Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

47

রূপসায় জেলা ডিবির অভিযানে ৬২পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

রূপসা থানাধীন সেনের বাজার ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬২পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর খুলনা জেলার তেরখাদা থানার   নিশিপুর গ্রামের আলম শেখের ছেলে মো. উজ্জল শেখ (২৬) ও  চট্রগ্রাম জেলার

হাটহাজারী থানার আদর্শগ্রামের মৃত. আব্দুস সোবাহানের ছেলে মো. আলী (৩০)। 

জেলা ডিবি জানায়, ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রূপসা থানাধীন সেনের বাজার ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন। এসময় ঈদগাহ ময়দানের সামনে থেকে ৬২পিস ইয়াবাসহ উজ্জল শেখ ও মো. আলীকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে লবণচরা থানার অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার 

নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকার জহিরুল ইসলাম (২০) ও নাসির উদ্দিন (২২)।

লবনচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, গতকাল বুধবার সকাল পৌনে ১১টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মিহির কান্তি মন্ডল, এসআই তানজির হোসেন ও এএসআই মাহফুজুর রহমান। এসময় এসময় জহিরুলের কাছে ৬০০ গ্রাম ও নাসিরের কাছে ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যাঙচিত্র প্রদর্শনী সহ্য করা হবেনা:                                                 -ইশা ছাত্র আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

বুধবার বিকাল ৩টায় জেলা কার্যালয়ে ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার জরুরী সভা শাখা সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ইনামুল হাসান সাঈদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য শেখ মোঃ আমীরুল ইসলাম, প্রধান অতিথি তার আলোচনায় বলেন, “ফ্রান্সে নবীজি (সাঃ) এর ব্যাঙচিত্র প্রদর্শনী করে বিশ্বের মুসলমানদের সাথে চরম ধৃষ্টতা দেখিয়েছি,অনতিবিলম্বে জাতিসংঘের বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে বিচার করতে হবে অন্যথায় মুসলমানরা ঘরে বসে থাকবেনা “। জরুরী সভায় কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস বাস্তবায়নের জন্য জোর তাকিদ দেয়ার পাশাপাশি সর্বত্র ছাত্র জনতার মাঝে ব্যাপকহারে দাওয়াতী কার্যক্রমের গুরুত্ব দেয়া হয়। উক্ত জরুরী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেএম মাহমুদুল হাসান, ফরহাদ মোলা, জিএম রাসেল বিন জামাল,নাঈমুল ইসলাম, রফিকুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, সাঈদুল ইসলাম, ইউসুফ মলিক, আব্দুলাহ আল মামুন, আলিমুল ইসলাম, হুসাইন আহমদ, মোসাদ্দেক বিলাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা ইসলামী আন্দোলনের মিছিল আজ: ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিকাল ৩ টায় এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রয় মজলিসে শূরা সদস্য, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ। আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সর্বস্তরের ছাত্র জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন।

শরণখোলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মেয়েকে এগিয়ে দিতে গিয়ে দ্রুতগামী একটি মটর সাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর (বুধবার) বিকালে শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের কাঠের পুল এলাকায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একই দিন সন্ধ্যায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সে উপজেলার দক্ষিণ বাঁধাল গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী। নিহতের বোনের ছেলে তাইজুল ইসলাম জানান, আকলিমা বেগম বুধবার বিকালে তার ছোট মেয়ে শারমিনকে তার শশুড়ালয়ের উদ্দ্যেশে এগিয়ে দেয়ার জন্য বাড়ি থেকে মেয়ের সাথে আঞ্চলিক মহাসড়কের কাঠের পুল এলাকায় যায় কিন্তু শরণখোলা উদ্দেশ্যে আসা রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাগরের একটি দ্রুতগামী মটর সাইকেল পিছন থেকে তাকে স্বজোরে ধাক্কা দিলে পাঁকা রাস্তার উপর পড়ে এবং মাথা থেতলে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসব তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তরিকুল ইসলাম বলেন, ওই গৃহবধুর মাথায় প্রচন্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্ত ক্ষরন হওয়ায় তার মৃত্যু ঘটেছে।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সাইদুর রহমান জানান, মটর সাইকেল দুর্ঘটনায় ওই গৃহবধু মারা গেছেন। তবে, মটর সাইকেল চালক হাসপাতালে ভর্তি আছে এবং ময়না তদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এফপিএবি’র বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ অক্টোবর

খবর বিজ্ঞপিÍ

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, খুলনা শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় খুলনা জেলা আইনজীবী সমিতি ভবন, বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সাধারণ সভায় যথাসময়ে সম্মানীত আজীবন সদস্য, সাধারণ, যুব সদস্যবৃন্দের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এফপিএবি’র খুলনা শাখার সভাপতি এড. তছলিমা খাতুন ছন্দা।

ব্যক্তিমালিকানা পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারীদের খুলনায় মানববন্ধন

