Home জাতীয় সাংবাদিক আমির খসরু আর নেই

সাংবাদিক আমির খসরু আর নেই

0

ঢাকা অফিস।।

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন আমির খসরু। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে সাদিয়া আফরিন।

উল্লেখ্য, আমির খসরু দীর্ঘদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। সাংবাদিকতা পেশায় দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।