Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

6

বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনার শ্রমিক সমাজকে সোচ্চার হতে হবে: নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা মহানগর শ্রমিক লীগের অবিভাবক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক কে নিয়ে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

নেতৃবৃন্দ বলেন, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আধুনিক খুলনা গড়ার কারিগর, প্রবীন রাজনীতিক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সম্পর্কে গত ২৭ ফেব্রুয়ারী শনিবার বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, যা সকল প্রকার শিষ্টাচার বহির্ভুত। এই অশালিন বক্তব্য খুলনার আপামর মানুষ ও শ্রমিক সমাজকে লজ্জিত, অপমানিত ও হতাশ করেছে। এহেন বক্তেব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক খুলনাকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে দিন-রাত কঠোর পরিশ্রম করছেন। করোনাকালীন সময়েও তিনি জীবনের ঝুকি নিয়ে খুলনার সাধারণ মানুষ ও শ্রমিকদের ত্রাণ সহায়তা প্রদান করেন এবং শীতকালীন সময়েও গরীব অসহায় শ্রমিকদের শীতবস্ত্র বিতরন করেন। তাই খুলনার সকলের প্রিয় মানুষকে নিয়ে এইধরণের অশালিন বক্তব্য খুলনার মানুষ ও শ্রমিক সমাজ মেনে নেবে না। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার পূর্বক তাকে খুলনা বাসি সহ জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে বিএনপির নেতা শামসুজ্জামান দুদুকে খুলনায় অবাঞ্চিত ঘোষনা হবে। নেতৃবৃন্দ আরো বলেন সর্বত্র এধরণের মিথ্যাচার ও অপপ্রচার করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ, জঙ্গীবাদকে উস্কানি ও দেশকে ধ্বংস করার অপচেষ্টা করছে বিএনপি। তাই নেতৃবৃন্দ খুলনা জেলা ও মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ও খুলনার শ্রমিক সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনার মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিদ্বয় অধ্যক্ষ দেলোয়ারা বেগম, রফিকুর রহমান রিপন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহাবুব আলম সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম  সম্পাদক মোজ্জাফর মোল্লা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, শেখ সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ ফারুক হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সী সেলিম আহম্মেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহম্মেদ, মোঃ আলম হাওলাদার, তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, নাসরিন আখতার, খুলনা মহানগ যুবলীগ নেতা মোঃ কামরুল, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, মঞ্জুর মোর্শেদ রাহাত, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, খন্দকর রফিকুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ মারুফ শেখ, ফারুক হাসান, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, ছদরুল হাসান রিন্টু, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, জামিল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ খালেক শিকদার, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, নজরুল সিকদার, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, মোঃ সেলিম, মোঃ নূর ইসলাম বেবী, মোঃ মোরাদ, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ আসলাম হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, শেখ মনিরুল ইসলাম, এ এইচ রাজু, গোলাম মোস্তাফা রনি, মোঃ মশিউর রহমান মিলন, মোঃ আলমগীর, এইচ এম রোকন, সোহাগ হাওলাদার, শফিকুল ইসলাম লিটু, আলমগীর মল্লিক, শাহীন শরিফ বাবু, মোঃ বাবুল, মোঃ খান মিথুন, মোঃ আঃ মান্নান, মোঃ বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মহরাজ, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ আল আমিন ফরাজি, মোঃ জনি, মোঃ রাজু, মোঃ মারুফ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আয়নুল ইসলাম, বিপ্লব কুমার রায়, মোঃ আলী আহম্মেদ, মোঃ আল আমীন কবির, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সাদ্দাম হোসেন, এরশাদ আলী, ছাত্তার শেখ, বোরহান হাওলাদার, হায়দার খান, আবুল কালাম আজাদ সোহেল, হামিদ হাওলাদার, মোঃ হারুন, মোঃ বাদশা, অষোক বাহাদুর, মোঃ লোকমান, মোঃ মামুন, মোঃ শামীম আহম্মেদ, কাজী রফিকুল বারি, আব্দুস সাত্তার, রেজাউল করিম, মোঃ মিলন, মোঃ আলমগীর, মোঃ বাবুল, মোঃ আকবর, মোঃ ইকলাস প্রমুখ নেতৃবৃন্দ।

পরে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পিকচার প্যালেস মোড়ে বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়।   

আশাশুনিতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, দীপঙ্কর সরকার দ্বীপ প্রমূখ। সভায় নবাগত ইউএনও সরকারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রকাশ্যে দোকান ভাংচুর ও লুটপাট কারীরা আবার সক্রীয়

আশাশুনি প্রতিনিধি

প্রকাশ্য দিবালোকে দোকান ঘর ভাংচুর ও লুটপাটকারীরা জামিনে মুক্ত হয়ে আবারও মামলার বাদী ও ঘরের মালিকপক্ষকে হুমকী ধামকী ও দোকান দখলের পায়তারা চালাচ্ছে।