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

বেসরকারী পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শ্রম আইন কে অমান্য করে বন্ধকৃত মহসেন, এ্যাজাক্স , জুট স্পিনার্স ,আফিলসহ সকল কলকারখানার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও আংশিক চালু, সোনালি জুট মিল পুর্নাঙ্গরুপে চালু, মেয়াদউর্ত্তিন সকল জুট মিলের সিািবএ নির্বাচন দেওয়া সহ  ৬ দফা দাবিতে  বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১ ঘন্টা খুলনা পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয় ।  জাতীয় মুজুরি বোর্ডের সদস্য  প্রবীন শ্রমিক নেতা মোঃ শহিদুল্যাহ খা’র সভাপতিত্বতে  ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও  শ্রমিক নেতা  ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ  আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের  সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সংগঠনিক সম্পাদক  সাইফুল ইসলাম , সোবহান মোল্যা ,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ওয়াহিদ মুরাদ, মোঃ নুরুজ্জামান,  লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী,  আঃ সালাম , নিজাম উদ্দিন, মনিরুল  ,নূরে আলম, নূর মোহাম্মদ, আবুল কাশেম,  আব্দুল ওহাব, বখতিয়ার হোসেন ,  আমির মুন্সি,আব্দুল ওয়াদুদ,আতিয়ার মোল্যা, কুদ্দুস খান , জাহাঙ্গীর , সিরাজুল ইসলাম , আজিজুল,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , বেল্লাল , ইমরান, বাবুল , কাবিল হোসেন প্রমুখ । সভায় মানববন্ধন কর্মসুচিতে নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিমালিকানা জুট মিলের সমস্যা সংক্রান্ত বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী , খুলনা জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম পরিচালক  এর মাধ্যমে বৈঠকে একাধিকবার সিদ্ধান্ত হওয়া সত্বেও শ্রমিকদের কোন দাবী মালিকপক্ষ কোন পদক্ষেপ নেয়নি । এমতাবস্থায় রাজপথে শান্তিপুর্ণ কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দাবী আদায় করা হবে। এছাড়া একই দাবীতে  আগামী ০৯ নভেম্বর  সকাল ১১ টায় ঢাকা  প্রেস কাবের সামনে  মানববন্ধন কর্মসূচী  পালিত হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে আলোচিত থ্রি মার্ডার হত্যা মামলার প্রধান মাষ্টারমাইন্ড খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা শেখ জাকারিয়া  তার ভাই শেখ মিল্টন এবং জাফরিনের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার ও অন্য আসামীদের আটক এবং তাদের ফাঁসীর দাবীতে ২৮ অক্টোবর বিকাল ৫ টায় মশিয়ালী এলাকা ঘুরে বিক্ষোভ মিছিলটি ইষ্টার্ণ মিলগেটে পথসভার মাধ্যমে শেষ করে। পথসভায় সিবিএ নেতা শেখ আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে এবং রেজওয়ান আকুঞ্জি রাজার পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, মহিলা মেম্বর শিরিনা আক্তার, ওয়ার্ড ওয়াকার্স পার্টির সভাপতি হুমাউন আহম্মেদ, মেম্বর এস এম বখতিয়ার পারভেজ, মাহমুদ হাসান, সালাম গাজী, তবিবুর রহমান, মিঠুন শেখ, মাসুম বিল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলতলায় এক মাদকসেবীসহ আটক ২

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ মঙ্গলবার রাতে ফুলতলার শিকিরহাট লবন ফ্যাক্টরী এলাকা থেকে ২০গ্রাম গাঁজাসহ তুষার হোসেন (২৮) নামে এক মাদক সেবীকে আটক করেছে। সে দক্ষিণডিহি এলাকার মৃতঃ সরোয়ার হোসেনের পুত্র। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লবন ফ্যাক্টরী এলাকা তুষার ও ইকবাল গাঁজা সেবন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন শেখের পুত্র ইকবাল হোসেন শেখ (৩১) পালিয়ে যায়। এ ঘটনায় দুই জনের নামে থানায় মামলা হয়েছে। এছাড়া দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দক্ষিণডিহি এলাকার মোঃ আজিজ বিশ্বাসের পুত্র মোঃ আহাদ বিশ্বাস (২৮) কে আটক করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে।

শৈলকুপায় গাছ থেকে পড়ে মধু সংগ্রহকারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে পড়ে জুয়েল শেখ (৩৫) নামে এক মধু সংগ্রহকারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার হাটফাজিলপুর বাজার পাড়ায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার কাকুড়িডাঙ্গা আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে জুয়েল হাটফাজিলপুর বাজার পাড়ায় মধু সংগ্রহ করতে একটি দেবদার গাছে ওঠে। পা পিছলে পাশ্ববর্তি একটি বাঁশ ঝাড়ের উপর পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটচাঁদপুরের কাছে ধরাশায়ী মাগুরা

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে চাপালী যুব সংঘের আয়োজনে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টায় এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কাউন্সিলর আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রিংকু, টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক বাবুর আলী, চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

উদ্বোধন ঘোষণার পর বিকেল ৩.৫৭ মিনিটে উদ্বোধনী খেলার বল গড়ায় মাঠে। এ খেলায় প্রতিদ্বন্দিতা করেন মাগুরার একতা স্পোর্টিং কাব ও কোটচাঁদপুর পৌর ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়রা আপ্রান চেষ্টা করেও প্রথমার্ধের নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দু’দলের খেলোয়াড়রাই বল দখলে মরিয়া হয়ে ওঠে। পাল্টাপাল্টি আক্রমনে সময় গড়িয়ে যায়। দুই দলের খেলোয়াড়রাই একাধিকবার গোলের সুযোগ নষ্ট করে। গোলশূন্য অবস্থায় খেলা শেষের দিকে গড়িয়ে চলছিল। কিন্ত কয়েক মিনিট বাকি থাকতে ফাউলের ফাঁদে পড়ে মাগুরা একতা স্পোটিং কাব। ঠিক ডিবক্সের একটু বাইরে কোটচাঁদপুর একাদশের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় জন্ডিকে বাঁধা দেয় একতা স্পোর্টিং কাবের ৪ নং জার্সি পরিহিত রক্ষণভাগের খেলোয়াড় সাদ্দাম। এমন সুবিধাজনক স্থান থেকে গোলে জোরালো শট নেন আক্রমন ভাগের খেলোয়াড় সাইফুল। সটটি গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় ঠেকিয়ে ফিরিয়ে দেন। এরপর ফিরতি বলে ১১ নং জার্সি পরিহিত জন্ডি পা লাগিয়ে এ দফায় গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন। সাথে সাথে কোটচাঁদপুর পৌর একাদশের খেলোয়াড়রা বিজয়ের গন্ধ অনুভব করতে থাকেন। বাকি সময় শত চেষ্টা করেও মাগুরার একতা স্পোর্টিং কাব গোল করতে পারেনি। ফলে তারা ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়েন। সেরা নৈপূর্ণ দেখানোর সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোটচাঁদপুর ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত জন্ডি। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম ও তার দুই সহকারী মারুফ হোসেন ও নিপ্পন। দুপুরের পর থেকে মাঠে দর্শকে কানায় কানায় ভরে যায়।

