খবর বিজ্ঞপ্তি
তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ রমজান আলী প্রামানিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয়েছে । গত ৮ ডিসেম্বর পানিউন্নয়ন বোর্ড উপ সচিব সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক দপ্তারাদেশে পদোন্নতি কার্ষকর করা হয়েছে । বর্তমানে তাকে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেল – ৬ থেকে দিয়ে চিফ ইঞ্জিনিয়ার হিসাবে রিভার ম্যানেজমেন্ট এর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
প্রকৌশলী মো: রমজান আলী প্রামানিক বি, এস-সি ইঞ্জিনিয়ারিং (সিভিল) -১৯৮৭, রুয়েট, ফার্স্ট ক্লাশ ফার্স্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আউটস্ট্যান্ডিং প্রতিভার জন্য গোল্ড মেডেল প্রাপ্ত। ইন্ডিয়ান সরকারের কলম্ব প্লান স্কলারশিপে ভারতের আইআইটি, রুর্কি থেকে এম, এসসি ইঞ্জিনিয়ারিং ইন হাইড্রোলজি সম্পন্ন করেন ২০০৪ এ।
তিস্তা ব্যারেজ, মুহুরি সেচ প্রজেক্ট, বরিশাল ইরিগেশন প্রজেক্ট, ঠাকুরগাঁও টিউবওয়েল প্রজেক্ট সহ অন্যান্য ফিল্ড অফিস ও ডিজাইন অফিস মিলে ৩১ বছরের অভিজ্ঞ প্রকৌশলী। তিনি খুলনা কর্মরত থাকাকালে তেরখাদার ভুতিয়ার বিল এবং ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরাসনে বড় ভূমিকা রেখে ছিলেন।

দঃ কোরিয়া, ভিয়েতনাম, পর্তুগাল সহ বিভিন্ন দেশের প্রশিক্ষণ প্রাপ্ত। ব্যক্তি জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।











