জেলা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের মৃত শরিয়াতুল্লাহ সরদারের পুত্র আঃ জব্বার ভালুকা চাঁদপুর বাজারে মৃত মজিদ সরদারের পুত্র মমিনুর সরদারদের দোকান ভাড়া নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ বিক্রয় করে থাকেন। একই গ্রামের শামছুর রহমান খোকনের পুত্র মামদকাসক্ত সেলিম, আলিম ও তাদের পিতা ২৩ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রকাশ্যে দোকানঘর ভাংচুর ও লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। বাধা দিতে গেলে হাবিবুর রহমান, মাহবুবর রহমান ও বাদী আহত হন। গুরুতর আহত হাবিবুরকে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে সদর থানায় ২৩/১ তারিখে ৫৮ নং মামলা রুজু করা হয়। আসামী সেলিমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। সেলিম জামিনে মুক্ত হয়ে ৬/২/২১ তাং অন্য আসামীদের নিয়ে দোকানে গিয়ে মামলা তুলে নিতে হুমকী দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এব্যাপারে থানায় ১৬/২/২১ তাং তাদের বিরুদ্ধে জিডি (নং ৮৫০) করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের ও দোকান-জমির মালিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। তারা (আসামীরা) ৭ শতক জমি ক্রয় করলেও মূলত পাওনা ৩ শতক। অথচ তারা এমদাদুল হকের সম্পত্তিসহ অন্য শরীকদের ৯ শতক জমি জবর দখল করে আছে। মামলার হাত থেকে রক্ষা পেতে তারা উল্টো জমির মালিকদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা নেওয়া, তাদের জমি দখল করার চেষ্টা, চাঁদাদাবী, আত্মীয়দের ক্ষমতা কাজে লাগানোসহ নানান মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখন তারা জমির মালিকদেরকে নানা ভাবে হয়রানী ও পথে ঘাটে দেখে নেওয়ার হুমকী দিচ্ছে। শান্তিপ্রিয় জমির মালিক ও চিকিৎসক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

আশাশুনিতে ৭ মার্চ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি ঐগিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সভায় ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, দীপঙ্কর সরকার দ্বীপ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে ৬ মার্চ রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রযোগিতা অনুষ্ঠান এবং ৭ মার্চ সকাল ১০.৩০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, ১১ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএলও আউয়াল হকের পদোন্নতি ও বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আওয়াল হক পদোন্নতি পেয়ে কেন্দ্রীয় গো-প্রজনন খামার, সাভার-ঢাকা পরিচালক হিসেবে যোগদান ও বিদায় উপলক্ষে এক সভা বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতি’র আয়োজনে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রো প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামসুর আরফিন। আলোচনা ও শুভেচ্ছা জানানÑসমিতির উপদেষ্টা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এস এম ওবায়দুল্লাহ, সমিতির সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, ইলিয়াছ চৌধুরী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, তপন পাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, সিরাজুল ইসলাম চৌধুরী, সোহাগ মল্লিক, মোঃ সোহেল রানা প্রমুখ।

নওয়াপাড়ায় ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দ রিপন, অভয়নগর

ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশনে আমডাঙ্গা খাল প্রসস্থকরণের লক্ষে জমি অধিগ্রহণ, খালের মধ্যে থাকা নেট-পাটা ও কচুরিপানা পরিস্কার ও যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট সফল করার লক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন, ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। এসময় বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, সুন্দলী ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, নেহালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কমিটির নেতা আব্দুর রউফ মোল্যা, ইকবাল মোল্যা, রেজাউল করিম, আক্তার তরফদার, খায়রুল ইসলাম প্রমুখ।

ইসলামী আন্দোলন রূপসা শাখার পরিচিতি সভা ও শপথ

রূপসা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠান ৪ মার্চ  বিকাল ৩ টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ অধ্যক্ষ আব্দুল্লাহ ইমরান। বিশেস অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মাওঃ আছাদুল্লাহ গালিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন নৈহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম।

শপথ শেষে প্রধান অতিথি সংগঠনের রূপসা উপজেলা শাখার নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। নেতৃবৃন্দরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী, সহ-সভাপতি মো. সোহরাবআলী, সহ-সভাপতি মো. আব্দুল হাফিজ, সেক্রেটারী মাওঃ মো. আঃ সাত্তার জয়েন্ট সেক্রেটারী মাওঃ মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ তাওহিদুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওঃ মো. ইমরান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী, দপ্তর সম্পাদক মো. আরজান আলী, সহকারি দপ্তর সম্পাদক মাওঃ মো. জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিশ্বাস, সহকারি অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহামান,  প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মাসুদুর রহামান রৌফি, সহকারি প্রশিক্ষণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাবু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ নাজমুস সাকিব, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওঃ মো. মাসুদ, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহামান ফকির, সমাজ কল্যান সম্পাদক মোল্লা মো. আমিনুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক কাজী মোজাহের হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ওয়াজেদ আলী শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গাজী মো. জাহিদুর রহামান, সদস্য মো. আকতারুজ্জামান, সদস্য মো. নাজমুল হক প্রমুখ।

তালার খেজুরবুনিয়া কাঁচা বাজরের চাঁদনী উদ্বোধন

ইলিয়াস হোসেন, তালা

 তালা উপজেলার সদর ইউনিয়নের খেজুরবুনিয়া কাঁচা বাজরের চাঁদনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চাঁদনী উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ উপলক্ষ্যে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, চেয়ারম্যানের পিতা অজের আলী সরদার, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজী, সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা খাতুন, ইউপি সদস্য অরুন কুমার ঘোষ, মোহাম্মদ আলী নিকারী, আওয়ামী লীগনেতা আব্দুল বারী সরদার ও খেজুরবুনিয়া বাজার কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন গাজী প্রমুখ।