শিক্ষাবৃত্তি পেলো কালীগঞ্জের ৫৫ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী 

বিশেষ প্রতিনিধি

জাপানী মহতী নারী হিরোকো কোবায়েসীর দেয়া শিক্ষাবৃত্তি পেলো ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী। জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়াল্ডের মাধ্যমে বুধবার বিকালে তাদের মাঝে এই বৃত্তির টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কার্যালয়ের সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়ার কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ, একাউন্স অফিসার সুফিয়া খাতুন,অফিস সহকারী মেহেরুন নেছা।

এবার জুলাই-সেপ্টেম্বর মাসে স্কুল পর্যায়ের ২১ জন মেয়েকে জনপ্রতি ৯০০ টাকা এবং কলেজ পর্যায়ের ৩৪ জন মেয়েকে জনপ্রতি ১২০০ টাকা প্রদান করা হয়। এর আগে সকালে বৃত্তিপ্রাপ্ত মেয়েদের নিয়ে দক্ষতামুলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশ নেন কালীগঞ্জ উপজেলা মহিলা অধিদপ্তরের তথ্য আপা প্রিয়াংকা চক্রবর্তী, পাপিয়া পাল এবং শিরিন সুলতানা। তারা বৃত্তিপ্রাপ্ত মেয়েদের সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। একই সাথে বৃত্তিপ্রাপ্ত মেয়েদের সঞ্চয় করতে, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা রক্ষা, প্রাথমিক স্বাস্থ্য বিষয় এবং ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার বিষয়ে আলোচনা করা হয়।

ফকিরহাটে করোনাকালে থেমে নেই গ্রাম আদালতের কার্যক্রম

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম থেমে নেই। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রাম আদালত আইন অনুযায়ী, ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। এই আদালত সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করতে পারেন। ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন গ্রামআদালত সহকারি ফতেমা খাতুন জানান, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর-২০২০ পর্যন্ত ফকিরহাট সদর ইউনিয়ন গ্রাম আদালতে মোট মামলা গ্রহন করেছে ২৭টি, এরমধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ২৬টি, মামলা বাস্তবায়ন হয়েছে ২৮টি এবং মোট ৯৬হাজার ২৫০টাকা আদায় হয়েছে। এছাড়া, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে গ্রাম আদালত সহকারি ফারজানা খাতুন জানান বাহিরদিয়া-মানসা ইউনিয়নে মোট মামলা গ্রহন করেছে ১৩, মামলা নিষ্পত্তি হয়েছে ১৭,বাস্তবায়ন হয়েছে ১৫টি, অর্থ আদায় হয়েছে ৬২হাজার ৫শত টাকা। অপরদিকে, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে গ্রাম আদালত সহকারি মন্দিরা বিশ্বাস জানান, নলধা-মৌভোগ ইউনিয়নে মোট মামলা গ্রহন করেছে২৫টি, মামলা নিষ্পত্তি হয়েছে ২৯, মোট বাস্তবায়ন হয়েছে ৩০টি, অর্থ আদায় হয়েছে ২,৪৫,৮৩১ টাকা, জমি আদায় হয়েছে ১৩.২শতক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোসা:  মাজেতা খাতুন।

রূপসায় এলজিএসপি’র সাইকেল বিতরণ করেন এমপি সালাম মূর্শেদী

রূপসা প্রতিনিধি

এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০১৮ ও ২০১৯ অর্থ বছরের রূপসা উপজেলার ৩ নং নৈহাটী ইউনিয়ন পরিষদের মাধ্যমে বুধবার সকাল সাড়ে ১০ টায় নৈহাটী স্কুল মাঠে ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও ইউপি সচিব এস এম এমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মিসেস সারমিন সালাম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, নির্বাহী অফিসার নাসরিন আকতার, তেরখাদা সাবেক উপজেলা চেয়ারম্যান সরফ উদ্দিন বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমীন, রূপসা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবীদ মি. আজাদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, ম্যানেজিং কমিটির সভাপতি নোমান ওসমানী রিচি, প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমান, মহিলা ইউপি সদস্য রেশমা আক্তার, রিনা পারভিন, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, মাহফুজুর রহমান মাহফুজ ও রবিউল ইসলাম প্রমুখ।

এমপি সালাম মূর্শেদীর আগমনে রূপসায় শ্রমিকলীগের শোভাযাত্রা

রূপসা প্রতিনিধি

বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি ও রূপসী-রূপসার কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর চতুর্থ বারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আগমন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে রূপসা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও র‌্যালী বের হয়। র‌্যালীটি বাস টার্মিনাল হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নৈহাটী স্কুল মাঠ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার শেখ, রিপন আহম্মদ, ফজলু মাতুব্বর, পি কে দাস, বোরহান উদ্দিন, জাহিদ হাসান, কবির শেখ, কাদের, লিটন, মোতালেব শেখ, এশারাত হাওলাদার, জাহাঙ্গীর, জামাল সহ শ্রমিকলীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভ্যান চালকের

আলমগীর হোসেন

যশোরের কেশবপুরে বুধবার সকালে বিদ্যুৎ স্পষ্টে প্রাণ গেল সোহেল হোসেন নামে এক ভ্যান চালকের। সে উপজেলার কাঁস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে। নিহতের বাবা কসিম উদ্দিন সরদার বলেন, তার ছেলে ভ্যান চালক সোহেল হোসেন (৩০) নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সোহেল হোসেনের ভাটার কাজে যাওয়ার কথা ছিল। সে কারণে নিজের ব্যাটারি চালিত ভ্যান ও ভ্যানের চার্জার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কেটে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা গেছে। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, চালক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রামদিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ওলিউর রহমান বিপ্লব কাশিয়ানী উপজেলা সদর থেকে কাজ শেষে মোটর সাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও চালক সিরাজুল শেখকে আটক করেছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মোঃ কাউছার।

