স্টাফ রিপোর্টার।।
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এই পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ অনুষ্ঠানে সংগীতজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন তিনি। বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানা রকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।











