তালায় প্রণব ঘোষ বাবলু’র শোডাউন

ইলিয়াস হোসেন, তালা

 তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নৌকা প্রতিক প্রত্যাশী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের  উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর পক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শত শত মটরসাইকেল, ব্যাটারী ভ্যান, ইঞ্জিন ভ্যান ও ইজিবাইক যোগে হাজার হাজার লোক শোডাউনে অংশগ্রণ করেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪ টায় খলিলনগর বাজার হতে শোডাউন শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই বাজারেই শেষ হয়। খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার পরিচিতি সভা ও শপথ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার পরিচিতি সভা ও শপথ গ্রহণ মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মাওঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরানবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সংগ্রামী সভাপতি আলহাজ্বমুফতি আমানুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশ দুর্নীতি, মাদক, দূঃশাসন ও ধর্ষণে অভিশপ্ত হয়ে গেছে এর মূলে রয়েছে যুবসমাজ। তাই  যুবসমাজ যদি ভালো হয়ে যায় এদেশ থেকে দুর্নীতি, ধর্ষণ, মাদকের মতো ব্যাধি দূর হয়ে যাবে এর পিছনে একমাত্র ভূমিকা রাখতে হবে ইসলামী যুব আন্দোলন কে। বিশেষ অথিতি মুফতি আমানুল্লাহ তার বক্তব্যে বলেন ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বের আমুল পরিবর্তনের মূলে রয়েছে যুবসমাজ তাই আদর্শবান যুবক জাগলেই এদেশে জাগবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি তার আলোচনা শেষে সকল কে শপথ বাক্য পাঠ করিয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান ওবায়দুল করিম, মাও ঃ আসাদুল্লাহ গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম মামুন। আরো উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, মুফতি আব্দুর রহমান মিয়াজী, হোসেন মাওঃ নাজিম উদ্দিন, মোঃ ইমরান হোসেন মিয়া, হাফেজ নাজিম ফকির, মোঃ আব্দুর রশিদ, মোঃ ফেরদৌস রহ্মন, হাফেজ হাসান, মাওঃ ফরিদ উদ্দিন আজহার, মোঃ নাজমুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোঃ রমজান আলী, মোঃ বিল্লাল শিকদার, মোঃ মমিনুল ইসলাম নাসিব, হোসাইন মোঃ হালিম, মুফতি দেলোয়ার হোসাইন, মোঃ মামুনুর রশিদ, মোঃ আকবার আলী পাঠান, মুফতি ইসলাম, মোঃ হায়দার আলী, মুফতি দেলোয়ার হোসাইন, মোঃ জামাল, মোঃ আব্দুস সবুর, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, শিমুল বেপারী প্রমুখ।

ফুলতলার জামিরা ইউনিয়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মশালা

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় আশ্রয় ফাউন্ডেশন এবং সেতু বাংলাদেশ আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় “আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন” প্রকল্প অবহিতকরণ এক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলার জামিরা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম। স্বাগত বক্তৃতা করেন কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার অমিত ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সেতু বাংলাদেশের উপ-পরিচালক এম.এম জুলফিকার আলী, ইউপি সচিব মোঃ আনছার আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ কুদ্দুস শেখ, মোঃ আতিয়ার রহমান, লাভলী বেগম, বেগম শামসুন্নাহার, হোসনেয়ারা বেগম, এম এম শাহজালাল, আবু জাফর, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সাথী রানী কুন্ডুসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

ফুলতলায় বিধি বর্হিভূতভাবে পানি ব্যবস্থাপনা দলের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের এডহক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও বিধি বর্হিভূতভাবে গঠিত এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে গাড়াখোলা পানি ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিবন্ধক ও উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা যশোর বরাবর পেশকৃত স্মারকলিপিতে জানা যায়, গত ২৮ জুন ২০২০ তারিখে বিধি মোতাবেক খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ঐ নির্বাচনে সালমা বেগম সভাপতি, লিপন মোহন্ত সাধারণ সম্পাদক, প্রিয়া বিশ্বাসকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মাত্র ৮ মাসের ব্যবধানে নিয়মিত ঐ কমিটি ভেঙে দেয়া হয়। এদিকে গত ১৬ ফেব্রুয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ মুকুলের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসার মতিউর রহমান। পূব্র্কোর কমিটির কেউ এডহক কমিটির সদস্য হতে পারবে না বলে গঠনতন্ত্রে উল্লেখ থাকায় কাউকে এডহক কমিটিতে রাখা হয়নি। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারী পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে বিজিবি-১/২৪০ স্মারকের মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট এক কমিটির অনুমোদন দেয়া হয়। যদিও গত ১৬ ফেব্রুয়ারী বিকালে গাড়াখোলার মুক্তেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটি গঠনের লক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় নীপা গোলদার অনুপস্থিত থাকেন এবং তার নাম প্রস্তাব ও সমর্থন হয়নি। পানি উন্নয়ন বোর্ড নিবন্ধক ও উপ-প্রধান সম্প্রসারণ অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, আমার দপ্তরে পেশকৃত রেজুরেশন অনুযায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে স্থানীয় কমিটি এ ধরনের কোন রেজুরেশন করেনি এমন অভিযোগের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। স্মারকলিপিতে বিধি বর্হিভূতভাবে এডহক কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে পূনরায় কমিটি গঠনের আবেদন জানানো হয়।

