দৌলতপুরে হৃদয় হত্যা মামলার আসামি কালাম বিশ্বাসের আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
দৌলতপুর কারিকর পাড়ার মতির খাল থেকে রিয়াদুল ইসলাম হৃদয় (১৮) নামের এক কিশোরের মাথা থেতলানো মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার
আসামি আবুল কালাম বিশ্বাস ওরফে কালু (৫৬) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোশারেফ হোসেন আসামিকে ২দিনের রিমা- শেষে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। আবুল কালাম বিশ্বাস ওরফে কালু এ মামলার ১নং আসামি মো. কামরান বিশ্বাসের পিতা। সে দৌলতপুর পাবলা কারিকর পাড়ার বাসন্দিা।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোশারেফ হোসেন জানান, এ মামলার এজহারভুক্ত ৬আসামির মধ্যে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। আবুল কালাম বিশ্বাস ওরফে কালু এজহারভুক্ত আসামি নয়। আসামিদের দেয়া স্বীকারোক্তিতে নাম এসেছে। ১১ সেপ্টেম্বর দৌলতপুর পাবলা দক্ষিণ কারিকর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাসিন্দা আব্দুল ওয়াদুদ ওরফে হায়দার সরকারের ছেলে গোলাম রসুল ও ৩১আগস্ট দৌলতপুর পাবলা দক্ষিণ কারিকর পাড়ার মোড়ল বাড়ির মো. হানিফ মোল্যার ছেলে মো. ইব্রাহিম হাসান ওরফে সোহাগ (২১) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। ২ সেপ্টেম্বর ৪আসামিকে রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিরা হলেন খালিশপুর থানাধীন গোয়ালখালি মতিঝিল সড়কের আব্দুল আলীমের ছেলে মো. ইমন (২০), পাবলা কারিগর পাড়ার নিজাম উদ্দিনের ছেলে মো. হুসাইন (১৯), মো. শহিদুল ইসলামের ছেলে মো. হাসনাঈন আহমেদ দিহান (১৯) ও মো. ইলিয়াস বিশ্বাসের ছেলে মো. হাসিবুর রহমান শান্ত (১৯)। খুব দ্রুত সময়ের মধ্যে এ হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। অচিরেই বাকি আসামিদের গ্রেফতার করে দোষীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর গোয়ালখালি মেইন রোডের মো. মশিউর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম হৃদয় (১৮) কে ২৪আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। রাতে বাড়ি ফিরে না আসায় পরের দিন খালিশপুর থানায় জিডি করা হয়। ২৮আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর কারিগর পাড়ার মতির খাল থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ২৩আগস্ট বিকেল সোহাগের নারিকেল গাছ থেকে ডাব পেড়ে খায় হৃদয়। এনিয়ে আসামিরা তাকে মারধোর করে। এঘটনায় নিহত হৃদয়ের মা মুর্শিদা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং- ১২।
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাপটপ চুরি মামলার আসামি সজীবের আদালতে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি মামলার আসামি মো. সজীব পিয়াদা (২৮) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইদুর রহমান আসামিকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রেকর্ড করেছেন। সজীব পিয়াদা লবণচরা থানাধিন ছোটবান্দা মোক্তার হোসেন রোডের বাসিন্দা। সে বরগুনা জেলার পাথরঘাটা থানার কালিপুর গ্রামের মৃত. সেন্টু পিয়াদার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহয়তায় প্রচলিত এবং অপ্রচলিত সকল মাধ্যম ব্যবহার করে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোক্তার হোসেন রোড থেকে সজীব পিয়াদাকে গ্রেফতার করা হয়। গতকাল সে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। চরির সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সজীবের বিরুদ্ধে আগেও খুলনা থানায় চুরি মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ জুন দুপুর দেড়টা হতে ৭ জুন সকাল সাড়ে ৯টার মধ্যে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি হয়। স্কুলের ল্যাব রুমে কমার্স কলেজের পাশের জানালার গ্রিল কেটে এ চুরি সংঘটিত হয়। ৭ জুন সকালে ঝাড়ুদার পরিষ্কার করতে গিয়ে ল্যাব রুমের গ্রিল কাটা দেখে। এঘটনায় স্কুল কর্তৃপক্ষ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং- ৪।
দৌলতপুরের ব্যবসায়ী সোহাগের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর আঞ্জুমান এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সোহরাব জামিল সোহাগের ময়নাতদন্ত শেষে নগরীর দৌলতপুরে পারিবারিক কবর স্থানে গতকাল বুধবার রাতে দাফন সম্পন্ন করা হয়েছে।
কুয়াকাটার মহিপুর থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার নগরীর দৌলতপুর পাবলা সাহাপাড়া থেকে সুবির কুমারের ছেলে কিশোর কুমার (৪২) ও একই থানার পাবলা বণিকপাড়া থেকে নিশি কান্ত সরকারের ছেলে কৌশিক সরকার (৩১) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে গ্রেফতার দুইজনকে আদালতে হাজরি করলে তাদেরকে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়। আদালত রিমান্ড মঞ্জুর করলে থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে ঘটনার সাথে জড়িত মূল আসামি খুলনার আরাফাত হোটেলের মালিকের ছেলে টুকু ঢাকুয়াকে এখনও ধরতে পারেনি পুলিশ। ২১ সেপ্টেম্বর দুপুরের পর টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেটকার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরীর ভিত্তিতে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, এটি একটি হত্যাকান্ড হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিছানাপত্র এবং মৃত. দেহের অবস্থা দেখে ধারনা হত্যাকারী বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং ময়না তদন্ত রিপোর্ট হাতে পাবার পরই হত্যার প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় খুলনার আরাফাত হোটেলের মালিক কাশেম ডাকুয়ার ছেলে টুকু ডাকুয়ার সাথে তার নিজ প্রাইভেটকারে ভ্রমণের উদ্দেশ্য সমুদ্রসৈকত কুয়াকাটায় যায়। এরপর গত সোমবার (২১ সেপ্টেম্বর) পিরোজপুর জেলায় কুয়াকাটায় হোটেল সাউথ বাংলায় রহস্যজনক মৃত্যু হয়। সন্ধ্যায় ওই হোটেলের লোকজন রুমে তালা মারা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। গত ২২ সেপ্টেম্বর এঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন কাজল পটুয়াখালির কুয়াকাটা থানায় মামলা দায়ের করেন যার নং ২২।
ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজার ও নতুন রাস্তা মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৬টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা কার্যালয় সুত্রে জানা যায়, এ অভিযানে ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজারে তদারকি করে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় সুমন ট্রেডিংকে ৫হাজার, তমা স্টোরকে ৫হাজার, মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) রাখায় মাতৃ মেডিকেল হলকে ৩হাজার, মূল্য তালিকা না থাকায় নিউ ঘোষ ডেয়ারিকে ২হাজার টাকা, অপর আরেকটি অভিযানে নতুন রাস্তা মোড়ে তদারকি করে মূল্য তালিকা না থাকায় স্বপনের মিষ্টির দোকানকে ১হাজার ও গৌরাঙ্গ মিষ্টি ভান্ডারকে ১হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। পরিদর্শনমূলক এই বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৮৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন পদ্ম শাখা গ্রামে অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের শাখরা এলাকার সেফাতউল্লাহ গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী (২৫) ও ফজর আলী গাজীর ছেলে রিয়াজুল ইসলাম গাজী (৩৫)।
র্যাব-৬ জানায়, ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সদর থানাধীন পদ্ম শাখা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বায়তুন নূর মসজিদের সামনে থেকে ৮৭বোতল ফেন্সিডিলসহ মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
অ্যাড. হিমাংশু’র পিতার পরলোগমন
খবর বিজ্ঞপ্তি
খুলনা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হিমাংশু কুমার চক্রবর্তীর বাবা সুনিল কুমার চক্রবর্তী পরলোগমন করেছেন।
২১ সেপ্টেম্বর ভোর পৌনে ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর খানজাহানআলি রোডস্থ গ্লাক্সো মোড়ের নিজ বাসভবনে তিনি পরলোগমন করেন। গতকাল বুধবার নগরীর রূপসা শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মুক্ত বাংলা সংস্থার সম্পাদকের বোনের ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক কামরান হাসান মন্টুর বড় বোন শাহানাজ পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্টুর বড় বোন শাহানাজ পারভীন ইন্তেকালে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডন, ওয়ারিছুল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, রেজাউল আমিন সাবু, আলি হাসান বাবু, দ্বীন মোহাম্মদ, তালাত মাহমুদ সাগর, আবুল হাসান, শেখ সহিদ আলি, ফরিদ আহমেদ পাঠান, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম দেলো, বিপুল, ধার্মেন বাবু প্রমুখ।
সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার দুপুর ১২ টায় খুলনা শেরে বাংলা রোডের সোনাপোতা স্কুল প্রাংগনে রাখাল ফাউন্ডেশনের শেখ মনিরুজ্জামান এলুর সহযোগিতায় এবং গোবাল খুলনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনাপোতা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক রুনু ইকবাল বিথারের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহেব আলীর সঞ্চালনায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক, রোটারি ইন্টারন্যাশনাল কাবের সহকারী গভর্নর রোটারিয়ান আল জামাল ভূইয়া, কেসিসির রোটারিয়ান সরদার আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক মোড়ল আব্দুস সবুর, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, দৈনিক বাংলা সময়ের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার হাসানুর রহমান তানজির, সিনিয়র সাংবাদিক মুহাম্মাদ নুরুজ্জামান, শাহ মাহরুজ রাইয়্যান সহ স্কুলের সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী। গোবাল খুলনার আহবায়ক তার বক্তব্যে বিশেষ ভাবে উল্লেখ করেন, খুলনা শহরের গৃহস্থালী আবর্জনা ও মানব বর্জ ফেলার জায়গার কারণেই এই এলাকার নাম হয়েছিল, ময়লাপোতা। পাকিস্তান আমলে এখানে নর্তকীদের নিয়ে মনোরঞ্জনের স্থান বানানো হয়েছিল। কিন্তু ততকালীন স্থানীয় কিছু মানুষ প্রতিবাদী হয়ে এখানে স্কুল তৈরি করেন এবং জায়গার নাম ও পরিবর্তন করেন, সোনাপোতা নামে। কিন্তু কোন এক অজানা কারণে, শুধু স্কুল ছাড়া বাকী এলাকা এখনো ময়লাপোতা নামেই রয়ে গেছে। তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানান, আধুনিকায়নের যুগে এ সমস্ত নাম গুলো পরিবর্তন করা উচিৎ। তাই এ বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন, সেই সব প্রতিবাদী মানুষকে যাদের অবদানের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্ব মহিমায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের মান উন্নয়নের স্বার্থে এবং খুলনার শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হলে, এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নানামুখী সহযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এই প্রতিষ্ঠানের মাঠের চারিদিকে পরিকল্পনা মাফিক গাছ লাগানোর বিষয়ে তিনি উল্লেখ করেন, এই করোনা মহামারীতে সবাই বুঝতে পেরেছে, অক্সিজেনের প্রয়োজনীয়তা। অথচ আল্লাহ আমাদেরকে ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন, তাই আসুন তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা বেশি বেশি গাছ লাগাই। বৈশ্বিক উষ্ণতার এই যুগে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার স্বার্থে প্রতিটি মানুষকে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করতে হবে।
শরণখোলায় উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩ প্রার্থী
