Home আঞ্চলিক জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

2

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জীবননগর বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।

এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনার অভিযোগে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনটি প্রতিষ্ঠানকে আরোপ করা মোট ৫০ হাজার টাকা জরিমানা প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা হয়েছে বলে জানানো হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।