বিয়ের ৪ দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

বিয়ের চার দিনের মাথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে নববধূ আসমা খাতুনের লাশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে কলারোয়া পৌরসভা লাগোয়া লাঙলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নববধূ আসমা খাতুন (১৮) ওই গ্রামের আবুল কাশেমের কন্যা। লাঙলঝাড়া ইউপির চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, গত শুক্রবার (২৩ অক্টোবর) খুলনার দিঘলিয়ায় আশরাফুল আলমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আসমা খাতুনের। রীতি অনুযায়ী বিয়ের পর দিঘলিয়ায় শ্বশুরবাড়ি থেকে ঘুরে স্বামী-ননদকে নিয়ে বাবার বাড়ি আসেন আসমা। সোমবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে সবার অগোচরে ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

তিনি বলেন, কী কারণে আত্মহত্যা করেছেন সেটি স্পষ্ট নয়। তবে স্বামী পছন্দ হয়নি, এমন কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সকালে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এ ঘটনায় কলারোয়া থানায় অপমৃত্যু মামলা (নম্বর-৪৪/২০২০) হয়েছে বলে থানা সূত্র জানায়। মঙ্গলবার রাতেই মৃতের লাশ দাফন সম্পন্ন হয় বলে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন নদীর মোহনায় নৌকাবাইচ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালীর মোহনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৫টি নৌকা বাইচ দল প্রতিযোগিতায় অংশ নেয়।

দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জের কামদেবপুর যুবমিলনী সংঘ এ প্রতিযোগিতার আয়োজনে করে। প্রতিযোগিতা দেখার জন্য বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষ জড়ো হয় তিন নদীর মোহনায়।

প্রতিদ্বন্দ্বিতা করে কামদেবপুর গ্রামের মোশারফ হোসেন মাঝির নৌকা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে একই এলাকার সিরাজুল ইসলাম মাঝি ও জামাল হোসেন মাঝি। শ্রেষ্ঠ মাঝি নির্বাচিত হন ডালিম হোসেন। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কারের গরু, ছাগল ও ভেঁড়া তুলে দেয়া হয়।

কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষসহ আরও অনেকে।

দুই কেজি স্বর্ণ ভারতে পাচারের সময় ধরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে দুই কেজি স্বর্ণের বারসহ হাসান আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসান আলী যশোরের কেশবপুর থানার চাদরা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম মহিউদ্দিন জানান, আটক হাসান আলী স্বর্ণ পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির নূরে আলমের নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে দুই কেজি স্বর্ণ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপত্তিকর অবস্থায় দুই সমকামী কিশোরী গ্রেপ্তার

খুলনাঞ্চল রিপোর্ট

সমকামীতার অভিযোগে বাউফল ও গলাচিপা উপজেলার দুই কিশোরীকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী। আটক দুই কিশোরীকে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই কিশোরীরা দাবি করেন, এক বছর আগে বাউফল পৌর শহরের মহিলা কলেজ এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) সাথে গলাচিপা উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডের ফিডার রোড এলাকার অপর এক কিশোরীর (১৬) ফেইবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তারা সমকামী এবং তারা একে অপরকে ভালবাসে।

গত ২২ অক্টোবর দুই কিশোরী তাদের নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বলেও তারা র‌্যাবের কাছে দাবি করে। পালিয়ে যাবার পরে বাউফলের কিশোরীর পরিবার থানায় একটি জিডি করেন এবং র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন। পরে র‌্যাব-৮ বুধবার সকালে ওই দুই কিশোরীকে পটুয়াখালীর লঞ্চ ঘাট এলাকা থেকে আপত্তিকর অবস্থায় আটকের পরে বাউফল থানায় হস্তান্তর করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফজুর রহমান জানায়, গলাচিপা উপজেলার কিশোরীর বিরুদ্ধে গলাচিপা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। যার মামলা নং ১০, তারিখ ১২-৭-২০২০। এ ঘটনায় বুধবার বাউফলের কিশোরীর পিতা বাদী হয়ে বাউফল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। আটককৃতদের পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

মোড়েলগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস  ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন।  “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, ব্রাক ওয়াশ, কেএমএসএস ও র্ডপ পানিই জীবন। 

 মোড়েলগঞ্জে ২২দিন ইলিশ মাছ ধরা বন্ধ চাল বিতরণ শুরু

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জে মা ইলিশ ধরা থেকে বিরতনকারি ৪ হাজার ৩৫৮ জেলে পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র ২০ কেজি করে চাল। বুধবার খাউলিয়া ইউনিয়নে ৫৯৮ সুবিধাভোগীর জেলে পরিবারের মাঝে চাল বিতরণ থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন হাওলাদার, মহিদুল ইসলাম, শাহানাজ বেগম প্রমুখ।  এ সময় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ২২দিন মা ইলিশ ধরা থেকে বিরতকারি বসে থাকা জেলে পরিবারদের কথা ভেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের খাদ্যসহায়তা দিচ্ছেন। তাদের এ চাল সঠিকভাবে পৌছে দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধিদের। এদিকে সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, এ উপজেলায় মা ইলিশ ধরা থেকে বিরতকারি ৪৩৫৮ পরিবারকে জনপ্রতি ২০ কেজি করে মোট ৮৭ মেট্রিকটন ১৬০ কেজি বরাদ্ধকৃত চাল ইতোমধ্যে জেলে পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে।