শরনখোলা প্রতিনিধি :
বাগেরহাটের শরনখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে বুধবার দুপুর ১২.৪০ মিনিটে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত ও বিএনপি প্রার্থী খাঁন মতিয়ার রহমান শরনখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের নিকট এবং জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম বাগেরহাট জেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী রায়হান উদ্দিন শান্তর মনোনয়ন জমাদানের সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরদার, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস।
বিএনপির দলীয় প্রার্থী মতিয়ার রহমান খাঁনের সাথে ছিলেন জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন পঞ্চায়েত,মোল্লা ইসাহাক আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজা উদ্দিন মোল্লা এবং উভয় দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে এই উপজেলার জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে আসছি। সাধারণ মানুষ নৌকাতেই ভোট দিবে। উপজেলার উন্নয়নে আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে বাগেরহাট ৪ আসনের মাননীয় সাংসদ আমিরুল আলম মিলন এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের পরামর্শে দলমত নির্বিশেষে উপজেলা বাসিকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি প্রার্থী মতিয়ার রহমান খাঁন বলেন, মানুষের অধিকার আদায়ে ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রাম করে আসছি । শরনখোলা উপ-নির্বাচনে জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তে আমরা নির্বাচনে এসেছি এবং শেষ পর্যন্ত আমরা লড়বো। এর আগের নির্বাচনগুলোতে অন্য দলগুলোর সাথে লাঙল প্রতিক দেওয়া হয়েছে। এবারও আমরা নির্বাচনে আসছি, এখন থেকে থাকবো। আমরা আশাবাদী ভাল ফলাফল পাবো। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ডিসেম্বর ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত শরণখোলা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
ফুলতলায় একই রাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত
ফুলতলা প্রতিনিধি
মঙ্গলবার দিবাগত রাতে ফুলতলা বাজারের ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা এ সময় নগদ ৪২ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়িক সূত্রে জানা যায়, ফুলতলা বাজারের জামিরা সড়কের সামির টেলিকমের সার্টার ভেঙে নগদ ৪ হাজার টাকা, ৪টি এনড্রয়েড সেট এবং ৫০ হাজার টাকার রিচার্জ কার্ড, বাচ্চু সাইকেল স্টোরে একই কায়দায় সার্টার ভেঙে ক্যাশ বাক্স থেকে নগদ ৮ হাজার টাকা এবং রফিক সড়কের হাজীগঞ্জ বেকারীর সার্টার ভেঙে নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ফুলতলা থানা পুলিশ এবং বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
ফকিরহাটে ১৯তম সন্ত্রাস ও জংগীবাদ বিরোধী দিবস-২০২০ পালন করলো স্বেচ্ছাসেবক লীগ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
জেলার ফকিরহাটে ১৯তম সন্ত্রাস ও জংগীবাদ বিরোধী দিবস-২০২০ পালিত হয়েছে।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বুধবার বিকাল তিনটায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়। ২০০১ সালের এই দিনে জেলার মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন (এমপি) কে হত্যার উদ্দেশ্যে তার নির্বাচনী জনসভায় বোমা হামলার প্রতিবাদে ফকিরহাটে দিবসটি পালন হয়ে আসছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব কাজী বেলাল সাঈদের সঞ্চালনায় ফকিরহাট স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী ঘরানার অসংখ্য নেতাকর্মী ওই সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আঃ জলিল।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী সামগ্রী জব্দ, আটক-১
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে সুলতানপুর বড় বাজারের আলমগীর স্টোর্সের গুদামে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৮ লক্ষাধিক টাকার ৬২ রকমের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। আটক ওই ব্যক্তিকে পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৬ মাসের কারাদ্বন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাজী আলমগীর হোসেন (৪৫)। তিনি শহরের পলাশপোল এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুল আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেয়া গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সুলতানপুর বড়বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় প্রসাধনী ব্যবসায়ি আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিআই অনুমোদন বিহীন জনসন বেবী পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, কিন এন্ড কিন ক্রিমসহ ৬২ রকমের চার হাজার ৫৬টি নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিআইর সিল ছিল না। নামী দামী কোম্পানীর স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী মূল্যে তা বিক্রি করতেন ওই ব্যবসায়ি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। জব্দকৃত পণ্য নষ্ট করা হবে বলে তিনি আরো জানান। ব্যবসায়ি আলমগীর হোসেন এয় জানান, তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নিম্নমানের প্রসাধনী ও নামী কোম্পানীর স্টিকার কিনে এনে তা খুচরা ও পাইকারি বিক্রি করতেন। নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়। অভিযানে এ সময় আরো নেতৃত্ব দেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার বজলুর রশীদ। এ সময় তাদের সাথে ছিলেন, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
দৌলতপুর ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার
দৌলতপুরের কার্তিকুল বউ বাজারে শাহিন শেখ (৪২) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের কার্তিককুল বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিন শেখ দৌলতপুরের মহেশ্বরপাশা কার্তিককুল বউবাজার এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দৌলতপুরের কার্তিকুল বউ বাজারে ঘের ব্যবসায়ী শাহিন শেখ স্থানীয় রাজীব নামে একজনের কাছে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে রাজীব ও শামীম মিলে শাহিনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় শাহিনের ডান ঘাড়ে ও হাতের আঙুলে কোপ দেয়। এতে গুরুতর জখম হন শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজীব (৩২) একই এলাকার আনসার ফকিরের ছেলে এবং শামীম (৩৮) আব্দুল জলিলের ছেলে। তাদের আটক করতে অভিযান চলছে।
দুই পক্ষের কর্মসূচি : দিঘলিয়ার সেনহাটিতে ১৪৪ ধারা জারি
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি
খুলনার একই স্থানে দুই পক্ষ কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি হয়েছে। জেলার দিঘলিয়ার সেনহাটি এলাকায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল বন্ধসহ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। দিঘলিয়ার সেনহাটি শিবমন্দির মাঠে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ বন্ধ মিল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রথমে কর্মসূচি আহ্বান করে। বিকাল ৪টায় এ কর্মসূচি পালনের কথা ছিল।
অপরদিকে ভৈরব সেতু নির্মাণ প্রকল্প টেন্ডার আহ্বান করায় একই সময়ে ওই স্থানে সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগ আনন্দ সমাবেশ ও মিছিল আহ্বান করে। এ অবস্থায় সম্ভাব্য সংঘাত এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভা, সমাবেশ, মিছিলসহ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিংও হয়েছে। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মনির চৌধুরি সোহেল জানিয়েছেন, তারা তাদের কর্মসূচির জন্য সকল প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু দুপুরের দিকে সেখানে ১৪৪ জারি হয়েছে বলে জানতে পারেন।
তিনি বলেন, কর্মসূচির গ্রহণের পূর্ব থেকেই পরিষদ শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করে। আকষ্মিক সেখানে কর্মসূচি আহ্বান ও নিষেধাজ্ঞা আরোপ দু:খজনক।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘাতের আশঙ্কায় ওই এলাকায় ১৪৪ জারি করা হয়েছে। একই সাথে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
মোড়েলগঞ্জে কোষ্টগার্ডের অভিযানে ৩ লাখ বাটা পোনা পানগুছি নদীতে অবমুক্ত
এম.পলাশ শরীফ,স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৩ লাখ বাটা পোনা আটক করে অবমুক্ত করেছেন পানগুছি নদীতে। মোড়েলগঞ্জ কোষ্টগার্ড স্টেশন কন্টিজেন কমান্ডার মো. মাহবুব আলম জানান, বুধবার বিকেলে পেটি অফিসার মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার ভর্তি ৩ লাখ বাটা পোনা খুলনা জেলার রুপসা উপজেলার আলাইপুরের উদ্যোশে যাচ্ছিলেন। এ সময় ট্রলারটি আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি শামীম হোসেনের উপস্থিতিতে ওই পোনাগুলো নদীতে অবমুক্ত করে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
করোনেশন স্কুলের সাবেক প্রধান শিক্ষিকার হাতে আইনজীবী লাঞ্ছিত
স্টাফ রিপোর্টার
গাড়ি পার্কিং নিয়ে বিতর্কের জেরে খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ খোরশেদ আলমকে লাঞ্ছিত করেছেন করোনেশ স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা সায়রা খাতুন। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে করোনেশন স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা সায়রা খাতুন ও তার মেয়ে তাদের ব্যক্তিগত কাজে জেলা আইনজীবী সমিতিতে এ্যাড. আকরাম হোসেনের সাথে দেখা করতে আসেন। বৃষ্টির মধ্যে তারা একটি ইজিবাইকে করে আইনজীবী সমিতির গেটে এসে থামেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম তার গাড়ি নিয়ে একই গেট দিয়ে নেমে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। তার গাড়ি পেছন থেকে হর্ণ বাজিয়ে ইজিবাইকটিকে সড়তে নির্দেশ দেওয়া সত্বেও ইজিবাইকটি সরতে দেরী করে। একপর্যায়ে এ্যাড. সাইফুলের জুনিয়র আইনজীবী মোঃ খোরশেদ আলম গাড়ি থেকে নেমে ইজিবাইকটি সরে যেতে বলায় সায়রা খাতুনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিত-ার একপর্যায়ে সায়রা খাতুন তাকে চর মেরে বসেন। এতে অন্য আইনজীবীরা ক্ষেপে গিয়ে হট্টগোল বাধিয়ে দেন। এসময় সায়রা খাতুনকে জেলা আইনজীবী সমিতির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বারের সভাপতি ও সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়।
এবিষয়ে এ্যাড. মোঃ খোরশেদ আলম বলেন, কথা কাটা-কাটি হয়েছিল। এছাড়া আর কিছু না। ঘটনার পর বিষয়টি নিয়ে বসাবসি হয়েছে। সায়রা খাতুন দুঃখ প্রকাশ করেছেন। আর কোন ঝামেলা নেই, মিটে গেছে
খুলনায় এতিম ও দুস্থদের মাঝে নৌবাহিনীর খাদ্য বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায়, ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক খুলনা নগরীর দৌলতপুর, নিউমার্কেট, শিববাড়ি মোড়, রেলওয়ে স্টেশন ও ময়লাপোতা এলাকায় এতিম, দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় আহত -১
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহটি ইউনিয়নের মধুপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় নিজাম উদ্দিন নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে ডিলারের লোকজন। আহত নিজাম উদ্দিন সদর উপজেলার কংশী গ্রামের মসলেম মোল্ল্যার ছেলে।
