ ইউকিলিপটাসে ঘেরা। বলা যায় এক অনন্য দর্শনীয় স্থান, আয়তনে খুববেশী বড় না হলেও বহু বিচিত্র জীবজন্তুর সমাবেশ এ চিড়িয়াখানায় রয়েছে। খুলনা যশোর মহাসড়কের গিলাতলা নামক স্থানে জাহানাবাদ সেনানিবাসের নিয়ন্ত্রনাধীন এই বনবিলাস চিড়িয়াখানা।
১৯৮৬ সালের ৭ নভেম্বর তৎকালিন সেনাবাহিনী প্রধান লেঃ জেনারেল মোহাম্মদ আাতিকুর রহমান বনবিলাস চিড়িয়াখানার শুভ উদ্বোধন করেন। পূর্বে এর আয়তন ছোট থাকলেও পরবর্তীতে এটা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রায় ৮ একর জমির উপর বনবিলাস চিড়িয়াখানাটি অবস্থিত। চিড়িয়াখানাটি সবার জন্য উন্মুক্ত, নানা বিচিত্র জীবজন্তু এর অভ্যন্তরে রয়েছে। বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, কুমির, সাপ, ময়ুর , বানর, সজারু, অজগর,গুইসাপসহ নানা প্রজাতীর পাখি প্রভৃতি তবে এখন সবচেয়ে আকর্ষনীয় জন্ত হলো রয়েল বেঙ্গলটাইগার ও সিংহ, যেটি সরাসরি সুন্দরবন থেকে আনা হয়েছে। এদিকে ভাল্লুক ও ২টি বড় ধরনের কুমির এখানে রয়েছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও অষ্ট্রেলিয়ায় এর প্রাপ্তিস্থান। চিড়িয়াখানার পশ্চিমপ্রান্তে লোহার শক্ত বেস্টনির মধ্যে রয়েছে বড় ধরনের অজগর সাপ। বনবিলাসে প্রায় ১৫/২০টির মত নানাজাতের হরিণ রয়েছে যাহা সুন্দরবন থেকে এদের সংগ্রহ করা হয়েছে। এছাড়া জন্তুর মধ্য রয়েছে বিভিন্ন জাতের বানর, চিতা বাঘ, সজারু, মেছবাঘ। নানা প্রজাতির পাখিদের সমারোহে চিড়িয়ানার সৌন্দর্য্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। এছাড়া ২টি আকর্ষনীয় ময়ূর রয়েছে যার কাছে গেলে পেখম তুলে দেখায় তার কত সৌন্দর্য্য। সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বনবিলাস চিড়িয়াখানা উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য ১জনের জন্য ৩০ টাকা । চিড়িয়াখানাটি সেনানিবাসের লোকজন নিয়ন্ত্রন করছে বলে কোন সময় অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনা। বনবিলাস চিড়িয়াখানার চারপাশ দিয়ে তৈরী করা হয়েছে লেক, বিনোদনের জন্য রাখা হয়েছে নৌকা(বোট) যার ভ্রমণ ফি ৪জনের জন্য ৫০ টাকা।
এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ী যার বিনোদন ফি ২০ টাকা। চিড়িয়াখানার কোল ঘেষে গড়ে উঠেছে একটি বনবিলাস শিশুপার্ক যেটা নতুন করে শিশুদের বিনোদনের জন্য তৈরী হচ্ছে বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম, যার কাজ চলছে দ্রুত গতিতে, খুব শিঘ্রই এটা চালু হবে। ফলে এখানকার গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। ফুলবাড়ীগেটের বাসিন্দা আবু কাইয়ুম বলেন, জাহানাবাদ চিড়িয়াখানার পরিবেশটা খুব সুন্দর , বাচ্চাদের অনেক রাইট আছে এখানে এবং আছে অনেক পশু পাখি যা দেখে বাচ্চারা খুবই আনন্দ পায়। ডাক্তার কামাল মজুমদার সপরিবারে যশোরের নওয়াপাড়া থেকে এসেছেন গিলাতলা জাহানাবাদ সেনানিবাসের চিড়িয়াখানায়। কি উপলক্ষ্যে আসা প্রশ্নে তিনি বলেন, জাহানাবাদ সেনানিবাসের চিড়িয়াখানায় সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার মতো স্থান, যেখানে বখাটেদের কোন উৎপাত নেই। ছেলে মেয়েরা নয়নাভিরাম চিড়িয়াখানা এবং শিশুপার্কে এসে খুবই আনন্দ পায়। চিড়িয়াখানার অভ্যন্তরে একটি রেষ্টুরেন্ট রয়েছে যার নাম “অবসরে কিছুক্ষণ”।
– ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি











