আশাশুনিতে টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে জলাবদ্ধতা নিরসন ও বাঁধ রক্ষায় টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় আশাশুনি প্রেসকাবে এসংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা পানি কমিটি। উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মোল্যা রফিকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, সাতক্ষীরার ১, ২, ৬-৮ ও ৬-৮ (সম্প্রসারণ) পোল্ডারের জন্য অনুমোদিত প্রকল্পে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার টিআরএম এবং ইছামতির সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ কার্যক্রমকে বাদ রেখে প্রকল্পটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। অথচ প্রকল্পটি টেকসই ও কার্যকরী করতে টিআরএমসহ আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়ন খুবই প্রয়োজন। এজন্য সরকারের কাছে অনুমোদিত প্রকল্পের মধ্যে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম এবং ইছামতির পদ্মশাখরা ও ভাতশালা স্লুইস গেটের পাশ দিয়ে লাবণ্যবতী ও সাপমারা নদীর সাথে অবাধ সংযোগ প্রদান করা, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের তীরে উঁচু ও মজবুত বাঁধ নির্মান করা এবং গলঘেষিয়া ও কপোতাক্ষ নদ খনন কার্যক্রম যুক্ত করা, সকল কাজে জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য দাবী জানান হয়। এসময় পানি কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ সেলিম আক্তার স্বপন, প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, উত্তরণের অপ্রতিরোধ্য প্রজেক্টের এপিসি বিলকিস খাতুন, উপজেলা পানি কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একই দাবীতে একটি স্মারক লিপি হস্তান্তর করেন।

বুধহাটা বাজারে আবারো ৪ দোকানে চুরি: ব্যবসায়ীরা দিশেহারা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দোকানের চাল কেটে আবারো ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। নিয়মিত বিরতির পর একের পর চুরির ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা রাতে ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা বাজারের প্রাচীন এ্যলোমনিয়ামের দোকান আলহাজ্ব আঃ সালামের ভাই ভাই এলোমনিয়াম ষ্টোরের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকাসহ অনুমনা ১০ সহ¯্রাধিক টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া বৃহৎ চাউলের পাইকারী ব্যবসায়ী বিল্ব মঙ্গল দেবনাথে চালের দোকানের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকাসহ অনুমান ২০ সহ¯্রাধিক টাকার মালামাল, নজরুল ইসলামের কাপড়ে দোকানের চাল কেটে অনুমান ২০/২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এবং তাপস দেবনাথে বিবেকানন্দ বস্ত্রালয়ের টিনের চাল কেটে সিলিং থাকায় ভিতরে ঢুকতে না পেরে ফিরে যায়। সকালে ব্যবসায়ীরা দোকানে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। বুধহাটা বাজারে নিয়মিত চুরির ঘটনা ঘটে চলেছে। বাজারে কোন নাইট ডিউটি না থাকায় এবং সিসি ক্যামেরার কার্যকারিতায় সমস্যা থাকায় সহজে চোরেরা চুরি করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদের যথাযথ উদ্যোগ গ্রহনের জন্য দাবী জানান হয়েছে।

শ্বেতপুর প্রাইমারী স্কুলে নির্বাচনে আহসান হাবিব প্যানেলের নিরস্কুশ বিজয়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র অভিভাবক সদস্য পদে নির্বাচনে আহসান হাবিব প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত গোপন ব্যালট ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহসান হাবিব প্যানেলের অভিভাবক পুরুষ পদে দিদারুল ইসলাম (ফুটবল প্রতীক) ২৬৮ ভোট পেয়ে ১ম স্থান ও আব্দুল মান্নান বিশ্বাস (তালাচাবি) ২৩২ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করায় নির্বাচিত হয়েছেন। অভিভাবক মহিলা পদে একই প্যানেলের রেহেনা খাতুন (মাছ প্রতীক) ২৭৪ ভোট পেয়ে ১ম স্থান ও লিপি ঘোষ (মোরগ) ২৬৩ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করায় বিজয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল উদ্দিন (বই) ১১৮, শাহিনুর ইসলাম (বাই সাইকেল) ১১৫, রেহেনা আক্তার (আনারস) ১০৫ ও শেফালী খাতুন (মই) ৮৫ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলি ও ইদ্রিস আলী। বিজয়ী প্যানেলের সমন্বয়কারী ছিলেন, স ম মাহবুবুর রহমান। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক।

কুল্যায় ইজিবাইক ও মটর সাইকেল চালক সমিতির মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুল্যার মোড় ইজিবাইক চালক সমিতি ও মটর সাইকেল চালক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। আশাশুনি-সাতক্ষীরা সড়কের কুল্যার মোড়ে মানববন্ধন চলাকালে ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে এবং কটুক্তিকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, ইজিবাইক সমিতির সভাপতি রমজান আলি, বুধহাটা দারুল উলুম কওমী মাদরাসার শিক্ষক মাওঃ সেলিম হোসেন, আক্তার হোসেন, মনিমিস্ত্রী, নাসির উদ্দিন, আল আমিন, মুনছুর আলী, ময়জদ্দিন গাজী।

 কুল্যা ইউনিয়ন পরিষদে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপন উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময়কালে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ইউনিয়নের বিভিন্ন মসজিদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইমাম ও মুয়াজ্জিনদের পক্ষে মাওলানা সোলাইমান আজিজী, মাওলানা ইয়াহিয়া ইকবাল, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ইয়াছির আরাফাত, হাফেজ হাবিবুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিনের সঞ্চালনায় মতবিনিময়কালে বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদসহ ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে মহামারী করোনা থেকে মুক্তি ও দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনজাত পরিচালনা করেন মাওলানা আবু ছায়েম।

বিএনপি নেতা আঃ জলিল হাওলাদারের স্ত্রী’র মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার দৌলতপুর থানার ০১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব আঃ জলিল হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগম (৬০), সকাল ৮.০০ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না……….রাজিউন)। তার নামাজের জানাযা গতকাল বাদ আসর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জু, সাঃ সম্পাদক মনিরুজ্জামান মনি, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি শেখ মুশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক  অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, আলহাজ্ব বেলায়েত হোসেন, আবুল কালাম শিকদার, কাউন্সিলর শেখ আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক শেখ ইমাম হোসেন, মোঃ মহিউদ্দিন, শাহজি কামাল টিপু, শাহাজাহান খান, তনিরুল হুদা লিটন, মাজিদুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন।

