Home Lead বাগেরহাট-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

3

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের সঙ্গে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আব্দুল কাদের লকপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।