কুয়েটে রেজিস্ট্রার হিসেবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এর যোগদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অত্র বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলমের চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরের কর্মরত অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার  দুপুরে বিদায়ী রেজিস্ট্রার জনাব জি. এম. শহিদুল আলম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এ দায়িত্ব গ্রহন করেন। নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা তিনি ২০০১ সালে বিআইটি কাউন্সিলের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। উপ-প্রকল্প পরিচালক হিসেবে ২০০৩ ইং সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করেন। তিনি অত্র বিশ^বিদ্যালয়ের পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে উপ-পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডুমুরিয়ার লতাবুনিয়ায় বাঁধ নির্মাণকে কেন্দ্র করে হামলায় এক জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে লতাবুনিয়া গ্রামে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় সরকারী অর্থায়নে বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুজিত মন্ডল (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।আহত সুজিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে এলাকাবাসি।উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,উপজেলার সাহস ইউনিয়নে চতুর্পাশ নদী বেষ্ঠিত লতাবুনিয়া গ্রাম আমফান ঝড়ে ভেড়ীবাঁধ ভেঙ্গে ওই এলাকায় চিংড়ি ঘের,ফসল ও বাড়িঘর প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এলাকাবাসি।এজন্য সরকারী অর্থায়নে বাঁধ নির্মানে ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়।যার দায়িত্ব ভার গ্রহন করেন ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় এলসিএস সমিতির সভাপতি সুশান্ত মন্ডল ও উপদেষ্টা বনমালি মন্ডল।কিন্তু কাজে অনিয়ম,ধীরগতি ও স্থানীয় লোকজন দের কাজে সম্পৃক্ত না করায় প্রতিবাদ মুখর হয়ে পড়ে এলাকাবাসি।স্বেভেটর দিয়ে যেন তেন ভাবে কাজ করায় গত ২৮ ফেব্রুয়ারী রাতে জোঁয়ারের পানির চাপে ওই বাঁধ ভেঙ্গে আবারও প্লাবিত হয় এলাকাটি।এনিয়ে সমিতির সাবেক সভাপতি দিলিপ কুমার মন্ডল,সুজিত মন্ডল সহ এলাকার অনেকে প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন গত সোমবার সকালে সুশান্ত,কমলেশ,সুশীল,প্রশান্ত সহ ৩/৪জন হামলা চালায়।এতে সুজিত মন্ডল রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।

ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২৭ মার্চ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনী তফশিল ঘোষনা করা হয়েছে।ঘোষিত তফশিলে আগামী ২৭ মার্চ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২টি প্যানেলে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,নির্বাচন পরিচালনার জন্য সাবেক সভাপতি সরদার আরজান আলী আহবায়ক,প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল প্রধান নির্বাচন কমিশনার,মোঃ সাজ্জাত আলী মোড়ল,মোঃ শরীফুল ইসলাম,মোঃ হারুনার রশিদ ও এসএম সিরাজুল ইসলাম কে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।নির্বাচন কমিশনার শংকর কুমার মন্ডল জানান,কাছারীবাড়ি আরআরজিটি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বীরেশ্বর বৈরাগী সভাপতি,শরীফুল ইসলাম সম্পাদক,গৌতম কুমার মন্ডল কোষাধ্যক্ষ অনুরুপ ভাবে কাঁঠালতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রাজ্জাক সভাপতি,অনুদ্যুতি কুমার মন্ডল সম্পাদক,গৌতম বিশ্বাস কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র গ্রহনের মধ্যদিয়ে পৃথক ভাবে দুটি প্যানেলে ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।তিনি আরও জানান,নির্বাচনকে সুন্দর ও সার্থক করতে উপজেলার ৬৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৩৬ জন ভোটার যেন নির্ভিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য ব্যাপক প্রস্তÍতি গ্রহন করা হয়েছে।

  বিআরটিএ চেয়ারম্যানের খুলনা সার্কেল পরিদর্শণ

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান  নূর মোহাম্মদ মজুমদার ৪ মার্চ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় খুলনা বিআরটিএ সার্কেল পরিদর্শণ করেন। এসময় তার সাথে ছিলেন পরিচালক (রোড সেপটি), শেখ মোহাম্মদ মাহাবুব ই রব্বাণী। খুলনা বিআরটিএ পরিদর্শণকালে কর্মকর্তা কর্মচারীরা বিআরটিএ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিআরটিএ’তে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। অফিস পরিদর্শণ শেষে সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিআরটিএ’র চেয়ারম্যান কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন ডিজিটাল যুগে বিআরটিএ সেবা গ্রহীতাদের ডিজিটাল সেবা দিতে বদ্ধ পরিকর থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেল উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মহাসিন হোসেন, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, লায়লাতুল মাওয়া, পলিটেকনিক পাওয়ার ডিপার্টমেন্টের প্রধান রঞ্জিত কুমার দাশ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, মটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোঃ সাবরুজ্জামান দুলাল, রাজস্ব কর্মকর্তা আঃ সোবহান গাজী, মেকানিক্যাল অ্যাসিষ্ট্যান্ড মোঃ সাইফুল্লাহ বাহার ও প্রনব চন্দ্র নাগ, হেড কেলার্ক মোঃ মনোয়ার হোসেন, নূরুল ইসলাম, ওয়ালিদুল ইসলাম, মোঃ হারুন , মোঃ আলামিন, মোঃ লিখন শেখ, সীল মেকানিক শেখ আঃ সালাম সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

ফুলবাড়ীগেট কুয়েট রোডে কেডিএ’র উচ্ছেদ অভিযান

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

কেডিএ’র মাষ্টার প্লানের বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)। ৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ ডাঃ গ্রিরীন্দনাথ কুন্ডু’র মালিকানাধীন প্যাসেন্ট নার্সিং হোম এর কেডিএ’র মাষ্টার প্লানের বহির্ভূত নির্মিত ১০তলা ভবনটিতে উচ্ছেদ অভিযান চালান। এছাড়া দুপুর সোয় ১টায় কুয়েট রোডের খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)র প্লান না থাকায়  ইলিয়াজ আকন এর ৪টি দোকান ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। দোকান গুলো হল পলাশ কমিউনিকেশন, আল আরাফ ডিপার্টমেন্টাল ষ্টোর, দি গ্যাটগেট ব্রাদার্স এন্ড মোবাইল সার্ভিস। অভিযান পরিচালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)র নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপংকর পাল। এসময় তার সাথে ছিলেন পরিচালক প্রশাসন শাহানুর আলম, অথরাইজড অফিসার মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আঃ হান্নান, ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, ড্রাফ্টম্যান মাহাবুব আলম কচি সহ কেডিএ’র অন্যান্য কর্মকর্ত কর্মচারী বৃন্দ। আইন শৃঙ্খলার দায়ীত্বে ছিলেন খানজাহান আলী থানা পুলিশ।

যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী ৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোগীপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায়  ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগ ও মতবিনিময় কালে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে সহযোগীতা করলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপ দিতে সক্ষম হব। এসময় তার সাথে ছিলেন, এসময় তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিন কাজী, ৪নং ইউনিট আ’লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, আব্দুল আউয়াল , মোফাজ্জেল হোসেন,কাজী ইমরান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, মোঃ জুয়েল,শেখ জাকির হোসেন, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, যুবলীগ নেতা শাহরিয়ার খান, সুমন বেগ, ওমর আলী, মোঃ রিমন, বেগ রাসেল, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় ও গণসংযোগকালে এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার লক্ষে বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। এলক্ষ্যে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খলশী গ্রামের বিরেন রাহা ওরফে খোকন রাহা(৮০) গত বুধবার রাতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দুপুরে ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠে শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নেন। বিকেলে চর ডুমুরিয়ার সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকালে খাজুরা খেয়াঘাট, খাজুরা জোয়াদ্দার পাড়া, খলশী গাজীপাড়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সন্ধ্যায় মির্জাপুরে মহালদার বাড়ি, মন্ডলপাড়া ও বিশ্বাসপাড়ার সকল মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামপদ মন্ডল, শাহাজান শেখ, জলিল মোড়ল, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু, আব্দুল্লাহ মোড়ল, শেখ রিজাউল ইসলাম, নওশের সরদার, বাধঁন মন্ডল,সুমন শেখ, পলাশ রায় প্রমুখ, ।

পাইকগাছার গড়ইখালীতে অস্ত্র, ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামী হালিম শিকারীর বিরুদ্ধে গণস্বাক্ষরিত অভিযোগ এলাকাবাসীর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার গড়ইখালীর হালিম শিকারী (৪৪)। তার নামে পাইকগাছা, কয়রা ও ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় অস্ত্র-গুলি, ডাকাতি, বন আইন ও চাঁদাবাজীসহ বিভিন্ন ধারায় ১০টি মামলা, ৯ টি জিডি ও চেয়ারম্যানের দপ্তরে কয়েকটি অভিযোগ রয়েছে। সম্প্রতি অস্ত্র মামলায় জামিনে এসে পুনরায় চাঁদাবাজীসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ায় এলাকাবাসী তার শাস্তির দাবীতে পাইকগাছা থানায় গণস্বাক্ষরিত অভিযোগ করেছে।

উপজেলার গড়ইখালী ইউপি’র হোগলার চক গ্রামের হালিম শিকারী। তিনি একটি অস্ত্র মামলায় জামিনে এসে এলাকায় আবারও ত্রাস সৃষ্টি করছে। শুরু করেছে চাঁদাবাজী।ফলে অতিষ্ঠ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় গণস্বাক্ষরিত অভিযোগ করেছে। তার নামে তিনটি অস্ত্র, তিনটি বন আইন, একটি ডাকাতি সহ পাইকগাছা থানাসহ কয়েকটি থানায় দশটি মামলা,নয়টি জিডি ও গড়ইখালী ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে কয়েকটি লিখিত অভিযোগ আছে বলে অভিযোগে দেখা যায়।এব্যাপারে স্থানীয় লতিফ সরদার বলেন, হালিম শিকারী একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কয়েকদিন পর জামিনে এসে খুব বেপরোয়া হয়ে উঠেছে। আমরা তার শাস্তি চাই। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, হালিম শিকারীর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সে কয়েকবার অস্ত্র ও গুলিসহ পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এ বিষয়ে হালিম শিকারী বলেন, আমার নামে ১০টি মামলা নয়, ২০টি মামলা রয়েছে। নাহলে আরেকটি মামলা হবে। তবে আমাকে জেলে কি রাখতে পারবে? ওসি এজাজ শফী জানান, গড়ইখালী থেকে শত শত লোক থানায় এসে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছে। তাদের বিক্ষোভ করতে দেয়া হয়নি। তবে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়েছে বিক্ষুব্ধদের।

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, গ্রেফতারকৃত ৭ ছাত্রনেতা ও শ্রমিকনেতা রুহুল আমিনের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর পিকচার প্যালেস মোড়স্থ সিপিবি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে মিছিলটি প- হয়ে যায়।

সমাবেশে নেতৃবৃন্দ লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর দায়ভার সরকারকেই নিতে হবে। তার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করা না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, এই সরকার জনগণের  ভোটাধিকার হরণ করেছে। জনগণের সম্মতি ছাড়া সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকার অর্থ হচ্ছে জনগণকে অপমান করা। নিজেদের  মসনদকে নিরাপদ করার জন্য ফ্যাসিবাদী সরকারের  আগ্রাসী থাবা থেকে প্রতিবাদী নাগরিক কেউই রেহাই পাচ্ছে না। সাংবাদিক-লেখক-ব্লগার-শিল্পী-কার্টুনিস্ট এই আইনের খড়গহস্তের শিকার হচ্ছেন। বক্তারা আরো বলেন, দুঃশাসক এই সরকার সারাদেশে লুটপাট জারি রেখে আমাদেরকে উন্নয়নের কলা দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা,  সংবিধান রক্ষার আওয়াজ তুলে সরকার ভিন্নমত-সমালোচনা ও গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তন  করেছে। স্বৈরতান্ত্রিক সরকারের দুর্নীতি-লুটপাটের সমালোচনা করলেই তারা জনগণের  বাকস্বাধীনতা ও সংবাদকর্মীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। বক্তৃতা করেন খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক খান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু প্রমুখ।

মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার যেয়ে শেষ হয় এই ম্যারাথন।

মহেশপুর উপজেলা প্রশাসন আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী, ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ, সাধারন সম্পাদক রুবেল খানসহ, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিজিবি, সেনাবাহিনী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হরিঢালীতে ভিজিডি কার্ডের জমাকৃত টাকা কম দেওয়ায় সুবিধাভোগিদের বিক্ষোভ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

হরিঢালী ইউনিয়নে ভিজিডি কার্ডের জমাকৃত টাকা কম দেওয়ায় বিক্ষোভ করেছে সুবিধাভোগিরা। বুধবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলার ১ নং হরিঢালী ইউপি ভবন চত্ত্বরে ইউনিয়নের ২৪৭ জন ভিজিডি কার্ডধারী সুবিধা ভোগিরা এ বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ৩ ঘন্টা যাবৎ তারা বিক্ষোভ করেছেন বলে জানা যায়। এ সময় চেয়ারম্যান মোঃ আবু জাফর সিদ্দিকী পরিষদে না থাকায় সংশ্লিষ্ট ইউপি সচিব মোঃ বেলাল হোসাইন বিক্ষোভ কারিদের তোপের মুখে পড়েন। এক পর্যায়ে আগামি ১১ মার্চ তারিখে তাদের প্রত্যেকের জমাকৃত ১৮ শত টাকা পরিশোধ করার অঙ্গিকার করলে তারা নিবৃত হন।

সরেজমিনে গেলে শত শত সুবিধাভোগি পুরুষ মহিলারা জানান, তাদের জমাকৃত সব টাকা পরিশোধের ধার্যকৃত দিন আজ। অথচ ১০৭’ জনকে মাত্র ১ হাজার টাকা করে দিয়ে বন্দ করে দেওয়া হয়। এ কারণে আমরা ক্ষুব্ধ হয়েছি। বহু দুর দুরান্ত থেকে কেউ  পায়ে হেটে,  অথবা টাকা খরচ করে যানবাহনে এসে টাকা কম পাওয়া ও না পাওয়ার ঘটনা আমাদের সাথে প্রতারণা করার শামিল।

হরিঢালী গ্রামের ভিজিডি কার্ড ধারী আমেনা খাতুন জানান, টাকা কম দেয়ার কারণ জানতে চাইলে আমাদের সাথে খারাপ আচারণ করেছে সংশ্লিষ্ট সচিব বেলাল হোসাইন ও ১ নং ওয়ার্ডের রোকন মেম্বার। শ্রীরামপুর গ্রামের সাত্তার হাজরার স্ত্রী আছমা বেগম জানান, আমাদের টাকা আমাদের দিতে এতো গড়িমসি কেন? দরগামহলের রেবা খাতুন ও উলুয়াডাঙ্গা গ্রামের আম্বিয়া খাতুন বলেন, আমাদের জমা কৃত টাকা ভিজিডি কার্ডে জমা না হওয়ায় আমরা বিস্মীত হয়েছি। তারা আরও জানান এ পরিষদের ক্ষমতাধর গ্রাম পুলিশ খালেকের কাছে সব টাকা জমা দিয়েছি অথচ কার্ডে টাকা জমা না থাকায়-আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে।তবে টাকা কম দেয়া বা অর্ধেকের বেশি কার্ডধারীদের কোন টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়ার কথা জানতে চাইলে সচিব বেলাল জানান, সুবিধাভোগিদের টাকার একটি অংশ এনজিওর কাছে আছে আর একটি অংশ চেয়ারম্যানের কাছে আছে। চেয়ারম্যান আগামি ১১ ই মার্চ তারিখে টাকা দিবে বলে আমাকে জানিয়েছেন সেই সূত্রে সুবিধাভোগিদের ঐ তারিখে টাকা দেওয়ার কথা জানিয়েছে। আর সংশ্লিষ্ট এনজিও জানান, কার্ডধারীদের আমাদের ২ লক্ষ ২৭ হাজার ১ শত টাকা আছে, এই টাকা দেওয়ার জন্য এসেছি এবং আনুপাতিক হারে-১০৭ জনকে ১ হাজার টাকা করে দিচ্ছি। যদিও ইউপি’র সমন্বয়ে এ টাকা দিতে হয়। তবে চেয়ারম্যানের নিকট ২৩৭ জন কার্ডধারিদের ১ লক্ষ ৭৭ হাজার টাকা জমা থাকলেও ওই টাকা আজ দিতে  না পারায় আগামি ১১ই মার্চ দিবে বলে জানতে পারি। এজন্য আমরাও আজ সবাইকে না দিয়ে আগামি ১১ মার্চ তারিখে সমন্বয় করে দিয়ে দিব বলে জানান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাফর সিদ্দিকীর বক্তব্য নেওয়ার জন্য তার দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। এরপর তার মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

রূপসা উপজেলা প্র্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলা প্রেসক্লাবের মাসিক  সভা ৪ মার্চ বেলা ১২টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা শিক্ষক বাকির হোসেন বাকু, সিনিয়র সহ সভাপতি জি.এম. আসাদুজ্জামান, সহ সভাপতি মুরশিদ আলী, যুগ্ন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ.ম.আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য শাহরিয়তুর হোসেন মানিক, অনঙ্গ চট্টোপাধ্যায়,  মোঃ ফিরোজ শেখ প্রমূখ।