দেবহাটায় কৃষক প্রশিক্ষনের সমাপনীতে প্রতিবন্ধী কৃষক মেহেদীকে সম্মাননা প্রদান

কে এম রেজাউল করিম দেবহাটা 

দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলার ৬০ জন কৃষকদের নিয়ে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান। কৃষক প্রশিক্ষনের সমাপনীতে উপজেলার ঘলঘলিয়া গ্রামের সফল প্রতিবন্ধী কৃষক মেহেদীকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদের উদ্যোগে এই শারিরীক প্রতিবন্ধী মেহেদী এখন কৃষি চাষে স্বাবলম্বী। মেহেদীকে নিয়ে কিছুদিন আগে তার সফলতার কাহিনী নিয়ে বিভিন্ন অনলাইনসহ পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। মেহেদীর এই সফলতার কাহিনী দেখে অনেকেই মেহেদী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদকে সাধুবাদ জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বুধবার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে ঢাকার খামার বাড়ি কৃষক সংগঠনের সাধারন সম্পাদক বদরুল হায়দার বেপারী মেহেদীকে দুই বস্তা হাড়ের গুড়া, ঝিনুক চুর্ন, ভাম্যি কম্পোষ্ট ও অনু সার প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর পৃথক পৃথক সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। 

দেবহাটার নাংলায় কমিউনিটি কিনিক সার্পোট গ্রুপের প্রশিক্ষন অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার নাংলায় কমিউনিটি কিনিক সার্পোট গ্রুপের ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় ও নাংলা কমিউনিটি কিনিকের বাস্তবায়নে বুধবার সকাল ১০ টায় নাংলা সাইকোন সেন্টারের হলরুমে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নজরুল ইসলাম, দেবহাটা প্রেসকাবের সদস্য সিনিয়র সাংবাদিক আকতার হোসেন ডাবলু, বিশিষ্ট সমাজসেবক মোকছেদ আলী, সমাজসেবক মাহবুদ গাজী, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পঙ্কজ কুমার সরকার, নাংলা কমিউনিটি কিনিকের সহকারী নাজমা খাতুন, স্বাস্থ্য সহকারী লিপতি রানী প্রমুখ। প্রশিক্ষনে সাধারন মানুষের স্বাস্থ্য সেবার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আলোকে আলোচনা করা হয়।

দেবহাটার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদকে সম্মাননা প্রদান

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার ঘলঘলিয়া গ্রামের বাক ও শারিরীক প্রতিবন্ধী মেহেদী হাসানকে কৃষি বিষয়ে উৎসাহ প্রদান ও তার স্বাবলম্বী হওয়ার পিছনে নিরলস পরিশ্রম করার ফলশ্রুতিতে উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা কৃষি বিভাগের পক্ষে মোস্তফা মোস্তাক আহম্মেদকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলার ৬০ জন কৃষকদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা স্মারকটি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান। উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদের উদ্যোগে এই শারিরীক প্রতিবন্ধী মেহেদী এখন কৃষি চাষে স্বাবলম্বী। মেহেদীর এই সফলতার পিছনে মোস্তাক আহম্মেদের বিশেষ ভূমিকা থাকায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবনিযুক্ত ইউএনও তাসলিমা আক্তার  মতবিনিময় করেন

দেবহাটা প্রতিনিধি

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার মতবিনিময় করেছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, প্রেসকাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ। মতবিনিময় সভায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে উপজেলার সকল সরকারী উন্নয়ন কাজে সহযোগীতা কামনা করেন।

কারাবন্দী নওয়াপাড়া পৌর সভার সাবেক কামিসনারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নওয়াপাড়া পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার তরুন বিএনপি নেতা মোঃ সমশের আলম মিথ্যা মামলায় খুলনা জেলা কারাগারে কারাবন্দী রয়েছেন অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর থানা কমিটির সিনিয়র যুগ্ম- আহবায়ক মোল্যা  হাবিবুর রহমান (হাবিব), থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান মুরাদ, সাইফুল ইসলাম অনিক, ইমরুল কায়েস, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ মাহাবুবুর রহমরান, রিয়াজ উদ্দিন মিঠু, মোঃ সুমন মোল্যা, এস এম ডি আপু, তরুন বিএনপি নেতা আঃ জলিল, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাগর শেখ, মোঃ মনি, সোহাগ হোসেন,  মতিয়ার রহমান রেজোয়ান হোসেন, মশিয়ার রহমান, একরামুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মো. সুজন হোসেন এবং প্রমুখ নেতৃবৃন্দ।

দিঘলিয়ায় কর্মরত সাংবাদিকদের সভা অনুষ্ঠিত

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি

দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক সভা ২৭ অক্টোবর বেলা ১২ টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ রিয়াজ কচি। এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, একরামুল হোসেন লিপু, ডা: সৈয়দ আবুল কাশেম, মনিরুল ইসলাম মোড়ল, মোঃ রাজিব শেখ, মোঃ হাফিজুর রহমান, কিশোর কুমার, রবিউল ইসলাম রাজিব, মোঃ ইব্রাহিম শেখ, উজ্জ্বল কুমার দাশ, নাহিদ জুমান জেড, সাজ্জাদ হোসেন, রাজিবুল ইসলাম রেজোয়ান, সজীব হোসেন, শাহারিয়ার নাজিম, মোঃ বি এল শেখ, রেদয়ান আহম্মেদ হামীম প্রমুখ। সভায় উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের দিয়ে অতি দ্রুত প্রেসকাবের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। কর্তব্যরত সাংবাদিকদের পরিচয় পত্রের ফটোকপি অথবা নিজ নামে প্রকাশিত সংবাদের ফটোকপি অস্থায়ী কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এছাড়া সেনহাটিস্থ দিঘলিয়া প্রেসকাবের ভবন ব্যবহার অনুপযোগী হওয়ায় উপজেলা সদরে অস্থায়ী কার্যালয় ব্যবহার করার সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলায় কর্তব্যরত সকল সাংবাদিকদের সমন্বয়ে, ভেদাভেদের উর্ধ্বে উঠে, দিঘলিয়ার উন্নয়নের সাথে থেকে, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে আগামী দিনে চলার আহবান করে সভার সমাপ্তি হয়।

