Home আঞ্চলিক খুলনায় স্বামী ও শ্বশুরের যৌন নিপীড়ন; ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: শ্বশুর জেলহাজতে

খুলনায় স্বামী ও শ্বশুরের যৌন নিপীড়ন; ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা: শ্বশুর জেলহাজতে

26

স্টাফ রিপোর্টার

নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা কালিবাড়ি এলাকায় স্বামী ও শ্বশুরের যৌন নিপিড়নের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি  শ্বশুর সুলতান আহমেদ (৫৮) কে  জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই এস এম মনিরুজ্জামান মিলন আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। রিমা- শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। সুলতান আহমেদ দৌলতপুর থানাধিন মহেশ্বপাশা কালি বাড়িস্থ কেদারনাথ ক্রস রোডের মৃত. নুর মোহাম্মদের ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ এপ্রিল খানজাহান আলি থানাধিন জাব্দিপুর গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে আফিফা ইয়াসমীন তুবার সঙ্গে বিয়ে হয় দৌলতপুর থানাধিন মহেশ্বপাশা কালি বাড়িস্থ কেদারনাথ ক্রস রোডের সুলতান আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুনের। বিয়ের পর থেকেই মামুন চাকরির সুবাদে কক্সবাজার থাকে। তুবা থাকে শ্বশুর বাড়ি। সে সুযোগে শ্বশুরের কুনজরে পড়ে তুবা। তাকে কুপ্রস্তাবে রাজি করতে বাধ্য করে। এঘটনা স্বামী মামুনকে জানালে সে পিতার সঙ্গে কুপ্রস্তাবে রাজি হতে তার ফেসবুক মেসেঞ্জারে লিখে পাঠায়। এ ঘটনায় আফিফা ইয়াসমীন তুবা পিতা বাদী স্বামী মো. আব্দুল্লাহ আল মামুন ও শ্বশুর সুলতান আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৫(১)/২৯/৩৫ ধারায় দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং-১০।