স্টাফ রিপোর্টার।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান আগামী শনিবার (১৬ মে) খুলনায় অনুষ্ঠিত হবে।
বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল্লাহ হারুন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। পরে স্বাগত বক্তব্য প্রদান করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো. রেজাউল হক পিপিএম।
আয়োজক সূত্র জানায়, শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ, কর্মকর্তা, অভিভাবক ও সুধীজন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।











