কোটচাঁদপুরে ইসলামী এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর

এজেন্ট ব্যাংকিং বাংলাদেশে ক্রমশ বিকশিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪.৩০ দিকে উপজেলার তালসার বাজারে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম এই এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন। এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর কোটচাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোসতাক আহমেদ এর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মামুন মিল্লাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পৌর  আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, ইসলামি ব্যাংকের এজেন্ট (মের্সাস রাফি আয়ান এগ্রো ফিড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী) মাবুদ হাসান বাপ্পি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক

খবর বিজ্ঞপ্তি

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক। রবি মৌসুমে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সবজি চাষে মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই অংগ) ৫টি জেলায় একশত গবেষণা প্লট তৈরী করেছে। জোরেসোরে কৃষক তার কাঙ্খিত ফসল ফলাচ্ছেন। এই প্রকল্প বাস্তবায়ন করছে। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) অক্টোবর মাস থেকে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর এই ৫জেলায় একশত গবেষণা প্লট তৈরী করেছে। প্রতিটি প্লটে ৩৩শতক থেকে ৫৫শতক জমি রয়েছে। একশত কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্লটগুলোতে এখন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাউ,শীম, মুলা, টমেটো, গাজর, মানকচু, হলুদের চাষ হচ্ছে। কোন কোন জমিতে আগাম ফলন হয়েছে। কেই বা আবার চাষ করছেন। অক্টোবর মাস থেকে রবি মৌসুম শুরু হয়েছে এবং চলবে আগামী ফ্রেব্রয়ারী মাস পর্যন্ত। বিভিন্ন এলাকার মাটি ও পানির লবনাক্ততা পরীক্ষা করা হয়েছে। সে মোতাবেক ফসল ও সবজি চাষ করা হচ্ছে। গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র পরিচালক সচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কৃষকদের প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রকল্পের উদ্ভাবনী কৌশল কাজে লাগালে কৃষক লাভবান হবেন এবং অধিক ফসল ফলবে। এতে এই কৃষিতে বিপ্লব ঘটবে। কৃষকের মুখে হাসি ফুটবে।

৫ দিন বন্ধর থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে প্রবেশ শুরু হয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দূর্গাৎসব উপলক্ষে গত ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,  টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও যথারীতি শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।  তিনি আরো জানান, গত ৫ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম যথারীতি খোলা ছিল।

উল্লেখ্য ঃ এর আগে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সম্পাদক জয়দেব সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৫ দিন বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় মহিলা সংস্থার কার্যালয়ে উক্ত চারা বিতরন করা হয়।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গাছের চারা বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সহ-সভাপতি সাহানা মহিদ বুলু, শিমুন শামস্, মহিলা সংস্থার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এজন্য বৃক্ষরোপন করা সকলের নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা দেশের সকলকে বৃক্ষরোপনের জন্য আহবান জানিয়েছেন। তিনি বিশেষ প্রকল্পের মাধ্যমে তালের চারা রোপনের প্রতিও গুরুত্ব দিয়েছেন। বজ্রপাত নিরোধের জন্য তাল গাছ একাটা বড় ভূমিকা রাখে। এসময় এমপি রবি উপস্থিত সকলকে একটি করে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপন করার আহবান জানান। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে তিন শতাধিক মানুষের মাঝে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

অভয়নগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকা’র উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান কে কম্পিউটার সমগ্রী বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে  উপজেলা পরিষদের সভাপক্ষে বুধবার ২৮ অক্টোবর সকালে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল  হুসেইন খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আক্তারুজ্জামান তারু, উপজেলা প্রকল্প কর্মকর্তা রুবেল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহামুদুর রহমান রিজভী, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজ উদ্দীন, খাঁন এ কামাল, বাবু বিকাশ কপিল রায়, মোহাম্মদ আলী সহ জাইকার প্রজেক্ট অফিসার মো. আলমগীর হোসেন। উপজেলার যে সকল শিক্ষ প্রতিষ্ঠান কম্পিউটার সামগ্রী পেয়েছেন তারা হলেন, সিদ্দিপাশা ইন্সিটিটিউশন, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়, মাগুড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, কোদলা মাধ্যমিক বিদ্যালয়, গাবুখালী মাগুড়া ইউনাইটেড কলেজ, বাশুয়ারী সিনিয়র আলিম মাদ্রাসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বর্ণী বিছালি মাধ্যমিক বিদ্যালয়, চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসা, নাউলি গোপিনাথপুর মিলনী দাখিল মাদ্রাসা। কম্পিউটার সামগ্রী প্রদান অনুষ্ঠান বাস্তবায়নে অভয়নগর উপজেলা পরিষদ।

ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে স্যানিটেশন বিষয়ক আলোচনা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির উদ্যোগে বুধবার সকাল ১১টায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা স্থায়ী কমিটির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি’ ‘করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষন অফিসার মো: খোরশেদ আলম ও হাইসাওয়ার প্রোগ্রাম অফিসার সরফারাজ আহম্মেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: মোয়াজ্জাম হোসাইন। এর পূর্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে হ্যান্ড স্যানিটাজার ও গাছের চারা বিরতণ করা হয়।

