বর্তমানে যে নির্বাচন হচ্ছে সেগুলো শুধুমাত্র আইওয়াশ: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আইওয়াশের নির্বাচন। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল শেখ হাসিনার বাসায় আগে থেকেই ঠিক করা থাকে, যা নির্বাচনের দিন নির্বাচন কমিশন শুধু প্রচার করেন। বুধবার (২৭ জানুয়ারি) নগরীর ২২নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দলের রক্তের ঘ্রাণ ও স্বাদ মিডনাইটের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে প্রিয়।বর্তমানে মাটি চাপা দিয়ে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। আর সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারকে হঠাতে হবে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় ২২নং ওয়ার্ডের নতুন বাজার চর আবু হানিফ মাদ্রাসা ও আব্দুস সামাদ তাহফিজুল মাদ্রাসার এতিম শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মো. মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নাজির উদ্দিন নান্নু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটো, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল ইসলাম মিঠু, সায়মুন ইসলাম রাজ্জাক, আবু বক্কর, ডা. ফারুক হোসেন, নুরুল আলম দিপু, শামসুল আলম খান বাদল, ফজলুর রহমান, মঈনুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, এম এ হাসান, আরিফুর রহমান আরিফ, রাজিবুল আলম বাপ্পী, তরিকুল আলম তারিক, এস এম আলমগীর হোসেন, খোকন গাজী, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাহিউদ্দিন মাষ্টার, আলী হোসেন, মো. এবাদুল, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. শাহিন, জাকির হোসেন, মো. কালাম, ইসলাম হোসেন, আজমল হোসেন, কায়সার হোসেন, কে এম জিসান, মিন্টু, বাবু, ওসমান, আমজাদ হোসেন, রাজু, সাগর, সাইফুল ইসলাম প্রমুখ।
সঙ্গীত-সংস্কৃতির পথযাত্রা কালীপদ দাস চিরস্মরণীয় হয়ে থাকবেন:বক্তারা
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, স্বাধীনতা পদকে ভূষিত ওস্তাদ কালীপদ দাস-এর স্মরণে বুধবার বিকেল ৪:৩০টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে ‘ওস্তাদ কালীপদ দাস স্মরণসভা আয়োজন কমিটি, খুলনা’র আয়োজনে এক স্মরণসভা অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং সাজ্জাদুর রহিম পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন এড. মিনা মিজানুর রহমান। ওস্তাদ কালীপদ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেনÑখুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন ঘোষ, বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, ওস্তাদ শেখ আলী আহমেদ, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, শিল্পী শেখ আব্দুস সালাম, সাংস্কৃতিক সংগঠক স্বপন গুহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকলেসুর রহমান বাবলু, কবি দুখু বাঙাল, সাস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম, সঙ্গীতজ্ঞ রণজিৎ কুমার সাহা, ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির শাহীন জামান পণ, সাংস্কৃতিক জোট দৌলতপুরের শিল্পী শ্যামল কুমার সিংহ, নান্দিক একাডেমির জেসমিন জামান, অধ্যাপক শঙ্কর মল্লিক, কবি অলিউর রহমান, সাংস্কৃতিক সংগঠক হোসাইন বিল্লাহ্, এড. অলোকা নন্দা দাস, প্রণকৃষ্ণ বিশ্বাস, অধ্যাপিকা অশোকা দত্ত, কবি ইমদাদ আলী, এল কে টফি, শের আলী শেরবাগ প্রমুখ। বক্তারা বলেন, ওস্তাদ কালীপদ দাস আমাদের তাঁর কাজের মাধ্যমে সঙ্গীত-সংস্কৃতি জগতকে মহিমান্বিত করেছেন। এই মহান শিল্পী ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ। সঙ্গীত-সংস্কৃতির পথযাত্রায় ওস্তাদ কালীপদ দাস চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে বক্তারা উল্লেখ করেন। ‘গানের তরি’ সংগঠনের শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং শিল্পীরা বরীন্দ্রনাথের ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে’Ñপরিবেশনের মধ্য দিয়ে ওস্তাদ কালীপদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেÑখুলনা নাট্য নিকেতন, ওস্তাদ কালীপদ দাস স্মরণসভা আয়োজন কমিটি, দিপালয় ইয়োথ কয়ার, গণশিল্পী সংস্থা, নান্দিক একাডেমি, মেঘদূত চক্র, আর্টিস ক্লাব, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঘাতক-দালাল নির্মূল কমিটি-দৌলতপুর, আবৃতি শিল্পী সংসদ, সাহিত্য পরিষদ, সুজন সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র, শিল্পকলা একাডেমি, সিইউসি প্রভৃতি। স্মরণসভায় ‘স্মরণপত্র’ গ্রহণ করেন ওস্তাদ কালীপদ দাসের কন্যা সুবর্ণা দাস ও ছোট ভাই পরিমল কুমার দাস এবং শিল্পী জীবনী পাঠ করেন কাজল ইসলাম। স্মরণসভা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশ মণি ছোয়াও প্রাণে’ উচ্চারণের মধ্য দিয়ে শেষ হয়।
যশোরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়ায় মামলা
যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার এক সন্তানের জননীকে যৌতুকের টাকা না দেয়ায় মারপিট করে তাকে তাড়িয়ে দেয়া হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মাহবুবা সুলতানা পিতৃগৃহে বসবাস করেছে। এ ঘটনায় গৃহবধূ আদালতে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে, তার স্বামী শার্শার লক্ষণপুর ইউনিয়নের গৌড়পাড়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মতিউর রহমান। মাহবুবা সুলতানা বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে ৭০ হাজার টাকা দেনমোহরে মাহাবুবার সাথে মতিউর রহমানের রেজিস্ট্রি বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের ৬ লাখ টাকার মধ্যে নগদ ১ লাখ টাকা এবং ২ লাখ টাকার মালামাল দেয়। এরপর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। যার বর্তমান বয়স ১৪ বছর। এর মধ্যে যৌতুকের বাকি ২ লাখ টাকার জন্য মাহাবুবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক মাস আগে গত ৮ জানুয়ারি যৌতুকের ২ লাখ টাকা না দিলে তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর কোন অবস্থায় যৌতুকের টাকা না দিলে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে না এবং ঘরসংসার করবে না বলে জানিয়ে দেয়। উপায় না পেয়ে মাহাবুবা সুলতানা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্ট আমলী আদালতে মামলা করেছেন।
যশোরে সড়ক দুর্ঘটনায় হতাহত ২
যশোর অফিস
যশোরে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের কোরবান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আশিক হোসেন (১৯) নামে অপর এক যুবক। তিনি সদর উপজেলার রুপদিয়ার আব্দুল ওদুদের ছেলে।
পুলিশ জানান, সাগর হোসেন ও আশিক হোসেন সম্পর্কে মামাতো-খালাতো ভাই। বুধবার সকাল সাড়ে ১০ টায় তারা দু’জন রুপদিয়া থেকে মোটরসাইকেল যোগে রুপদিয়া থেকে মণিহার আসছিলো। পথিমধ্যে মুড়লী মোড় পৌঁছালে বিপরীত মুখি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন বিকালে সাগরের মৃত্যু হয়।
যশোরে ট্রাকচালককে ছুরিকাঘাত
যশোর অফিস
যশোরে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ট্রাকচালককে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য আমিনুর রহমান ও রঞ্জু নামে দুই দুর্বৃত্তকে অভিযুক্ত করা হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে যশোর শহরের বেজপাড়া বিহারি কলোনির ফুলবাগান গলির ভেতরে। মামুন একই এলাকার আসাদুল ইসলাম বাবলুর ছেলে।
ভুক্তভোগী বলেন, ‘আমি বেলা ১২টার দিকে বেজপাড়া বিহারি কলোনি ফুলবাগান গলির ভেতরে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় একই এলাকার রঞ্জু ও ইসহাকের ছেলে আমিনুর আমার পিঠে ও পেটে এলোপাতাড়ি ছুরি মারে। আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে রঞ্জু ও আমিনুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
হাসপাতালের জরুরি বিভাগের (বক্ষ্যব্যাধী) ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার জানান, মামুনের পিঠ ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে রোগীর অবস্থা নিশ্চিত করে বলা যাবে না।
জানতে চাইলে কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, মামুনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামুন বলছেন, রঞ্জু ও আমিনুরের সঙ্গে তার টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে যাওয়ায় আগেই হামলার ঘটনা ঘটলো।
