Home খেলাধুলা মোহামেডান-কিংস হারেনি কেউই

মোহামেডান-কিংস হারেনি কেউই

7


ক্রীড়া প্রতিবেদক।।

প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। অন্যদিকে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। তবে মঙ্গলবার ফেডারেশন কাপে এই দুই মহারথীর লড়াইয়ে হারেনি কেউই। ‘বি’ গ্রুপে নিজেরে দ্বিতীয় ম্যাচে সেই কিংসকে রুখে দিয়েছে মোহামেডান। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র করে।

মোহামেডান ও বসুন্ধরা কিংস দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ম্যাচের প্রথমার্ধে মোহামেডানের জালে বলও পাঠিয়েছিল বসুন্ধরা কিংস। ৪৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বলে রাকিব হোসেন প্লেসিংয়ে গোল করেন। রাকিব যখন বল স্পর্শ করেন তখন তিনি মোহামেডানের ডিফেন্ডারদের থেকে সামনে দাঁড়িয়ে থাকায় আগেই অফসাইডের পতাকা তুলে ধরেন সহকারী রেফারি।

কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন আজ খেলেননি। তার অনুপস্থিতি মাঠে বেশ প্রভাব পড়েছে। কিংস অনেক আক্রমণ করলেও ফিনিশিং দুর্বলতা ছিল প্রচুর। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করেও কিংস গোল পায়নি। এতে অবশ্য মোহামেডানের গোলরক্ষক সুজনেরও কৃতিত্ব রয়েছে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছে মোহামেডানই। নির্ধারিত ৯০ মিনিট শেষে চতুর্থ রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেখান। ইনজুরি সময়ে কাউন্টার অ্যাটাকে রহিম উদ্দিন একা বল নিয়ে কিংসের বক্সে প্রবেশ করেন। তিনি শট নেওয়ার মতো পজিশনে থাকলেও সতীর্থ স্যামুয়েল বোয়েটাংয়ের জন্য বল বাড়িয়ে দেন। বোয়েটাং সেই বল ধরতে পারেননি। কিংসের ডিফেন্ডার তপু বর্মণ ক্লিয়ার করেন।

এই ড্রয়ে মোহামেডান ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে। ফর্টিজেরও সমান ৫ পয়েন্ট। গোল ব্যবধানে তারা এগিয়ে থাকায় শীর্ষে। বসুন্ধরা কিংস দুই ম্যাচে দুই পয়েন্টে টেবিলের চতুর্থ স্থানে। বসুন্ধরা কিংস দুই মাসের বেশি সময় পর ফেডারেশন কাপের ম্যাচ খেলল। অক্টোবরে চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে ফেডারেশন কাপে খেলেছিল। বি গ্রুপের অন্য দুই দল পুলিশ দুই ম্যাচে ৩ পয়েন্টে তৃতীয় ও আরামবাগ দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় সবার নিচে রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে।

তবে এক পয়েন্ট পেয়ে খুশি মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। তার কথা, ‘ম্যাচ ড্র হলেও আমি খুশি। তবে জিততে পারলে আরও বেশি খুশি হতাম। তারপরও বলব, খুব বেশি খুশি হওয়ার তেমন কিছু নেই। গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ বাকি রয়েছে। ওই ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।’ এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ড্র এবং পুলিশের বিপক্ষে এক জয়ে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরে সংগ্রহ পাঁচ পয়েন্ট।

এদিকে জিততে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস কোচ মারিও গোমেজ। খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে গোমেজ বলেন, ‘আমার ফুটবলাররা ভালো খেলেছে, তা নিয়ে আমি খুশি। তবে ড্র হওয়ায় পুরোপুরি খুশি নই। তবুও ঠিক আছে, একটি পয়েন্ট যোগ হয়েছে।’ প্রথম দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে মারিও গোমেজের দল। তারে ঝুলিতে দুই পয়েন্ট। গোল না পাওয়ায় কিছুটা আক্ষেপ আর্জেন্টাইন এই কোচের, ‘আমারে কিছু ভালো সুযোগ ছিল, কিন্তু সেগুলো থেকে গোল করতে পারিনি। এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আগের ম্যাচে হেরে এসেছিলাম (লিগের খেলায়)। তাই জয়ে ফেরাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল, এইটুকুই।’