এলাকাবাসী জানায়, মধুপুর বাজারে বসির ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজিতে চাল দিয়ে আসছিল। বুধবার দুপুরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করার সময় লাইনে দাড়িয়ে থাকা লোকজনের মধ্যে কিছুলোক নিয়ম ভঙ্গ করে আগে উঠে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ডিলার বসিরের লোকজন কংশি গ্রামের নিজাম উদ্দিন নামের এক যুবককে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত নিজাম উদ্দিন জানান, চাল দেওয়ার সময় আমি লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই কিছু কার্ডধারী লোকের পেছন থেকে ২০/৩০ টাকা অনৈতিক সুবিধা নিয়ে ডিলারের লোকজন লাইনছাড়াই দ্রুত চাল নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এমন সময় আমি হাতে নাতে টাকাসহ একজনকে জাপটে ধরি। সেসময় ডিলারের লোকজন আমাকে এলোপাতাড়ি মারপিট করে চলে যায়। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
এ ব্যাপারে ডিলার বসির উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, এখানে তেমন কিছু ঘটেনি। লাইনে দাড়ানো নিয়ে হাতাহাতি হয়েছে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে খাদ্য বিভাগের কর্মকর্তাদের অবহিত করেছি।
এ ঘটনায় পোড়াহাটি ইউনিয়ন ভ’মি সহকারি (ট্যাগ অফিসার) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি একটি কক্ষে বসে চালের কার্ডের কাজ করছিলাম। গোলযোগের শব্দ শুনে বাইরে এসে দেখি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম বলেন, মধুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ রাখি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজার তাল বীজ রোপন শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
‘দেশ আমার, ভাবনা আমার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে এসোদেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের আয়োজনে ঝিনাইদহে ৫ হাজার তাল বীজ রোপন শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ী গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এ উপলক্ষে ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিশিষ্ট কবি ও গীতিকার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা সিরাজুল করিম, ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এসো দেশ গড়ি জহির রায়হান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃক্ষপ্রেমিক জহির রায়হান। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে ‘এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’র আয়োজনে আগামী সপ্তাহ ব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামে ৫ হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহির রায়হান।
ভিলেজ মার্কেটে সবজি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘সবজি সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বাজারজাত বৃদ্ধিকরণ’ বিষয়ক প্রশিক্ষণ বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার ভিলেজ মার্কেটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেট ওয়ার্ক এশিয়া ও উত্তরণ খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং সলিডারিডাড নেট ওয়ার্ক এশিয়া, খুলনার কমোডিটি ম্যানেজার নাজমুন নাহার।
অতিথিরা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি নির্ভর অর্থনীতি হওয়ায় করোনাকালে মহামারির মধ্যেও দেশে কোন খাদ্য ঘাটতি বা অর্থনৈতিক বিপর্যয় ঘটেনি। সরকার কৃষক ও কৃষির উন্নয়নে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। কৃষক যাতে তাঁর উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় সেজন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সমবায়ভিত্তিক চাষাবাদ ও বিপণণ ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অতিথিরা ফসল উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল স্তরের কাজে মাস্ক পরিধান করা, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। প্রশিক্ষণে অংশ নেয়া কৃষকরা তাঁদের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরে তা বাস্তবায়নের সুপারিশ করেন। অনুষ্ঠানে কৃষক, আড়ৎ মালিক এবং বায়ার বা ক্রেতারা অংশগ্রহণ করেন।
করোনারোধে ও শরীরকে ফিট রাখতে কয়রায় সাইকিং সুচনা করেন ইউএনও অনিমেষ বিশ্বাস
শাহজাহান সিরাজ, কয়রা
মহামারী করোনা ভাইরাসে প্রায় সবাই ঘরে বন্দী। সময় কাটছে আলস্যে ফলে কর্মহীন শরীরে জমছে বাড়তি মেদ। তার ওপর করোনা প্রতিরোধে এই সময়ে দরকার রোগ প্রতিরোধ সক্ষমতার সক্রিয়তা। করোনা রোধে শারীরীক সুস্থতা ও সক্ষমতা বাড়ানো ছাড়া কোন বিকল্প নেই। নিজেকে ফিট রাখতে হাটুন, বা ব্যায়াম করুন। সেই অনুযায়ী কয়রা উপজেলার নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রতিদিন ২০ কিলোমিটার সাইকিং করলেন এবং জনগনকে সচেতন করলেন। করোন ভাইরাস রোধে ও শারীরীক ফিটনেস ঠিক রাখার জন্য তারা এ কাজ করছেন। বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনিক ভবন থেকে ১০ কিলোমিটার দুরে হোগলা নদীর ঘাট পর্যন্ত যান তারা। দীর্ঘ ১ ঘন্টা সাইকিং শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনা ভাইরাসের এ সময়ে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি শারীরীকভাবে ফিট থাকা অতি জরুরী। শরীর ভাল রাখতে সঠিক খাওয়া দাওয়া যেমন জরুরি। আবার ঠিক ততটাই জরুরি নিয়মিত ব্যায়াম করা। সুস্থ ও সবল থাকার জন্য গোসল, খাওয়া, ঘুমের মতোই ব্যায়ামকে প্রাত্যহিক জীবনের অংশ করতে হবে। এ জন্য আপনিও বেছে নিতে পারেন সাইকিং। তিনি আরও বলেন, হার্ট ভালে রাখতে সাইকিং করা খুব ভালো উপায় এমনকি হাই ব্লাডপ্রেশার, ডায়বেটিস, হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে সাইকিং। সাইকিং ওজন কমিয়ে হেলদি ওয়েট মেইনটেন করতে সাহায্য করে। সাইকিং শক্তি বাড়ায় এবং মনকে ফুরফুরে রাখে। এই ব্যায়াম করতে তিনি একটি সাইকিং গ্রুপ করবেন বলে জানান।
মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হলেন এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক মো: নুর আলম শেখ। ৯ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি আবু সাইদ খান ও স্বদেশ মন্ডল, সদস্য নরেশ চন্দ্র হালদার, সুনীতি রায়, রঞ্জন কুমার শিকদার, আরিফা সুলতানা এবং রীতা সরকার। এ কমিটির কর্ম এলাকা উপজেলার প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থাকবে। দুর্নীতি দমন কমিশন’র খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল গাফফার স্বাক্ষরিত ও অনুমোদনকৃত পুর্নগঠিত এ কমিটির মেয়াদকাল ৩১ ডিসেম্বর ২০২২ইং সাল পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে পুর্নগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন।
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা
পাইকগাছা প্রতিনিধি
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামীলীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু ও ২টায় বিএনপির মনোনীত ডাঃ আব্দুল মজিদ উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন। অপরদিকে, দুপুর ২ টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক এ্যাড. গাজী আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। গত ১৭ জুলাই তারিখে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, ৪ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী সহ অবস্থানের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
সুন্দরবনের সম্পদ লুটেরা আর মাদককারবারীদের কঠোর হস্তে দমন করা হবে: মোংলায় উপমন্ত্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের সম্পদ রক্ষায় আর মাদক নির্মুলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আরো বেশি কঠোর হওয়ার আহবাণ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বুধবার দুপুরে মোংলায় অফিসার্স কাবে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহবাণ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সকল প্রকার মাদক নির্মুল করে দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধও জানান তিনি। একই সাথে সুন্দরবন কেন্দ্রিক কিছু সিন্ডিকেট চক্র রয়েছে তাদের ওইসব অবৈধ কর্মকান্ডের কারণে এখনো সুন্দরবনের সম্পদ লুটপাট হচ্ছে, তাদের বিরুদ্ধেও বনবিভাগসহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবাণ জানান উপমন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা তাদের কর্মকান্ড ও করোনাকালীন সময়ে করণীয় নিয়ে কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, নারজিনা বেগম, নিখিল চন্দ্র রায়, মোল্লা তারিকুল ইসলাম, গাজী আকবর হোসেন ও মোঃ কবির হোসেন উপজেলা ও পৌর এলাকার সামগ্রিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় বক্তারা মাদক নির্মুলে পুলিশের অভিযান আরো জোরদারের দাবি জানান। মাদক নির্মুল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কর্মকান্ডের প্রশংসা করে স্থানীয় সাংবাদিকদের পক্ষে বাংলাভিশন’র প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, শহরের মাদ্রাসা রোড়ে ডিগ্রি মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান আর একটি মসজিদের পাশেই সরকার অনুমোদিত একটি দেশীয় মদের দোকান রয়েছে। ওই দেশীয় মদের দোকানটি অন্যত্র সরিয়ে নেয়ারও আহবাণ জানান তিনি।
এদিকে সভায় বিশেষ অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, করোনাকালীন সময়ে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্য বিধি মানবেন না তাদের কঠোর আইনের আওতায় আনতে হবে। এজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবাণ জানান তিনি।
এ সভায় করোনাকালীন সময়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। আর আইনশৃঙ্খলার বিষয়ে সকলকে অবহিত করেন থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চেীধুরী। এ সময় তিনি বলেন, মাদকের ক্ষেত্রে তিনি কোন ব্যক্তিকেই ছাড় দিবেন না। মাদক নির্মুলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মোংলা থানা পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন। আইনশৃঙ্খলার এ সভায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুবিতে নবনির্মিত মন্দিরের উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং অপরাজিতা হলের মধ্যবর্তী বিশ্ববিদ্যালয় লেকের পাশে নির্মিত এই মন্দিরের মূল ভবনের আয়তন আনুমানিক ১১০০ বর্গফুট এবং মন্দির চত্বরের আয়তন আনুমানিক ৩০০০ বর্গফুট। মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু জানান যে, এই মন্দির নির্মাণে মাটি ভরাটসহ এ পর্যন্ত ব্যয় হয়েছে আনুমানিক ৪৬ লাখ টাকা।
ঢালাইয়ের ৭ দিনের মধ্যে উঠে গেলো পিচ: কালীগঞ্জের সেই রাস্তা পরিদর্শনে দুদক
॥ সাবজাল হোসেন ॥
নির্মাণের সাত দিনের মাথায় উঠে গেলো রাস্তার পিচ। ১৯ কোটি টাকা বরাদ্দের কালীগঞ্জ -ডাকবাংলা ২২ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়ায় রাস্তা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যে রাস্তার পিচ উঠার চিত্র নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর মঙ্গলবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। এর আগে সড়কটি পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহাও।