ইতোমধ্যে প্রায় এক কোটি ভ্যাকসিন দেশে পৌঁছেছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত খুলনা মহানগর ও জেলা কমিটির এক সমন্বিত সভা বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ক খুলনা মহানগর কমিটির সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় জাতীয় ভ্যাকসিন পরিকল্পনা অনুযায়ী যাদের সংক্রমণের ঝুঁকি বেশী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। খুলনা মহানগরী ও জেলা পর্যায়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদানসহ সকল প্রস্তুতি সম্পন্ন করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে সরকার ইতোমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে ভ্যাকসিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রায় এক কোটি ভ্যাকসিন দেশে পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা করোনা পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করছি উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রমও সফল করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র মেয়র প্যানেল সদস্য কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর, মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, মোঃ আরিফ হোসেন মিঠু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মোর্শেদ, মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ বিধান চন্দ্র ঘোষ, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট হাফিজ মুয়াম্মার গাদ্দাফী, সহকারি অধ্যাপক ডা. স.ম. দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ডিপিইও এএসএম সিরাজুদ্দৌলাহ, স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সহকারি তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ সভায় মতামত ব্যক্ত করেন।
সন্ধ্যায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এ টুর্ণামেন্টের আয়োজন করে। জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র ৭টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফুলতলায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা বাজারের এভি সুপার মার্কেটের মালিক মারুফ আহমেদ মলদারের একমাত্র পুত্র ও ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর ফল প্রার্থী মোহতাসিন বিল্লাহ প্রান্ত (১৮) মঙ্গলবার দিবাগত রাতে গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সে রাতের খাবার খেয়ে তার রুমে যায়। গতকাল বুধবার ভোরে এভি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রান্না ঘরের ফ্যানের হুকের সাথে গলায় রশ্মির ফাঁসে তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করে। মোহতাসিন বিল্লাহ প্রান্ত আসন্ন এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ব্যপারে বেশ কিছুদিন ধরে দুঃচিন্তা ও হতাশায় ভুগছিল বলে তার নিকট স্বজনদের দাবি। তারই জের ধরে সবার অলক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারনা। আছরবাদ ফুলতলার বাজার মসজিদ চত্বরে পেশ ইমাম হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ জমাদ্দার, মোঃ আজিজুল ফারাজি, ডাঃ রেজোয়ান হোসেন মোল্যা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, ব্যবসায়ী জাহাঙ্গীর মোড়ল, শেখ মতলেব হোসেন, মোঃ খুরশিদ মোড়ল, রবীন বসু, মনির হাসান টিটো, আলমগীর হোসেন মোল্যা, আশরাফুল আলম কচি, ইকতিয়ার উদ্দিন সুমন, সোহেল মোড়ল, আবুল কালেম, আহাদ আলী মোল্যা প্রমুখ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে ফুলতলায় থানায় অপমৃত্যু মামলা (নং-৫) হয়েছে।
ফুলতলায় জামিরা ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান প্রবাসী রবিউল ইসলামের ইন্তেকাল
ফুলতলা প্রতিনিধি
জামিরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জামিরা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি এবং জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সদস্য বিএম রবিউল ইসলাম (৫০) ইরাকের কারবালায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি পিপরাইল গ্রামের মৃতঃ গোলাম খয়বর বিশ্বাসের পুত্র । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি ইরাকের কারবালা প্রজেক্টে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাতক্ষীরায় শিক্ষকদের নিয়ে এনইউবিটি খুলনার মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনার উদোগে সাতক্ষীরা জেলার ৫০ এর অধিক কলেজর শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি ২০২১) সকালে সাতক্ষীরা ব্যাটমিন্টন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম। তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনা অগ্রণি ভুমিকা পালনের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম টাকায় উচ্চ শিক্ষার ব্যবস্থা করছে। সরকারি কে বি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পবিত্র মোহন দাশের সভাপতিত্বে সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম মাহবুবর রহমান, অধ্যক্ষ শিকদার আবুল কালাম, অধ্যক্ষ ভারতেশ্বরী, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সুতপা রাহা, অধ্যাপক তাসমিয়া সুলতানা প্রমূখ। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: রবিউল ইসলাম, এনইউবিটি খুলনার সহকারী পরিচালক মাহমুদ হাসান, লোকাল কো-অডিনেটর মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আরশাদ আলী।
পাইকগাছায় ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ট্রাক চাপায় সাকিব সরদার (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের হাফিজুর রহমান সরদারের ছেলে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বুধবার বিকেল সাড়ে ৪টায় তার চাচা আল-আমিনের সাথে মটরসাইকেলযোগে কপিলমুনিতে ফুফুর বাড়ীর যাচ্ছিল। কপিলমুনির দরগাহমহল মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী সাকিব ছিটকে ট্রাকের ধাক্কায় তার মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়ার পর বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ সময় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় বলে চাচা আল-আমিন জানায়। এস,আই নুর আহম্মদ বলেন, লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
পাইকগাছা পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ইমদাদুলের ব্যাপক গণ সংযোগ
পাইকগাছা প্রতিনিধি
৩০ জানুয়ারী পাইকগাছা পৌরসভা নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের কাউনন্সিলর প্রার্থী এস এম ইমদাদুল হক জোরে সোরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তার মধ্য এস এম ইমদাদুল হক ( উটপাখি) মোঃ আনারুল ইসলাম ( ব্রিজ) ও রজ্ঞন কুমার সানা (পানির বোতল) প্রতিক নিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকা বাসি জানিয়েছেন ইমদাদ একজন শিক্ষিত,যোগ্য ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। সে কারণে তিনি এ ওয়ার্ডে দুবার নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি আবারো নির্বাচিত হবেন বলে তারা ধারনা করছেন। তিনি ও তার সমার্থকরা প্রতিদিন উটপাখি প্রতিক নিয়ে বাড়িতে বাড়িতে গণসংযোগ সহ ভোট প্রার্থনা করছেন। এ বিষয় ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ওয়ার্ডটি আমরা প্রশাসনকে ঝুকিপূর্ণ বলেছি এবং প্রশাসনের পক্ষথেকে ঝুকি দেখানো হয়েছে। তিনি আরো বলেন নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আসাবাদী।
