স্টাফ রির্পোটার
রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য প্রস্তুতি নিয়েছে খুলনার নির্বাচন কমিশন। ইতিমধ্যে খুলনার ছয়টি সংসদীয় আসনে ব্যালট পেপার, ইলেকশন সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রসুত্মুতি নেওয়া হয়েছে। খুলনা জেলা প্রশাসক রিটানিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন জানায়, খুলনার ছয়টি সংসদীয় আসনে ১৩টি রাজনৈতিক দল, স্বতন্ত্রসহ ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপির ৬ জন, জামায়াতে ইসলামীর ৫ জন, জাতীয় পার্টির ৪ জন, ইসলামী আন্দোলনের ৫ জন, সিপিবির ২ জন, বাসদ, খেলাফত মজলিস (দেয়ালঘড়ি), গণ অধিকার পরিষদ, ইসলামী ফ্রন্ট, সম অধিকার পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক পার্টি একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা স্বতন্ত্র প্রার্থী।
খুলনায় মোট কেন্দ্র সংখ্যা ৮৪০টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৫৮৫টি। খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনে ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৬টি, খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ১১৫টি এবং খুলনা-৬ আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ শুরু করেছে। প্রায় ১১শ’ সেনা সদস্য কাজ করছে। প্রতিটি উপজেলায় ২ প্লাটুন বিজিবি এবং ২ প্লাটুন আনসার টহলে থাকবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। খুলনা শহর ও শহরের বাইরে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানায়, খুলনা নগরী ও জেলাজুড়ে আইনশৃংখলা বাহীনির প্রায় ২০ সহস্রাধিক সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকে কয়েক দফায় নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ ও যৌথবাহীনির টহল ও মহড়া দিতে দেখা গেছে।
নগরী ও জেলার অধিকাংশ ঝুঁকির্পুণ ভোট কেন্দ্রে ও তার আশপাশের বাসিন্দারা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। তারা এ সকল কেন্দ্রে এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা আইনশৃংখলা বাহীনির সদস্য ও জেলার রির্টানিং র্কমর্কতার নিকট নিরাপত্তা দাবি করেছেন। তাদের আশংকা ভোটের আগের রাতে এবং ভোটের দিন একটি পক্ষ অধিকাংশ ভোট কেন্দ্র ও তার আশপাশের এলাকায় তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বলে তাদের আশংকা। নগরীর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ উপজেলার ও নগরবাসী স্থানীয় দুর্বৃত্ব ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণ করতে র্কাযকরি পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন। এদের লাগাম টেনে ধরতে না পারলে নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টি ঘটতে পারে বলে আশংকা করছেন।
খুলনা মেট্রেপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, এ ধরনের তথ্য আইনশৃংখলা বাহীনির নিকট রয়েছে। সেই অনুযায়ী পুলিশসহ যৌথবাহীনির সদস্যরা কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে অপরাধীরা কোন বিশৃংখলা ঘটাতে পারবেনা। বিশৃংখলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানিয়েছেন।











































