চুয়াডাঙ্গা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই আটচালা খড়ের কুঁড়ে ঘরটি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ঘরটি বয়সের ভারে নুয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বিশ্বাস পরিবার নিজ খরচে খড়ের ঘরটি সংরক্ষণ করে আসছে। প্রতিবছরে এ জন্য খরচও একেবারে কম হয় না। কবি নজরুল কার্পাসডাঙ্গায় জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। নজরুলের সেই আট চালা খুঁড়ে ঘরটির পাশেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ২০১৫ সালের ডিসেম্বরে নজরুলের স্মৃতি ফলক নির্মাণ করেছে। এক নজরেই যাতে নজরুলের কার্পাসডাঙ্গায় আগমনের বিষয়টি স্পষ্ট হতে পারেন পর্যটক-দর্শনার্থীদের। ছবিটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা খৃষ্টান পল্লী থেকে তোলা।











