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করায় পুরস্কার তুলে দেন চেয়ারম্যান এনামুল হক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে শিশু জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করায় সোলাদা ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান এস এম এনামুল হক অভিবাবকের নিকট পুরস্কার ও জন্মসনদ তুলে দেন। উল্ল্যোখ্য চেয়ারম্যান শিশু জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যো নিবন্ধন করলে পুরুস্কৃত করা হবে। তারই ধারা বাহিকতায় বুধবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে এ সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, মোঃ আবু সাইদ মোল্যা, মোঃ আব্দুস সবুর, আবু বক্কার সিদ্দিক শিকারী, আনিছুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পাইকগাছায় মন্দিরের ধান বিক্রিকে কেন্দ্র করে সাধারণ সম্পাদককে মারপিট : থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার চাঁদখালী পূর্ব গজালিয়া গ্রামে শনিবার সকালে মন্দিরের ধান বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার হাতে সাধারণ সম্পাদককে মারপিট করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত সাধারণ সম্পাদক অসিম কুমার মন্ডল স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়েছে। থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। জিডি ও স্থায়ীয় সূত্রে জানা যায়, পূর্ব গজালিয়া শারদীয়া দুর্গা মন্দির সাধারণ সম্পাদক অসিম কুমার মন্ডল মন্দিরের ছাদ নির্মাণের জন্য এলাকা থেকে ধান কালিকশন করে। একই এলাকার আব্দুর ওহাব সানা ছেলে সালাউদ্দিন সানা কাছে ১ হাজার ৭১০টাকা দরে ৩২বস্তা ধান বিক্রি করে মোট ৬৫ হাজার টাকা। সালাউদ্দিন টাকা পরিশোধ করার সময় ৩ হাজার টাকা কম দেয়, অসিম বলে প্রতিষ্ঠানের ধান হওয়ায় টাকা কম নেওয়া যাবেনা। এ কথা বললে সালাউদ্দীন আর দিতে পারবে না। এমন কথা বলাতে উভয়ের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে সালাউদ্দীন ও তার পিতা আব্দুর ওহাব সানা তাদের বাড়ীর সামনে অসিম কুমার মন্ডলকে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় অসিম বাদী হয়ে সালাউদ্দীন ও তার পিতা আব্দুর ওহাবকে বিবাদী করে থানায় জিডি করে। এ ঘটনায় সালাউদ্দীন ও পিতা আব্দুর ওহাবকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন মন্দির কমিটি বৃন্দ।
খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী মাহফিল শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে। প্রথম দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দ্বিতীয় দিন শুক্রবার (২৯ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, বাদ মাগরিব বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তৃতীয় দিন শনিবার (৩০ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম, এছাড়া সকালে মাদ্রাসার ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আবনায়ে রশীদিয়া, ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার ছাত্র গণ জমায়েত, বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর ও জেলার উদ্দোগে কর্মী সম্মেলন এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী পরিচিতি, সন্ধ্যায় ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার বার্ষিক সম্মেলন, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। রবিবার (৩১ জানুয়ারী) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও আজ বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্দোগে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল প্রোগামে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও শায়েখে চরমোনাই।
তিনদিনব্যাপী মাহফিলে আরো আলোচনা করবেন হাফিজুর হুজুর রহঃএর জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওঃ নুরুল হুদা ফয়েজী, মুফতী নুরুল আমীন, হাফেজ মাওঃ মুশতাক আহমেদ, টাঙ্গাইলের মাওঃ রেজাউল করীম, চরমোনাই পীর রহঃএর খলিফা হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ আলী আজাদ সাকাফী, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান, আব্দুল গনী জমাদ্দার, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব উমাইর হুসাইনী।
বাগেরহাটে অগ্নিকান্ডে গোডাউন ভস্মিভুত, ১০ লাখ টাকার ক্ষতি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আকষ্মিক অগ্নিকান্ডে মেসার্স শাহাজাহান বীজ ভান্ডার নামক একটি কীটনাশক সার ও বীজের খুচরা দোকান এবং গোডাউন পুড়ে সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বুধবার সকালে শুভদিয়া ইউনিয়নের উত্তরপাড়া ঠারোনতলা তেমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।
জানা গেছে, ওইদিন সকালে বিদ্যুতের সর্টসাকিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সমগ্র দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে তার মধ্যে থাকা বীজ সার কীটনাশক ও অন্যান্য মালামাল পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়। এতে দোকান ও গোডাউন মালিক মোঃ আল মামুন শেখ এর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছেন।
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমরসহ বিভিন্ন ব্যক্তিরা ঘটনা স্থান পরির্দশন করেছেন।
বহিস্কারের ১৫দিন পরে স্বপদে বহাল মোড়েলগঞ্জের বিএনপি নেতার আব্দুল জব্বার
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বারকে তার পদ থেকে বহিস্কারের ১৫ দিনের মধ্যে আবার স্ব-পদে বহাল করেছে দলটি।
বুধবার দলীয় প্যাডে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। চলতি মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া ও প্রার্থীতা প্রত্যাহারের দায়ে গত ১২ জানুয়ারি বাগেরহাট জেলা কমিটি আব্দুল মজিদ জব্বারকে পৌর বিএনপির সভাপতি পদ থেকে বহিস্কার করে চিঠি পাঠায়। এ ঘটনায় মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তা প্রত্যাহার করা হয় বলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।
মোড়েলগঞ্জ প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরা
এম.পলাশ শরীফ ও আব্দুল কুদ্দুস
বাগেরহাটের মোড়েলগঞ্জে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে শেষ মুর্হুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচারণায় সংরক্ষিত আসনে ৯টি ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পাশাপাশি সাধারণ পুরুষ ওয়ার্ডে ৪৪ জন প্রার্থী রয়েছেন এর মধ্যে ২ জন নারী।
বুধবার বিকেলে পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে প্রার্থী ২জন সাবেক কাউন্সিলর মোরশেদা বেগম(আনারস),তার প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা(চলমা) প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এ সময় মোর্শেদা বেগম জানান, অবহেলিত ওয়ার্ডবাসীর কাঙ্খিত সেবা পৌছে দেওয়ার জন্যই তিনি প্রার্থী হয়েছেন ৩০ জানুয়ারি নির্বাচনে সাধারণ জনগনের ভোট ও নারীদের বেশী ভোটের ব্যবধানই তিনি নির্বাচিত হবেন বলে আশা করছেন।
এ ওয়ার্ডে সাধারণ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বর্তমান কাউন্সিলর মো. মহিদুল ইসলাম পানির(বোতল), মো. কামরুজ্জামান নাছির(উটপাখি), সাবেক কাউন্সিলর বদরুল আহমেদ খান(পাঞ্জাবি) ও মো. সালাহ্উদ্দিন(ডালিম) প্রতিক নিয়ে সমানে সমান প্রচারণা চালাচ্ছেন। বুধবার প্রচারণা কালে আওয়ামী লীগ নেতা মো. সালাহ্উদ্দিন বলেন, বিগত দিনে ওয়ার্ডের জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়নের স্বার্থে সুপেয় পানীর জন্য পুকুর খনন, সড়ক বাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সরকারি সহযোগিতায় নিজেকে সবসময় সম্পৃক্ত রেখেছেন। সে ক্ষেত্রে সাধারণ জনগন ভোট দিয়ে বিজয় করবেন বলে আশা ব্যক্ত করেন।
পৌরসভা নির্বাচনে এবারে ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৫শ’, পুরুষ ভোটার ৮ হাজার ৮৬, নারী ভোটার ৮ হাজার ৪শ’ ১৪জন। এর মধ্যে নারী ভোটার বেশী। ভোট কেন্দ্র রয়েছে ৯টি। ভোট কক্ষের সংখ্যা ৪৮টি। উল্লেখ্য, মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম মনিরুল হক বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা ৪ বারের মেয়র নির্বাচিত হলেন তিনি। #
দৌলতপুরে ভেজাল মধু কারখানার সন্ধান, ব্যবসায়ীকে জরিমানা
