বিনোদন ডেস্ক।।
বিনোদন ডেস্ক: বারবার শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী বিপাশা বসু। বছর কয়েক আগে তার নির্মেদ চেহারা দেখে ম্রুনাল ঠাকুর তাকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেখানে পাল্টা জবাবে বিপাশা লেখেন, তুমি পেশি বানাও। এটা ভালো হলে দেখতেও সুন্দর লাগে। তেমনই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়। কিন্তু আমাদের পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের বলিষ্ঠ দেখতে চায় না।











































