স্টাফ রিপোর্টার
নগরীর মোহাম্মদ নগর শোভা গলিতে সাড়ে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামি মো. ইউনুস মোল্যা (৪০) এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইডি এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। ইউনুস মোল্যা লবণচরা থানাধিন মোহাম্মদ নগর শোভা গলির রফিকের বাড়ির ভাড়াটিয়া।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে শিশুটি তার মা-বাবার সঙ্গে মোহাম্মদ নগরে চায়ের দোকানে খেলা করছিল। এসময় ইউনুস মোল্যা শিশুটিকে নিয়ে ঘুরে আসি বলে কলে করে তার বাসায় নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে তাকে মা-বাবার কাছে দিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটি কান্নাকাটি করতে থাকে। তার মাকে বলে কাকু আমাকে ব্যাথা দিছে। এ ঘটনা এলাকাবাসিদের জানালে তারা ইউনুস মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে ইউনুস মোল্যাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেন যার নং-১৪।











