আহাদ আলী, স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরে মেসার্স টুংগিপাড়া মধুঘর নামক ভেজাল মধুর কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার কার্যক্রম বন্ধ এবং লাইসেন্সও বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে মহানগরীর দৌলতপুরে মহেশ্বরপাশা, উত্তর বনিকপাড়ায় অভিযান চালালে ভেজাল মধু কারখানার সন্ধার মেলে।এসময় ভেজাল মধু, কেমিক্যাল, ঔষধের বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট, পানি মিশ্রিত গুড়, পানি মিশ্রিত কালজিরা তেল জব্দ করা হয়। বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এতথ্য জানিয়েছেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় মেসার্স টুংগিপাড়া মধুঘর নামক ভেজাল মধু কারখানায় ৬-৭ বছর ধরে বিএসটিআই এর অনুমোদন নিয়ে নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে, বিভিন্ন কেমিক্যাল এবং ওষুধ মিশ্রণ করে ভেজাল মধু তৈরি করে এবং মেয়াদবিহীন নিন্মমানের বোতলে নিদিষ্ট লোগো ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করে।অভিযানে কারখানার ভিতরে থাকা ১০০-১৫০ ড্রাম ভেজাল মিশ্রিত মধু, যার আনুমানিক ওজন ২০০ মণ, এক ড্রাম ভেজাল কেমিক্যাল, যার আনুমানিক ওজন ৪০ কেজি, ৪০০/৫০০টি ওষুধের ছোট বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট ৮০/১০০ টি, ৪/৫ ড্রাম পানি মিশ্রিত গুড় এবং ১ ড্রাম পানি মিশ্রিত কালিজিরা তেল জব্দ করা হয়। এ সময় কারখানা মালিক মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৭)ও (৪৫) নং ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, কারখানাটির কার্যক্রম বন্ধ রাখা এবং লাইসেন্স বাতিল করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্মমেয়াদ সফলভাবে সম্পন্ন করায় খুবি উপাচার্যকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর কার্যকালের দ্বিতীয় মেয়াদ সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। বুধবার বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনার জবাবে উপাচার্য বলেন, সততা, নিষ্ঠা আন্তরিকতা ও কর্মদক্ষতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি অর্জন করা যায় না। তিনি আরও বলেন তাঁর কর্মমেয়াদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এ দীর্ঘ সময়ে দায়িত্বপালন করতে গিয়ে তারও ভুল হতে পারে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এসময় আরও বক্তৃতা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, সহকারী রেজিস্ট্রার তাসলিমুল হক, গুলশান আরা, সেকশন অফিসার মঞ্জুর মোর্শেদ ও রমা দাস। এর আগে দুপুর ১২টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এসময় তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারিদের নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন। তিনি নিয়োগপ্রাপ্তদের আন্তরিকতা, নিষ্ঠার সাথে কাজ করে নিজ নিজ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় আরও বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. জয়নাল ফরাজী, ল্যাব টেকনিশিয়ান টুম্পা বিশ্বাস, ৪র্থ শ্রেণির কর্মচারী জাহিদুল ইসলাম ও আনিসুর রহমান। এসময় তারা উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। এর আগে সদ্য নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ৪ ফেব্রুয়ারি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় তালা-কলারোয়া আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন বাতিল করেছেন আদালত। ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত।
বুধবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জামিন বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন কলারোয়ার দুইবারের সাবেক মেয়র বিএনপি নেতা আক্তারুল ইসলাম, সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুস সামাদ, তিনজন সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, রকিবুল ইসলাম ও রবিউল ইসলাম এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ মামলায় অভিযুক্ত ৫০ জন আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে রয়েছেন। পলাতক রয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুসহ ১৫ জন। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তাদের জামিন বাতিল করেন।
এর আগে বুধবার ষষ্ঠ দিনের মতো রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম মুনীর আদালতে ২০ জন সাক্ষীর জবানবন্দি তুলে ধরে বলেন, সাক্ষীদের বক্তব্যে সব আসামি দোষী প্রমাণিত হয়েছে। সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রাণে বেঁচে যাওয়া তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ওপর বারবার প্রাণনাশ চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। কলারোয়ার ঘটনা তারই অংশবিশেষ উল্লেখ করে তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে সব আসামি দোষী প্রমাণিত হয়েছে। ন্যায়বিচার হলে সব আসামি সর্বোচ্চ শাস্তি পাবেন। অপরদিকে বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল ও আব্দুল মজিদ বলেন, মামলার এজাহার, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষীদের জবানবন্দির মধ্যে তথ্যগত ব্যাপক গরমিল ও অসংলগ্নতা রয়েছে। সাক্ষীরা কোনোভাবেই আসামিদের দোষী প্রমাণ করতে পারেননি। ন্যায়বিচার হলে সব আসামি খালাস পাবেন। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় ধর্ষণের শিকার একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়ায় পৌঁছলে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে তিনি প্রাণে রক্ষা পেলেও তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগের আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাতেমা জামান সাথী, আব্দুল মতিন, জোবায়দুল হক রাসেল এবং শহীদুল হক জীবনসহ অনেকেই আহত হন। একই সময় সাতক্ষীরার বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কারাগারে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৈদেশিক ও কর্মসংস্থান আইনে সাজাপ্রাপ্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন আদালতের বিচারক মিজানুর রহমান। এর আগে গত ২৪ জানুয়ারি ওই মামলায় দুই বছরের সাজা ও ১০ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয় মঈন উদ্দীনকে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মঈন উদ্দীন গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সালাউদ্দীনের ছেলে আলমগীর হোসেনকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর প্রস্তাব দেন মঈন। ইতালিতে পাঠানোর নাম করে দুই দফায় ১০ লাখ টাকা হাতিয়ে নেন চেয়ারম্যান মঈন। পরে ইতালি না পাঠালে ২০১৯ সালের ৩০ মে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মঈন উদ্দীনকে একমাত্র আসামি করে মামলাটি করেন প্রতারিত আলমগীরের ভাই মিজানুর রহমান। এর পর থানা থেকে চার্জশিট পাঠানোর পর আদালত তিন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২৪ জানুয়ারি মঈন উদ্দীনের অনুপস্থিতিতে দুই বছরের সশ্রম কারাদ- ও ১০ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা
সাতক্ষীরা প্রতিনিধি
পৌর নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে কলারোয়া বাজারের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুল ইসলামের উপস্থিতিতে ছাত্রদল নেতা রাজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক ইটপাটকেল নিয়ে এ হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভাংচুরসহ অন্যান্য ক্ষতি হয়। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় গাড়িতে হাবিবুল ইসলাম হাবিব, তার স্ত্রী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, ছেলে জয়সী ও মেয়ে ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন। কলারোয়ার বিএনপি দলীয় মেয়রপ্রার্থী শরিফুজ্জামান তুহিন অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আক্তারুল ইসলামের উপস্থিতিতে তার সমর্থকরা এ হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী রাজন। তার সঙ্গে আরও ছিলেন সিরাজুল, রিগ্যান, সিগার, রিপন, ইশাসহ ২০-২৫ জন। এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান, তিনি লিখিত এমন কোনো অভিযোগ না পেলেও ঘটনাটি শুনেছেন। বিএনপির একটা অংশের কর্মীরা এ হামলা চালায় বলে তিনি জানতে পেরেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকধারী মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিনকে সমর্থন দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কবরস্থানে নির্মাণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর!
