ঢাকা অফিস।।
বেগম খালেদা জিয়া। শুক্রবার বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই তথ্য জানান। বলেন, ম্যাডামের প্রিয়শিল্পী ফরিদা পারভীন, উনার গানের একজন ভক্ত। তার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডাম খুবই উদ্বিগ্ন। আমাকে বলেছিলেন, উনার অবস্থা কেমন, উন্নতি হচ্ছে কিনা জেনে যেন জানাই। আমি বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি, শিল্পীকেও আইসিইউতে গিয়ে দেখেছি এবং উনার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডামের উদ্বেগের কথা বলেছি।
এমরান সালেহ প্রিন্স বলেন, শিল্পীর অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি দেখা গেছে। ম্যাডামকে শিল্পীর সর্বশেষ অবস্থা রাতেই আমি জানিয়েছি। ম্যাডাম বলেছেন, শিল্পীর শারীরিক অবস্থার যেন সব সময় আমরা খোঁজখবর রাখি।
গত ৫ই জুলাই থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (আয়শা মেমোরিয়াল হসপিটাল) আইসিইউতে ভর্তি আছেন এই শিল্পী। এর আগে গত ৯ই জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।











