ঝিনাইদহে করোনার টিকা গ্রহণে ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফ্রি-রেজিস্ট্রেশন

ঝিনাইদহ প্রতিনিধি-

মহামারী করোনা ভাইরাসের টিকা গ্রহণে বিনামুল্যে সাধারণ মানুষকে নিবন্ধন করিয়ে দিচ্ছে ইয়ুথ সোসাইটি নামের একটি যুব সংগঠন।

গত কয়েকদিন যাবত শহরের পোস্ট অফিস, আরাপপুর স্ট্যান্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত রেজিষ্ট্রেশন করাচ্ছেন তারা।

সংগঠনটির সদস্য মোস্তাফিজুর রহমান জোহান জানান, মহামারী করোনাকালে ইয়ুথ সোসাইটি বিভিন্ন সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করেছে। মাস্ক বিতরন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে সচেতন করেছি আমরা।

জোহান বলেন, এখন করোনার টিকা প্রদাণ করা হচ্ছে। সাধারণ মানুষ কিভাবে রেজিষ্ট্রশন করতে হয় তা জানেন না। বিভিন্ন স্থানে গিয়ে টাকা দিয়ে অনেকে নিবন্ধন করছেন। সাধারণ মানুষের এই ভোগান্তি ও তাদের টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে আমরা টিকার নিবন্ধন করিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ড ও একটি মোবাইল নম্বর নিয়ে আমাদের কাছে এলে আমরা নিবন্ধন করিয়ে দিচ্ছি।

“বৃহত্তর খুলনার উন্নয়ন ভাবনা” শীর্ষক মতবিনিময় ১৫ মার্চ

খবর বিজ্ঞপ্তি

গত ৩ মার্চ বুধবার সন্ধ্যায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মহাসচিব শেখ মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ মার্চ খুলনা সিটি কর্পোরেশনের মেয়রস কনফারেন্স রুমে (শহীদ আলতাফ মিলনায়তন) “বৃহত্তর খুলনার ভবিষ্যত উন্নয়ন ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্তসহ উক্ত মতবিনিময় সভা সফলের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া সভায় জনভোগান্তি দূর করতে খুলনার চলমান বিভিন্ন সড়ক উন্নয়ন, নির্মাণ ও মেরামতের কাজ অতি দ্রুত সম্পন্ন এবং মশক নিধনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি মো: নিজামউর রহমান লালু, অধ্যাপক মো: আবুল বাসার, চৌধুরী মো: রায়হান ফরিদ, মামনুরা জাকির খুকুমনি, আরজুল ইসলাম আরজু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, এ্যাড. কুদরত-ই-খুদা, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, অধ্যক্ষ রেহেনা আক্তার, জুবায়ের আহমেদ খান জবা, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, বাণিজ্য সম্পাদক এস এম আক্তার উদ্দিন পান্নু, শিক্ষা সম্পাদক অধ্যাপক মো: আজম খান, ছাত্র ও যুব সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, শ্রম সম্পাদক মো: খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, শেখ মুশার্রফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মো: হায়দার আলী, মল্লিক মাসুদ করিম, প্রমিতি দফাদার, আতিয়ার রহমান প্রমুখ।

ইন্দুরকানীতে পানিতে পড়ে এক শিশু মৃত্যু

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে নানা বাড়ী বেড়াতে এসে পানিতে পড়ে শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে

উপজেলা গাবগাছিয়া গ্রামের মোঃ দেলোয়ার শিকদারের নাতি মোড়েলগঞ্জ উপাজেলা চন্ডিপুর গ্রামের আসাদ মোল্লা মেয়ে তাইয়েবা (২) পানিতে পড়ে মারা যায় । স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে খালে পারে গেলে তখন পানিতে পড়ে যায়। তাইয়েবাকে পানি থেকে উদ্ধার করে তাৎক্ষনিক ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে ডাক্তারসহ কাউকে পাওয়া যায়নি । হাসপাতালের নাইটগার্ড আল আমিন জানান স্যারে কোর্য়াটারে আছে ।

ডাক্তার তৈয়েবুর রহমান জানান,শিশুটি সকালে মৃত অবস্থায়  আমার কাছে নিয়ে আসা হয়েছে ।

কয়রায় এম এম বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত কমিটির মতবিনিময়

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলায় বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচএম নজরুল ইসলামসহ নব নির্বাচিত সদস্য ও স্কুলের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ এসএমসির অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে এসএমসির সভাপতি এইচ এম নজরুল ইসলামের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পূষ্পস্তবক অর্পন শেষে বিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ আওয়ামীলীগ বাগালী ইউনিয়ন শাখা ও গ্রামবাসীর পক্ষ থেকে নব-গঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আঃ সামাদ গাজীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় শিক্ষক, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি এউচএম নজরুল ইসলাম স্কুল পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব আকতারুজ্জামান বাবু ইতোমধ্যে উক্ত স্কুলের জন্য একটি চারতলা ভবন ও মেরামতের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করেছেন বলে উল্লেখ করেন। এজন্য উপস্থিত সবাই সাংসদকে ধন্যবাদ জানান। এসময় বক্তব্য রাখেন বাগালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, প্রধান শিক্ষক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ গাজী, আওয়ামীলীগ নেতা খোকন সরদার, কামরুল ইসলাম, নুরুজ্জামান ও মিলন সানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বামিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি আঃ রশীদ গাজাী, সাবেক সভাপতি সুলতান আহম্মেদ ও রফিকুল ইসলাম সরদার। শিক্ষক প্রতিনিধি বুদ্ধদেব মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল ও মাধুরি রানী, আভিভাবক সদস্য আঃ অহেদ গাজী, রুহল আমিন ও কামরুল ইসলাম, শিক্ষক সাবিনা ইয়াসমিন, হাবিবুর রহমান ও দিদারুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ, বামিয়া জিআইবি ক্ল াবের সভাপতি জিয়াউর রহমান, উপদেষ্টা মোক্তার হোসেন, মনিরুল ইসলাম, আঃ গফুর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে আঃ সামাদ গাজীকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য জাতীয় চার নেতা মেখ হেলাল উদ্দীন এমপির মা রিজিয়া নাসের, সাংসদ আকতারুজ্জামান বাবুর মা ফাতেমা ফাতেমা খানম সকলের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