নড়াইল প্রতিনিধি
নাড়াইল জেলার সীমান্তবর্তী মধুমতি নদীর তীরে চাপাইল গ্রামে কবরস্থানের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা গেছে। এ ব্যাপারে কালিয়া উপজেলার পওহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামবাসীর পক্ষে মো. মাসুদ রানা গত রোববার ২৪ জানুয়ারি নড়াইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোপালগঞ্জ শহর থেকে সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে মধুমতি নদী। নদীর পূর্বপ্রান্তে গোপালগঞ্জ সদরের মানিকদহ গ্রাম। অপর পাড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রাম। অভিযোগে বলা হয়েছে, চাপাইল গ্রামে কোনো কবরস্থান নেই। এ গ্রামে অন্তত ৭০ একর খাসজমি রয়েছে। এর মধ্যে কিছু জমি ভূমিহীনদের সরকার বন্দোবস্ত দিয়েছে। বাকি ৪৫ একর জমি ফাঁকা পড়ে রয়েছে। চাপাইল ঘাটসংলগ্ন মসজিদের সামনে অন্তত ৫০ শতক খাসজমি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় দেড় বছর আগে স্থানীয় জনগণের অনুরোধে কবরস্থান করার মৌখিক সম্মতি দেন। গ্রামের মানুষের অনুদানের ৪ লাখ টাকায় মাটির বেড়িবাঁধ দিয়ে কবরস্থানের ভূমির উন্নয়ন করা হয়।
গত জুলাই মাসে চাপাইল গ্রামের প্রবীণ কাশেম খানের লাশ ওই কবরস্থানে দাফন করা হয়। মসজিদের সামনের কবরস্থানের ওই জায়গায় এখন আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে। আবদেনপত্রে কবরস্থানের জায়গা থেকে সরিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পড়ে থাকা খাসজমিতে নির্মাণের দাবি জানানো হয়েছে। চাপাইল গ্রামের ভূমিহীন তাহাবুর খান বলেন, এ কবরস্থানে আমার বাবার কবর দিয়েছি। এখন বাবার কবরের পাশ দিয়ে কবরস্থানের জায়গায় আশ্রয়ণের ঘর নির্মাণ করা হচ্ছে। ফলে কবরস্থানটি বিপন্ন হচ্ছে। আমরা ভূমিহীন ও গরিব তাই আমাদের কথা প্রশাসন শুনছে না। আমরা এ কবরস্থান রক্ষার দাবি জানাচ্ছি। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়রা কবরস্থানের জন্য আমার কাছে জমি চেয়েছিলেন। কিন্তু আমি তাদের কোনো জমি বরাদ্দ দেইনি। এমনকি মৌখিকভাবেও তাদের কবরস্থান করার সম্মতি প্রদান করিনি। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান বলেন, আমি এ জেলায় নতুন যোগদান করেছি। ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প হচ্ছে কিনা, তা আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
কেসিসি’র সংরক্ষিত ১০নং আসনের উপ-নির্বাচনে লিলিকে আ’লীগের মনোনয়ন
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৩ ফেব্রুয়ারি খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ নং আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে রেকসোনা কালাম লিলিকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত পরিসরে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ মনোনয়ন প্রদান করেন। এসময়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম, মো. শিহাব উদ্দিন সহ সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, ফেরদৌস আলম রিতা, রেকসোনা কালাম লিলি, ফারজানা ইসলাম শর্মী, স্মরণী ইসলাম সুইটি, হোসনে আরা, মাকসুদা আক্তার পাখি উপস্থিত ছিলেন।
এসময়ে সভার সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক সকল প্রার্থীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে কাজ করার আহবান জানান।
‘ঘরে ঘরে গিয়ে মানুষকে উন্নয়নের কথা বুঝিয়ে লিলির পক্ষে বিজয় ছিনিয়ে আনতে হবে’
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে খুলনাকে প্রাধান্য দিয়েছেন। সে কারনেই রূপসা শিপইয়ার্ড বাইপাস সড়কে তৃতীয় বারের মত অর্থ বরাদ্দ দিয়েছেন। এই সড়কটি চার লেনে হলে খুলনার চিত্রপট পাল্টে যাবে। তিনি আরো বলেন, খুলনা এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ নং আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে নির্বাচিত করতে হবে। বিশেষ করে ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকা-কে আমরা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। সেজন্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষকে উন্নয়নের কথা বুঝিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে ভোট প্রার্থনা করে বিজয় ছিনিয়ে আনতে হবে
গতকাল বুধবার বাদ মাগরিব ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রেকসোনা কালাম লিলির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চান ফরাজী, যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মীর বরকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার বুলবুল, ফেরদৌসী আলম রিতা, কে এম চঞ্চল, আল আমিন কবীর, আশরাফুল আলম বাবু, আব্দুল কাদির সৈকত। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী আজগর মিন্টু, এ্যাড. একেএম শাহজাহান কচি, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কাজী আমজাদ হোসেন টিপু, মো. সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুল জলিল হাওলাদার, মো. দাদন আলী, এ্যাড. আশরাফুল আলম পাপ্পু, কাজী নজরুল ইসলাম, খেলাফত হোসেন মন্টু, শাহীন মল্লিক, রফিকুল ইসলাম ডাবলু, মো. শহিদুল ইসলাম, মো. টুটুল ফকির, এম এ হাসিব, মো. মনিরুল ইসলাম, আশরাফুল আলম মিলন, সালাউদ্দিন শিকদার, ইলিয়াছ হোসেন লাবু, জাহিদুর রহমান, মো. মিজানুর রহমান মতিন, আবিদ হাসান, আকলিমা খাতুন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কাদাকাটি ইউপি’র সাবেক চেয়ারম্যানের নির্বাচনী কর্মী সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল হক আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মী সভা করেছেন। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে কাদাকাটি হাজীরহাটে নিজ কার্যালয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়।
আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক বলেন, ২০০৯ সালে আমি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এমপি মোখলেছুর রহমানের কাছে নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউজে আ’লীগে যোগদান করি। ২০১১ সালে আওয়ামীলীগের দলীয় সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচনের পরে যখন ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তোলার কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছিলাম, তখন গোটা ইউনিয়ন বন্যাকবলিত হয়ে ঘরবাড়ি, ফসল, মাছের ঘের, রাস্তাঘাট ভেসে যায়। ৬-৭ মাস পানিবন্ধী আশ্রয়হীন মানুষের খাদ্য, পানি, চিকিৎসা, নোঙর খানার মাধ্যমে খাদ্য ব্যবস্থা করি। মন্ত্রী, বিভাগীয় কমিশনার, ডিসি, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনিজও এলাকা পরিদর্শন ও সহযোগিতা করেন। বন্যার হাত থেকে রক্ষার পর এলাকা পুনর্গঠনের কাজ শুরু করি এবং স্যানিটেশন, বিশুদ্ধ পানি (ওয়াটার ট্রিটমেন্ট, সৌর শক্তির পানির প্লান্ট, পিএসএফ ইঃ), পুনর্বাসন, বনায়ন, গ্রাম প্রতিরক্ষা বাঁধ দেই। মুসলিম এইড, উত্তরণ, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিওকে এলাকার কাজে লাগাতে সহযোগিতা করি। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ ও দুর্নীতিমূক্ত করতে পারিবারিক পাশ বই ইস্যু করে (ক, খ ও গ শ্রেণি) সকল সহযোগিতা বন্টন ও ট্যাক্স আদায় ও বইতে লিপিবদ্ধ করি। রূপান্তরের মাধ্যমে হতদরিদ্র মানুষের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করি। উপজেলার প্রায় সর্বত্র সন্ত্রাস, নাশকতা, জ্বালাও পোড়াও, সড়ক কাটা ও গাছকাটা হলেও আমার ইউনিয়নে একটিও হতে দেইনি। এরপর থেকে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের পাশে থেকে যথাযথ ভাবে দায়িত্ব পালন করে এসেছি। তথ্য প্রযুক্তি কার্যক্রমে জেলা শ্রেষ্ঠ, দু’বার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠত্বতের সনদ ও পুরস্কার প্রাপ্ত হই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, টেংরাখালী গ্রাজুয়েট এসোঃ মাধ্যমে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করি। সকল সরকারি দিবস পালন, মসজিদ ভবন নির্মান, শ্মশান, মন্দির, মাদরাসা, কবরস্থান উন্নয়ন, আশ্রয়ন প্রকল্পের ১৪০টি গৃহ নির্মান, সাইক্লোন শেল্টার নির্মান, ব্রিজ, কালভার্ট, ইটের রাস্তা, মাটির রাস্তা, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান, ইউনিয়নের সীমানা নির্ধারণ, আইন শৃংখলা বজায় রাখা, এসপি মহোদয়সহ পুলিশের কর্মকর্তাদের এলাকায় এনে সমাবেশ ও সকল ওয়ার্ডে পুলিশিং কমিটি গঠন করা, মাদক, জুয়া বন্দ করা, আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা, ৭টি বাজার চাননি সেট, ডাকঘর, ওয়াশ ব্লক নির্মান, রাতে স্কুলে অতিঃ পাঠদান ব্যবস্থা, শিশু বান্ধব স্কুল ব্যবস্থা, কাদাকাটি থেকে তেঁতুলিয়া, গাবতলা থেকে তেঁতুলিয়া পাকা রাস্তা করাসহ সকল ক্ষেত্রে কাজ করে ইউনিয়নকে ঢেলে সাজানো হয়েছিল। কিন্তু বিগত ৫ বছরে সবকিছু আবার পিছিয়ে গেছে।
এলাকার মানুষের আগ্রহ ও আহবানে আমি পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনে নামার ইচ্ছা প্রকাশ করেছি। নির্বাচিত হতে পারলে, ইউনিয়নকে পুনর্গঠন করা, বিগত প্রিয়ডে অসমাপ্ত কাজ শেষ করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ-স্বপ্ন বাস্তবায়ন করা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও গৃহীত কার্যক্রম মাথায় নিয়ে ইউনিয়নকে ঢেলে সাজাতে চাই। এজন্য ইউপি সদস্য, বীর মুক্তিয্দ্ধোা, দলীয় নেতাকর্মী, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে স্বচ্ছতা ও জবাবি দিহিতার সাথে কাজ করবো ইনশাল্লাহ। তিনি সকল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।
বুধহাটায় মেম্বার শফিউল ইসলামের নির্বাচনী সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শফিউল ইসলাম খোকন নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে মধ্যম চাপড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মেম্বার শফিউল ইসলাম বলেন, মেম্বার হওয়ার আগে ক্লোজার ওয়াপদা হতে মেইন রোড পর্যন্ত ক্লোজার হতে ওয়াপদা দিয়ে দিরাছতুল্লার দোকান পর্যন্ত ইটের সোলিং করেছিলাম। আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আমি ওয়ার্ড তথা ইউনিয়নের উন্নয়নে জীবন উৎসর্গ করেছি। সরকারি ও নিজ অর্থে ওয়াপদা হতে মেইন রোডের সাইটে মাটির কাজ, ওয়াপদা হতে শহীদ মাষ্টারের বাড়ি পর্যন্ত, আয়ুবের বাড়ি গতে ইমান বাবুর বাড়ি পর্যন্ত ইটের সোলিং করেছি। নিজ অর্থে বাজার সংলগ্ন খেয়াঘাট পুকুর খনন, খেয়াঘাট ইটের সোলিং করেছি, ভাটার কাছে বাঁধ সংস্কার ও হেফজখানা স্থাপন করে আল কুরআনের আলো ছড়ানোর কাজ করেছি। এছাড়া ক্লোজার মসজিদ হতে মইরুদ্দিনের বাড়ি, পূর্বপাড়া মসজিদ হতে মালেক গাজীর বাড়ি, ওয়াপদা হতে খালেকের বাড়ি, মধ্যম চাপড়া বড় মসজিদ হতে নজরুলের বাড়ি, ছালামের বাড়ি হতে কালামের বাড়ি, ওয়াপদা হতে হাফেজ মফিজুলের বাড়ি পর্যন্ত সোলিং করণ, বাজার মসজিদ হতে সাইদ মাষ্টারের বাড়ি পর্যন্ত সোলিং সংস্কার, জামে মসজিদ হতে মহিলা মাদরাসা পর্যন্ত কর্মসূচির মাটির কাজ, বাজার সংলগ্ন কবরস্থান ভরাট, খেলার মাঠ ভরাট, ওয়াপদার বাধ ভাঙ্গন রোধে মাটির কাজ করেছি। সকল কাচা-পাকা সড়কের পাশে মাটির কাজ, ৫০ টার মত পানির ট্যাংকি, একটি টিউবওয়েল, ২০ প্রতিষ্ঠান ও বাড়িতে সৌর বিদ্যুৎ, ২টি সড়ক লাইট ব্যবস্থা করিয়েছি। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগি প্রায় ১০০% করেছি। সরকারি সকল সহায়তা যথাযথ ভাবে বন্টন করেছি। মদ-গাঁজা, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ রোধ করেছি। দুর্নীতিমুক্ত ওয়ার্ড সেবা প্রদানে সক্ষম হয়েছি। প্যানেল চেয়ারম্যান হিসাবে ওয়ার্ডের পাশাপাশি ইউনিয়নে চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে স্বচ্ছতা ও সুষ্ঠভাবে শালিস বিচার, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পালনের জন্য কাজ করে এসেছি। আগামী নির্বাচনে সকলের সমর্থন পাওয়ার আশা ব্যক্ত করে তিনি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের বাকী সকল কাজ সম্পন্ন করার পাশাপাশি ওয়ার্ডবাসীর কল্যাণে সর্বদা কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
বুধহাটায় মারকাজুল কুরআন মাদরাসায় খতমে কুরআন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার আবাস স্থল স্থানান্তর, নতুন আবাস স্থল উদ্বোধন ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় শ্বেতপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহ মোঃ বরকত উল্লাহ আযমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মারকাযুল কুরআন ও সুন্নাহআলোসি ফরউন- বাংলাদেশের শিক্ষা সচিব ক্বারী হাফেজ মাওঃ মোঃ ফয়জুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় শিক্ষা সচিব ক্বারী হাফেজ মাওঃ মোঃ ইমদাদুল্লাহ, মারকাজুল সাদ যশোরের মুহতামিম ক্বারি হাউেৎ মাওঃ বিল্লাল হুসাইন, মাওঃ শওকত হোসেন, বুধহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ রবিউল ইসলাম, মেম্বার লিয়াকত আলী। মাদরাসার প্রতিষ্ঠাতা মাওঃ আরিফ বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে মাদরাসা হতে হেফজ সম্পন্নকারী সাদিয়া সুলতানা মিম, মরিয়ম খাতুনকে হিজাব ও জায়নামাজ প্রদান করা হয়।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১২১ শিক্ষার্থীর ভর্তি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১২১ ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। স্কুলের ভর্তির আবেদনপত্র জমা ও ভর্তির তারিখ পিছিয়ে দেয়ায় অতিরিক্ত সময়ে অনেকেই আবেদনপত্র জমা দেয়ার সুযোগ পেয়েছে।