ডুমুরিয়ায় সুশীলনের কৃষিজ উপকরন বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়নসংস্থা সুশীলনের সহযোগিতায়,জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে,উপজেলা কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে কৃষিজ উপকরন বিতরন করা হয়েছে।গতকাল বুধবার সকালে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষিবিদ মো.হাফিজুর রহমান।প্রকল্প ব্যবস্থাপক কাজি তোবারক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্যদেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা,সংস্থার সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান,সহকারী মৎস্য কর্মকর্তা চিত্তরঞ্জনপাল,প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল,এফএও প্রতিনিধি শরীফ মাহমুদ,শেখ তৈয়বুর রহমান প্রমূখ।সভা শেষে ৫৫ জন কৃষক ও ১১৪ জন মৎস্য চাষীর মাঝে বীজ,সার,কোদাল সহবিভিন্ন কৃষিজ উপকরন বিতরন করা হয়।

ডুমুরিয়ায় প্রাথমিক শিক্ষার্থীর মাঝে ব্যাগ-টিফিনবক্স বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিনবক্স বিতরন করা হয়েছে।প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর  রহমান’র সভাপতিত্বে গতকাল বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.শাহনাজ বেগম। সভায় বক্তব্যদেন সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম,শিকদার জার্জিজ হোসেন প্রমূখ।এসময় ২০টি স্কুলে ৩’শ ৫০টি স্কুলব্যাগ ও ৩৩টি স্কুলে ৩ হাজার পিস টিফিন বক্স বিতরন করা হয়।

ঝিনাইদহে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। এসময় শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান। এছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। বক্তারা পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পে সদর উপজেলার ১০ টি ইউনিয়নে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

ঝিনাইদহে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

এসময় শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান। এছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। বক্তারা পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পে সদর উপজেলার ১০ টি ইউনিয়নে পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত

ঝিনাইদহ  প্রতিনিধি-

‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের নগর উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ পৌরসভা ও ব্রাকের আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, ফারহানা রেজা, পৌর সচিব মুসতাক আহম্মেদ, ব্রাক কর্মকর্তা রোকেয়া বেগমসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, নগর তথা দেশের উন্নয়নে সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। দিবসটি উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,

বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার শাহীনুর রহমান কাজল, সাধারন সম্পাদক সার্জেন্ট রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শহরের একটি গুরুত্বপুর্ণ সড়ক বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে নাম করণের দাবি জানান।

এদিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান জানান, ২৮ অক্টোবর সকালে তদের পারিবারিক ভাবে ৪ টি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সকালে  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার অয়োজন করা হয়।

দৌলতপুর থানা বিএনপি নেতা আঃ জলিল হাওলাদারের স্ত্রী’র ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ কেবল শিল্পের সাবেক কর্মচারী ও দৌলতপুর থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং কেসিসি ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আঃ জলিল হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগম ২৮ অক্টোবর সকাল সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালি…….রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার মহেশ্বরপাশা গোলকধাম মোড় মসজিদের পাসে জানাযা শেষে মহেশ্বরপাশা সাড়া ডাঙ্গা মাঠ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম  দৌলতপুর থানা বিএনপি সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, কেসিসি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মিনা সাহাদাৎ হোসেন,মুরশিদ কামাল,সাজ্জাদ হোসেন তোতন, মোঃ বেলায়েত হোসেন, আবুল কালাম সিকদার, নওসাদুজ্জামান পল্টু, ফিরোজ সরদার, সেলিম মাষ্টার, শাহজি কামাল টিপু, মহিউদ্দিন, জাহাঙ্গীর মোড়ল, হেমায়েত মোল্যা, আনিসুর রহমান, মফিজুর রহমান, শেখ আকরাম হোসেন, তনিরুল হুদা লিটন প্রমুখ।

বাগেরহাটে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

বাগেরহাট প্রতিনিধি.

বাগেরহাটে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্প  (ক্রেন) এর সাথে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রেন প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. একে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বাগেরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. এমডি মোজাফফর হোসেন, ক্রেন প্রকল্পের দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনেয়ারা বেগম, এ্যাডভোকেসি  স্পেশালিস্ট রুমানা শারমিন, জেজেএসের প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসাইন মুন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে দেশের মানুষের খাবারের অভাব না থাকলেও পুষ্টির যথেষ্ট অভাব রয়েছে। হত দরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত সকল মানুষের মান সম্মত পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টি সম্মৃদ্ধ খাবারের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। দেশের সকলের পুষ্টি নিশ্চিত করতে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে অর্থায়নে রুপান্তর ও জেজেএস ক্রেন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বাগেরহাটের মোংলা, শরণখোলা, মোল্লাহাট ও কচুয়া উপজেলার মানুষের পুষ্টি উন্নয়নের জন্য কাজ করবে। এ বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।

বাগেরহাট জেলা নাগরিক এডভোকেসি ফোরামের কনভেনিং কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি.

বাগেরহাট জেলা নাগরিক এডভোকেসি ফোরামের কনভেনিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে  ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনা বিভাগের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনকে কনভেনার করে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী সম্বনয়কারী সরদার ফকরুল আলম সাহেব, মোজাফ্ফার রহমান আলম, হাজরা বাবলু, কোষাধক্ষ্য আলী আকবর টুটুল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্নসাংগঠনিক আবু তালহা মাহি, কাজী মনজুর হাসান উল্কা।

এছাড়াও পরে নারীর ক্ষমতায়ন সাব কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেণ, সাহিদা আকতার ও শরিফা খানম।

কমিটির  লক্ষ্য এবং উদ্দেশ্য: সিএএফ একটি নির্দলীয় মনোভাবাপন্নও সম্মিলিত সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গঠন করবে যেখানে বিভিন্ন রাজনেতিক ও অরাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুশীলন ও প্রচার করতে এবং রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সহনশীলতার চর্চাপ্রচারের জন্য এই ফোরাম নীতি নির্ধারক ও নাগরিকদের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করবে।