Home খেলাধুলা আইপিএল ছেড়ে দেশে ফিরলেন কিউই অলরাউন্ডার, চিন্তিত কেকেআর

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন কিউই অলরাউন্ডার, চিন্তিত কেকেআর

4

স্পোর্টস ডেস্ক।।

আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আইপিএলের ছেড়ে দেশে ফিরছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবিন্দ্র। কলকাতা নাইট রাইডার্স বিষয়টি নিশ্চিত করেছে।

লাল বলের প্রস্তুতি নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন রাচিন বলে জানা গেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে দুর্দান্ত ফর্মে থাকা গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতার ম্যাচের আগে এই ঘটনাটি ঘটল।

এক আনুষ্ঠানিক ঘোষণায় কেকেআর জানিয়েছে, নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে লাল বলের খেলায় মনোযোগ দেওয়ার জন্য রবীন্দ্র দেশে ফিরেছেন।

নিউজিল্যান্ডের আসন্ন ইংল্যান্ড টেস্ট সফরের জন্য লাল বলের প্রস্তুতি শুরু করতে রচিন রবীন্দ্র দেশে ফিরেছেন বলে যোগ করেন ফ্র্যাঞ্চাইজিটি।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচের সময়ে রাচিনকে পাচ্ছে না কেকেআর। এতে চিন্তার ভাঁজ টিম ম্যানেজমেন্টে।