গত ২জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষিকা আশরাফুন্নাহার নার্গিসসহ শিক্ষকদের উপস্থিতিতে অনলাইন লটারীর মাধ্যমে ১২০ জনকে তালিকাভূক্ত করা হয়। অপেক্ষমান রাখা হয় ১২ জন ছাত্র-ছাত্রীকে। ভর্তি শেষ দিন ২০ জানুয়ারীতে ভর্তি হয়েছে ১১৩ জন। অপেক্ষমানদের ১২ জনের মধ্যে ৭ জন ভর্তি হওয়ায় মোট ১২০ জন ভর্তি হয়েছে। কিন্তু মূল তালিকাধারীর মধ্যে ভর্তি না হওয়া ৮৪ নম্বরধারী শেষ দিনের আগেই ভর্তি হতে ইচ্ছুক হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে তাকেও ভর্তি করায় মোট ১২১ জন ভর্তি হয়েছে।
ডুমুরিয়ায় গজেন্দ্রপুরে বঙ্গবন্ধু পরিষদের শীতবস্ত্র বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামে বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে গত মঙ্গলবার সন্ধ্যায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃপ্রাপ্ত শিক্ষক মহিউদ্দিন শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। আলোকিত অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম এম সুলতান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক ডাঃ জাহিদুল মোল্লা, সাহস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস, মাষ্টার সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন, মোঃ বকতিয়ার রহমান, মেহেদী হাসান রাজা, শেখ আব্দুল জলিল, মাষ্টার সরোয়ার শেখ, মোঃ কামাল ফকির প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী সাজিয়াড়া গ্রামের আলতাফ গোলদার। গতকাল দুপুরে তার চিকিৎসার খোজঁ নিতে যান সাংবাদিক জাহাঙ্গীর। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের মেয়ে জুলিয়া খানম, আরাজি ডুমুরিয়া গ্রামের হারুন মীর ও তার স্ত্রী এবং আফছার মীর ও সাজিয়াড়া গ্রামের সুমন ঠাকুরকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোজঁ খবর নেন ও ডাক্তারদের সাথে পরামর্শ করেন। এদিকে পূর্ব ডুমুরিয়া গ্রামের হামিদুর রহমানের ২৯ দিন বয়সী মাছুম বাচ্চা হুমাইয়ারা গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। পরে গাজীপাড়া জামে মসজিদে বেলা ১১ টায় জানাজায় অংশ নেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় গত সোমবার রাত দেড়টায় মৃত্যুবরণ করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ঢাকায় কর্মরত এস এম শফিকের বোন আছমা বেগম (৪৪)। খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। দুপুর ২ টায় আব্দুল লতিফ ট্রাষ্টের মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। গত মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেন দক্ষিণ ডুমুরিয়ার সৈয়দ পলাশের আব্বা সৈয়দ নূর ইসলাম (৭৫)। খবর পেয়ে সেখানে ছুটে যান এবং যোহরবাদ নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া ডুমুরিয়ার বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম গাজীকে দেখতে যান তিনি। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজমত শেখ, রেজাউল শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
ফকিরহাট ফজলুল উলুম বহুমূখী কওমী মাদ্রসায় কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট ফজলুল উলুম বহুমূখী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নিবার্হী অফিসার মো: তানভীর রহমান। এসময় ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কালিবাড়ি রোডের ব্যবসায়ীর স্ত্রীর আরগ্য কামনা
খবর বিজ্ঞপ্তি
বড় বাজার কালিবাড়ি রোডের বিশিষ্ট ব্যবসায়ী, আদিকালি বাড়ি পাড়া দুর্গা মন্দিরের অন্যতম উপদেষ্ঠা অরবিন্দু সাহার স্ত্রী ও ডা. হিমেলের মা উমা সাহার আরগ্য কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা ও সুশান্ত ব্যানার্জী।
উপস্থিত ছিলেন পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, প্রশান্ত ব্যানার্জী, দেবাংশু চক্রবর্তী দেবু, রতন দেবনাথ, আকাশ ব্যানার্জী, অনিক ব্যানার্জী, স্বপন সরকার, ভবেশ সাহা, তপন সাহা, বিশ্বজিৎ দে মিঠু, দিলীপ সাহা, শংকর ঘোষ, বিকাশ সাহা মদন, বিপ্লব সাহা লব, বাবলু বিশ্বাস, ডা. হিমেল সাহা ও বিকাশ সাহা।
তিনি দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ সময় তার সুস্থতা কামনা করা হয়।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে জাতীয় শ্রমিক লীগের শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলাধীন দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিঘলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আফজাল হোসেন গতকাল ২৬ জানুয়ারি সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সী সেলিম আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ আলম হাওলাদার, মোসাঃ তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মোঃ মঞ্জুর মোর্শেদ রাহাত, সহ-সম্পাদক শেখ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ আলমগীর হোসেন, মোঃ নজরুল ইসলাম সিকদার, মোঃ ফারুক হাওলাদার, মোঃ ফারুক হাসান, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
আমজাদ হোসেনের স্ত্রীর আজ ১৩তম মৃত্যুবার্ষিকী
খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের সহধর্মিনী মমতাজ রওশন জাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মমতাজ রওশন জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায় কোরআন খানি ও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুম্মা মিল্কী দেয়াড়া মরহুমার পিতৃালয় মরহুম খান বাহাদুরের বাড়িতে কোরআন খানি, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।
আমজাদ হোসেন ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাথে সাথে দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করেছেন।
ফকিরহাটে দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মানসা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, ঔষধ ও ঢেউটিন বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ইউপিজি কর্মসূচীর আয়োজনে বুধবার বিকাল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলি বিতরন করেন। মানসা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: হুমায়ুন কবীর বাচ্চু, শাহারা খাতুন, বিশিষ্ট সমাজ সেবক বাবলু কুমার আশ, নলধা-মৌভোগ ইউপি সদস্য মো: জাহাঙ্গির হোসেন, সমাজ সেবক মো: মিজানুর রহমান হালদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজ সেবক মো: রফিকুল ইসলাম ও মো: আনোয়ার হোসেন, ব্র্যাকের অফিসার আ: রহমান, সাকিল আহম্মেদ, সেলিনা আক্তার রতœা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের মানসা শাখা ব্যবস্থাপক রুমা খাতুন। এদিন ৪০জন হতদরিদ্র পরিবারকে ৪টি করে ঢেউটিন এবং ৩০জনের মাঝে ৩০টি স্লাব ও ৩টি করে রিং বিতরণ করা হয়।
ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে কম্বল বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বুধবার সকাল ১১টায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির হতদরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: লিয়াকত আলী, মো: হাফিজুর রহমান, মো: রফিকুল ইসলাম, কোহিনুর বেগম, শাহারা খাতুন প্রমূখ। এদিন ১২৫জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ঝিনাইদহে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার আড়মুখী কিশোরী ক্লাবে এ কর্মশালার আয়োজন করে সৃজনী ফাউন্ডেশন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ্যাড. মোজাম্মেল হক, সৃজনী ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম অফিসার শান্তানুর রহমান, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার, প্রোগ্রাম অফিসার ইউনুচ আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুসল্লি।
এসময় বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ ও আত্মহত্যা দুর করতে কিশোর-কিশোরীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মশালায় আড়মুখী কিশোরী ক্লাবের শতাধিক কিশোরী অংশগ্রহণ করে।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এই শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহে ট্রাফিক সচেতনতা মুলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ সালাহ উদ্দিন, গোলাম মোর্শেদ, হাসানুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খোকন বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের চালক ও সহকারীরা।
কেশবপুর পৌরসভা নির্বাচনে মেযর পদে দলীয় মনোনয়ন সংগ্রহ রফিকুল ইসলাম ও মিলন মিত্রের
আলমগীর হোসেন কেশবপুর
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ্যাডভোকেট মিলন মিত্র ও রফিকুল ইসলাম মোড়ল। রোববার ও সোমবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথকভাবে মনোনয়ন সংগ্রহ করেন তারা । এর মধ্যে মঙ্গলবার রফিকুল ইসলাম মোড়ল মনোনয়ন জমা দিয়েছেন এবং মিলন মিত্র নির্ধারিত সময়রে মধ্যে জমা দিবেন বলে জানা গেছে।
মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মিলন মিত্র দীর্ঘদিন কেশবপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার পিতা সুবোধ মিত্র ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম এন এ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ছিলেন। এর আগেও এ্যাডভোকেট মিলন মিত্র দুইবার কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।
অপরদিকে বর্তমান মেয়র রফিকুল ইসলাম মোড়ল সম্প্রতি ঘোষিত পৌর আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনিও আবারো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
এর আগে ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের ঘোষিত তফশিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী কেশবপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, এবং ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সে হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র আহবান করে। ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আবেদন ফরম কেনা এবং জমা দেয়া যাবে। ৩০ জানুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ঐ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি কেশবপুর পৌরসভার মেয়র পদে দলীয় পার্থী ঘোষণা করা হবে। তবে ঘোষিত প্রার্থীর তালিকা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত পরিবর্তন হতে পারে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৯৮ সালে এ পৌরসভাটির যাত্রা শুরু হয় । ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার। মোট ভোটার ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১০ হাজার ৫৪০ জন। এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সদস্য পদ প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নতুন সদস্য প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সভাকক্ষে অনুষ্ঠিত নতুন সদস্য প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহবুদ্দিন আলম, জীবন সদস্য মীর মোশাররফ হোসেন বাবু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হানিফ ডাকুয়া, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিশেন যশোর জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক গোপী নাথ দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান মোহন, দপ্তর সম্পাদক দাউদ কবির ও কোষাধ্যক্ষ শামচুজ্জামান স্বজন। আলোচনা অনুষ্ঠান শেষে আটজন ফটো সাংবাদিককে নতুন সদস্য প্রদান করা হয়েছে। নতুন সদস্যরা হলেন জয়ন্ত বসু, রতন সরকার, সাজ্জাদুল কবির মিটন , আইয়ুব হোসেন মনা, ইমরান হাসান টুটুল, রুহুল আমিন, , হাসফিকুর রহমান পরাগ, মোতালেব হোসেন বাবু। উল্লেখ্য বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিশেন যশোর জেলা শাখার এই সদস্য প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আরো সদস্য প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির।
পাইকগাছায় থানাপুলিশের ওপেন হাউজ ডে পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চুরি ডাকাতি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ও গণউপদ্রব, সুদখোর ঠেকাতে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওসি এজাজ শফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রধান বক্তা ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, অধ্যাপক আবুল কালাম আজাদ, হরেকৃষ্ণ দাশ, শেখ আনিসুর রহমান মুক্ত, আনন্দ মোহন বিশ্বাস, অজিত কুমার সরকার, আবুল বাশার বাবুল সরদার, আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, এমএম আজিজুল হাকিম, শংকর দেবনাথ, শেখ জাকির হোসেন লিটন সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
বাগেরহাটে জনশুমারি ও গৃহগননার অবহিতকরন সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জনশুমারি ও গৃহগননার অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শুমারীর প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। এরপর এ বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ আঃ গনি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. লুৎফর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, পরিবার পরিকল্পন বিভাগের ্উপপরিচালক শেখ মেহাম্মাদ আদম প্রমুখ। আগামী অক্টোবর মাসের শেষ একযোগে দেশের সর্বত্র এ শুমারি অনুষ্ঠিত হবে বলে সভায় জানাননো হয়।











































