Home আঞ্চলিক নগরীতে যুবক গুলিবিদ্ধ

নগরীতে যুবক গুলিবিদ্ধ

4

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কাজী সাজ্জাদ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সাজ্জাদ টুটপাড়া জোড়াকল বাজার এলাকার কাজী কামালের ছেলে।

তিনি পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর টুটপাড়া এলাকায় মসজিদের কাছে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে টুটপাড়া বাজারের ডেলিভারি দিতে যাওয়ার সময় সাজ্জাদের ওপর অতর্কিত হামলা হয়।

দুর্বৃত্তরা প্রথমে কাজী সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত ও পরে একাধিক গুলি ছোড়ে। এরমধ্যে একটি গুলিতে তার ডান পায়ে লেগেছে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কিভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা এখই বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’