জেএমবি সদস্য রাজু হাওলাদার রিমান্ড শেষে জেলহাজতে

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য রাজু হাওলাদার (২৭) কে ৫ দিনের রিমা- শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমা-ের আবেদন করেছিলেন। রাজু  নগরীর গোবরচাকা গাবতলা মোড়ের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া আবজাল হাওলাদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ভোর ৫ টায় গোবরচাকা গাবতলা মোড়ের নুরুজ্জামানের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময়  রাজু হাওলাদারকে  গ্রেফতার করা হয়। তার ফেসবুক আইডি ১৯৫ ফেসবুক আইডির সঙ্গে সংযুক্ত এবং বিভিন্ন নামের আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। সে দীর্ঘদিন ফেসবুক ও বিভিন্ন সোস্যাল মিডিয়ার পোস্ট পড়ে নিজে ও অপরকে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ করে আসছে। এঘটনায় তার বিরুদ্ধে  সোনাডাঙ্গা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয় যার নং- ৩৬।

দিঘলিয়ায় শিশু তামিম হত্যা মামলার আসামী ইয়াছিন মোল্লা রিমান্ডে

স্টাফ রিপোর্টার

দিঘলিয়া থানার লাখোয়াটি গ্রামের দারুল উলুম মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র তামিম মোল্লা (৭) হত্যা মামলার আসামী ইয়াছিন মোল্লার দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহান এ রিমা-ের আদেশ প্রদান করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই রানা প্রতাপ ঘোষ জানান, শিশুটি খুন হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। নিহতের প্রতিবেশী ইয়াছিন মোল্লা ও কুদ্দস মোল্লার আচারণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের দু’জনকে  গ্রেফতার করে। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ইয়াছিন মোল্লাকে দু’দিনের রিমা- মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২৫  ফেব্রুয়ারি রাতে শিশু তামিম এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজ নেওয়ার পরদিন বিকেল ৪টায় লাখোয়াটি গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ৩ জনসহ সর্বমোট ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৩৮, সুলতান আহম্মেদ রোডের হুমায়ুন কবির খান এর ছেলে ইশান কবির খান ওরফে জ্যোতি (৩৫), রূপসা বেড়ীবাধ রোডের চটের বটতলার বশির ভূঁইয়ার ছেলে লিমন ভূঁইয়া (১৭), নিরালা নির্জন আবাসিক এলাকার মৃত. লাল মোহাম্মাদ লালু সরদার এর ছেলে মো. টিপু সুলতান (২৪),  ২৭, হাজী মেহের রোডের

মো. জাহাঙ্গীর শেখের ছেলে মো. লিমন ওরফে সোহাগ (২৩), দৌলতপুর পাবলা তিন দোকানের মোড়ের রাজু শেখের ছেলে মো. রাহাত শেখ (২৪), মিয়া পাড়ার মৃত. মোছাব্দী মাষ্টার এর ছেলে মো. আবুল কালাম আজাদ (২৯) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৃত. গনি গাজীর ছেলে মো. নুর আলম গাজী (৩০)।  উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন সি-ব্লক এর মৃত. আব্দুল হক এর ছেলে আব্দুল হাই মোল্লা (৩৫), ডি-ব্লক এর সেলিম হাওলাদার এর ছেলে শাহিন হাওলাদার (৩০) ও  মৃত. চাঁন সওদাগার এর ছেলে আলম সওদাগার (৪৩) কে মাদক সেবন করার অপরাধে খুলনা সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ৩ জনসহ সর্বমোট ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।                                                                                                           

রূপসায় র‌্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রুপসা থানাধীন ইলাইপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা,  একটি মোটরসাইকেল ও নগদ ১২০০ টাকাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৩ মার্চ রাত ৭টার দিকে গোপন তথ্যের  মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন খুলনা জেলার রুপসা থানার খাজাডাঙ্গা গ্রামের মৃত. আব্দুল মান্নান শেখখের ছেলে মো. আরাফাত হোসেন শেখ (৩২) ও  নৈহাটি গ্রামের  মো. আবু বকর শেখ এর ছেলে মো. সাজ্জাদ হোসেন তুহিন শেখ (৩০)। 

র‌্যাব-৬ জানায়, ৩ মার্চ রাত ৭টার দিকে খুলনা জেলার রুপসা থানাধীন ইলাইপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  ৯ আনসার ব্যাটালিয়ন এর পশ্চিশ পাশে মমিনবাগ মুজাহিদ কবিরাজ এর ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে ১০০ পিস ইয়াবা,  একটি মোটরসাইকেল ও নগদ ১২০০ টাকাসহ হোসেন শেখ ও  তুহিন শেখকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ররূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।