Home আঞ্চলিক কেএমপির সিভিল ক্লার্ক টিটোর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

কেএমপির সিভিল ক্লার্ক টিটোর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

22

স্টাফ রিপোর্টার

খুলনা মেট্রোপলিটন পুলিশে সিভিল ক্লার্ক হিসেবে কর্মরত মুন্সি শরীফ উদ্দিন টিটোর বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে খালিশপুর আবাসিক এলাকার শরীফ কাসাফুদ্দোজা কাফী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমনজারী করে আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন। মুন্সি শরীফ উদ্দিন টিটো নগরীর রায়েরমহল মুন্সিবাড়ি এলাকার মুন্সি ইউনুচ আলি ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ছাত্র জীবনের খুবই ঘনিষ্ট বন্ধু হওয়ায় টিটো কাফীর নিকট থেকে গত ৩১ মার্চ ৩ লাখ টাকা ধার নিয়ে রূপালী ব্যাংক আইডব্লিউটিএ শাখার চেক প্রদান করে যারনং- ২৭৮২০১০০০৮৫৯৫। গত ২৩ জুলাই ও ২০ সেপ্টেম্বর কাফী ব্যাংকে চেক জমা দিলে তা ডিজঅনার হয়। ২১ সেপ্টেম্বর কাফী তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য অ্যাডভোকেট মো. জামাল হোসেনের মাধ্যমে মুন্সি শরীফ উদ্দিন টিটোর নিকট লিগ্যাল নোটিশ পাঠায়। তারপরেও টাকা ফেরত না পাওয়ায় কাফী গতকাল আদালতে মামলা দায়ের করেন।