Home আঞ্চলিক পাইকগাছায় ৩ গ্রাম প্লাবিত : চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মান

পাইকগাছায় ৩ গ্রাম প্লাবিত : চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মান

10

পাইকগাছা প্রতিনিধি ॥

অমাবস্যার প্রবল জোয়ারে পাইকগাছর দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের চকরিবকরি বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে আবারো গেউয়াবুনিয়া, চকরিবকরি, পারমধুখালী তিনটি গ্রাম প্লাবিত হয়ে ঘরবাড়ী, গবাদী পশু, মৎস্য খামার, আমন ফসল ব্যপক ক্ষতি হয়েছে। প্রায় দুই শত পরিবার এখনো মানবেতর জীবন যাপন করছে।

পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সৃষ্টি ড্যাম কেয়ার টীম ও দেলুটি ইউনিয়ন-এর তত্ত্বাবধানে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা-স্বেচ্ছাশ্রমে প্রায় তিন শত নারী-পুরুষের দুই দিন স্বেচ্ছা-শ্রমে প্রতিরক্ষা বাঁধটি বুধবার দুপুরে নির্মান করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বাঁধ নির্মানের সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ড্যাম কেয়ার টীমের সভাপতি রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল ও প্রীতিলতা ঢালী, আওয়ামীলীগ নেতা সুকৃতি মোহন সরকার, কুমুদ রায়, শ্যামল রায়, পরিতোষ মন্ডল, নিরোদ মল্লিক, জ্যোতিষ চন্দ্র ঢালী, বিধান চন্দ্র মন্ডল, যুবলীগের সুব্রত রায়, অতনু মন্ডল, তাপস মন্ডল, বিভূতি সরকার, বিধান রায়, অমল মন্ডল, বিজন মন্ডল, তাপস সরদার, কার্তিক সরদার, পবিত্র সরকার, দীপক সরকার, শশ্মান সরকার, বিশ্বজিৎ ঢালী, মিলটন মন্ডল, গোবিন্দ মন্ডল প্রমুখ।