Home আঞ্চলিক বরগুনায় দুস্থ পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

বরগুনায় দুস্থ পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

9

খবর বিজ্ঞপ্তি

খুলনা, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা সদর উপজেলায় ৭০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। ত্রাণের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি এবং থ্রি পিছ। দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।