উল্লেখ্য,ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গান্না হয়ে ডাকবাংলা পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা মজবুতিসহ ওয়ারিং এর কাজ চলছে তিন বছর ধরে। এক সপ্তাহ আগে কালীগঞ্জ নিমতলা বাসস্ট্যান্ড থেকে পাকাকরণের জন্য কার্পেটিং বা বিচিকরণের কাজ শুরু করে। ৪ থেকে ৫ দিনে তিন কিলোমিটর কাজ সম্পন্ন করে। এরপর ঠিকাদার বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখেন। কিন্তু এরই মধ্যে সড়কের শ্রীরামপুর গ্রামের অংশের প্রায় এক কিলোমিটার রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে। এছাড়াও সড়কের নির্মিত অংশে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। নতুন সড়ক নির্মানের পর ৭ দিনের মধ্যেই পিচ উঠে যাওয়ায় এলাকায় মুখোরোচক গল্পে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, রাস্তার কাজের শুরু থেকে নি¤œ মানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে। সে সময়ে তারা বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের এ সড়ক দেখভালে দায়িত্বে যারা ছিলেন তাদেরকে জানিয়ে ছিলেন। কিন্ত অদৃশ্য কারনে তারা কর্নপাত করেননি। পরে সপ্তাহ খানেকের মধ্যে পিচ উঠা শুরু করলে এখন সকলের টনক নড়েছে। এখন সকাল বিকেল রঙ বেরঙের গাড়ি ভরে মানুষ আসছেন আলোচিত সড়ক দেখতে।
কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিঙ্গীর আলম তপন জানান, এক সপ্তাহ আগে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা পিচ ঢালাই দেয়া হয়। কিন্তু এর দুইদিন পরে থেকেই রাস্তায় ফাঁটল দেখা যায়। বিভিন্ন স্থান থেকে ঢালাই দেয়া পিচ উঠতে থাকে। এ কাজটি হয়েছে একেবারেই নি¤œ মানের নির্মান সামগ্রী দিয়ে। রাস্তার উঠে যাওয়া পিচের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। এরপর স্থানীয় ঠিকাদার শ্রমিক পাঠিয়ে পিচ উঠে যাওয়া অংশটুকু খুঁড়ছিলেন পুণঃ নির্মানের জন্য। কিন্ত এলাকাবাসীর দাবি নির্মিত সড়কের সম্পূর্ণ অংশটুকুই পুনঃনির্মান না করলে অল্প দিনেই চলাচল অনুপযোগী হয়ে পড়বে।
ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার জানান,ইতোমধ্যে রাস্তাটি তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। নির্মিত অংশে নি¤œ মানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, নির্মিত রাস্তার সম্পূর্ণ অংশ টুকুই পুনরায় করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, রাস্তাটি তিনি নিজে পরিদর্শন করেছেন। নির্মিত অংশটুকু দেখে মনে হয়েছে অত্যন্ত নি¤œ মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। যা জেলা প্রশাসককে জানানো হয়েছে।
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়া ব্যাক্তিবর্গের সাথে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার খুলনা প্রেস কাবে ব্র্যাক এবং আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ‘‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বর্তমান প্রেক্ষাপট ও মিডিয়ার ভূমিকা’’ শীর্ষক বিষয়কে সামনে রেখে খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের খুলনা বিভাগীয় ব্যাস্থাপক পি এস ইউ মো: আবু সাইদ, ব্র্যাক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস কাবের সেক্রেটারী মো: মামুন রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালের কন্ঠ এর নিজস্ব প্রতিবেদক কৌশিক দে। এবং ব্র্যাকের ইএমবি প্রজেক্টের বিভাগীয় প্রধান মো: সেলিম মোল্লা এবং নয়ন কুমার ঘোষ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো: জাহিদ হাসান। অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত প্রকল্প পরিচিতি ও মিডিয়া মোবিলাইজেশন-এর উদ্দেশ্য ও কেন পুরুষ এবং বালকের সম্পৃক্ততা প্রয়োজন তা তুলে ধরা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধে সাংবাদিকদের সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ আলোচনায় স্থান পায় এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাংবাদিকদের ভূমিকা ও করনীয় সম্পর্কে মতামত গ্রহন ও প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে বেনাপোল স্থলবন্দর, আমদানি রফতানি বানিজ্য ব্যাহত
তানজীর মহসিন বেনাপোল
অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর । নানা সংকটে চরম ভোগান্তির শিকার দুই দেশের আমদানি-রপ্তানিকারকরা। দীর্ঘদিনেও যুগোপযোগী উন্নয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উন্নয়নের জন্য বেনাপোল স্থলবন্দরকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার দাবি উঠেছে। বারবার তাগিদ দেওয়ার পরও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের পেট্রাপোলের বঁনগা মোটর শ্রমিক এসোসিয়েশন ও বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ভারতীয় মোটর শ্রমিক এসোসিয়েশনের আল্টিমেটাম, দ্রুত পণ্য খালাসসহ অব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে হবে। সেটি না হলে চলতি মাসে যেকোন সময় বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিবে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭২ সাল থেকে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক যাত্রা শুরু। এ বন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে প্রথম থেকেই এপথে বাণিজ্যে আগ্রহ বেশি দুই দেশের ব্যবসায়ীদের। তবে বেশ কয়েক বছর ধরে বেনাপোল বন্দরে নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছে আমদানি-রপ্তানি বাণিজ্য। বার বার রহস্যজনক অগ্নিকান্ডে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হচ্ছেন। বন্দরে জায়গার অভাবে দিনের পর দিন পণ্য নিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকায় লোকশানের পাল্লা ভারি হচ্ছে ব্যবসায়ীদের।
যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে আমদানি পণ্যের উপর। অথচ এ বন্দর থেকে প্রতিবছর সরকারের কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। ইতিমধ্যে বেনাপোল বন্দরের অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে ভারতের পেট্রাপোলের বঁনগা মোটর শ্রমিক অ্যাসোসিয়েশন আল্টিমেটাম দিয়েছে। তাদের দাবি, দ্রুত পণ্য খালাসসহ অব্যবস্থাপনার স্থায়ী সমাধান না হলে চলতি মাসে যেকোন সময় বেনাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ করে দিবেন। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, এমনিতেই করোনার কারণে তিন মাস বাণিজ্য বন্ধ ছিল।আবার যদি আমদানি বন্ধ হয়ে যায় তবে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। তবে ভারতীয় ব্যবসায়ীদের দাবিকে সমর্থন করেন তিনি। সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর ররহমান জানান, সুষ্ঠু বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরে সমস্যার শেষ নেই। বন্দরের জায়গার অভাব আর পণ্য খালাসের যন্ত্রপাতি বিকল থাকায় সময়মতো পণ্য খালাস নিতে পারছেন না। অথচ এই বন্দর থেকে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। নিরাপত্তা সমস্যায় বার বার অগ্নিকান্ডে পথে বসছেন ব্যবসায়ীরা। দিনের পর দিন খালাসের অপেক্ষায় ট্রাক দাঁড়িয়ে থাকায় আমদানি খরচ বাড়ছে। সন্তোষজনক সমাধানের মাধ্যমে যাতে বাণিজ্য সচল থাকে তার জন্য আলোচনা চলছে। বেনাপোল সিএ ন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারতীয়রা বেনাপোল বন্দরের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন তার যৌক্তিকতা আছে। উন্নয়ন নিয়ে বেনাপোল বন্দরের কোনো মাথাব্যথা নাই। বন্দরের ধারণক্ষমতা মাত্র ৪০ হাজার মেট্রিক টন। কিন্তু পণ্য থাকে সব সময় ২ লাখ মেট্রিক টন। অবহেলা-অযতেœ খোলা আকাশের নিচে এইসব পণ্যের মান কাদা-পানিতে ভিজে নষ্ট হচ্ছে। বার বার বন্দর কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও নজরদারি কম।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্বটর মতিয়ার রহমান বলেন, অবকাঠামো উন্নয়ন নিয়ে বার বার বন্দর কর্তৃপক্ষকে বলা হলেও তাদের উদাসীনতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাণিজ্যিক কার্যক্রম। যার খেসারত ভোগ করতে করতে হচ্ছে ব্যবসায়ীদের। সরকারও হারাচ্ছে রাজস্ব। অথচ যে সব বন্দরে এখনও বাণিজ্য শুরু হয়নি সেখানে উন্নয়ন ও প্রশাসনিক ব্যয় শুরু হয়েছে। কিন্তু বেনাপোল বন্দর দিয়ে দেশের ৭০ শতাংশ ব্যবসায়ীদের বাণিজ্যের চাহিদা থাকলেও যথাযথ উন্নয়ন নাই। বন্দরের গুরুত্ব বুঝে সরকারকে উন্নয়ন করতে হবে। তবে ভারতাংশে পেট্রাপোল বন্দরে ২০০৮ সালে স্থলবন্দর ঘোষণার পর অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে সেখানে আগামী দুইশ বছরের পরিকল্পনা নিয়ে যেমন আধুনিক মানের সবধরনের অবকাঠামো উন্নয়ন হয়েছে তেমনি বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে এসি ওয়ারহাউজ, সিসি ক্যামেরা, সীমান্তরক্ষী বিএসএফের সশস্ত্র নিরাপত্তা। যার কোনটাই নাই বেনাপোল বন্দরে। উন্নয়ন বাড়াতে হলে বন্দরকে নৌপরিবহনের অধীন থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে। যা ইতিমধ্যে ভারত সরকার পেট্রাপোল বন্দরে করেছে। বেনাপোল বন্দরের যথাযথ উন্নয়ন করতে হলে দ্রুত নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে।।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ইতিমধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন হয়েছে। তবে বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যাগার বাড়ানো, চুরি রোধে সিসি ক্যামেরা ও বন্দরের চারপাশে প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বন্দরকে নৌপরিবহনের অধীন থেকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, এটা সরকারের উচ্চ পর্যায়ের সিন্ধান্তের বিষয়। উল্লেখ্য, দেশের চলমান ১২টি বন্দরের সবচেয়ে বড় আর বেশি রাজস্বদাতা বেনাপোল বন্দর। বাণিজ্যিক দিক থেকে চট্টগ্রাম বন্দরের পর বেনাপোল বন্দরের অবস্থান। বেনাপোল বন্দরে আমদানি পণ্য রক্ষণাবেক্ষণে বন্দরে ৩২টি ওয়ার হাউজ, একটি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, একটি রপ্তানি টার্মিনাল ও একটি ভারতীয় চ্যাচিজ রাখার টার্মিনাল রয়েছে। তবে তা চাহিদার তুলনায় অনেক কম।
মোড়েলগঞ্জে যুবলীগ নেতাকে মারপিট,থানায় মামলা দায়ের
আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্বপন কুমার মিস্ত্রী(৪৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমবাড়িয়া গ্রামের স্বপন মিস্ত্রী তার বৃদ্ধা মায়ের নামের বয়স্ক ভাতার টাকা আত্মসাতের প্রতিবাদ করায় রবিবার রাত ৮টার দিকে কালিকাবাড়ি বাজারের কাছে তার ওপর হামলা করা হয়। স্বপন বলইবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি।
অভিযোগে জানা গেছে, ছুটিতে থাকা একই গ্রামের পুলিশ সদস্য সজিব ওরফে সমর ঢালী ও স্থানীয় মেম্বর সুশীল ঢালীসহ ৫-৬ জনের একটি দল পরিকল্পিতভাবে স্বপনকে মারপিট করে রাস্তার পাশে ফেলে রাখে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে মোড়েলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে স্বপনের বড় ভাই শিক্ষক প্রভাত কুমার মিস্ত্রী বলেন, ৬-৭ বছর ধরে তার মা কিরনীবালার নামের বয়স্কভাতার টাকা আত্মসাৎ করে আসছে সুশীল মেম্বর ও তার সহযোগীরা। এ ঘটনার প্রতিবাদ করায় স্বপনের ওপর হামলা করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-৩২। তারিখ-২১.৯.২০।
৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
তথ্য বিবরণী
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে বুধবার সকালে খুলনা স্কুল হেলথ কিনিকের সম্মেলনকক্ষে খুলনা জেলার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন দপ্তর এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। খুলনা জেলায় দুই লাখ ৭৪ হাজার ৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা বেতারের সহকারী পরিচালক মোঃ মামুন আক্তার, খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার প্রমুখ। কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা অংশগ্রহণ করেন।
সিভিল সার্জন জানান, ঐ দিনগুলোতে সকাল আটটা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে। এ ক্যাপসুলের সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিভিল সার্জন। তিনি আরও জানান, সকল টিকাদান কেন্দ্রে শভভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর খুলনা জেলায় নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার নয়শত ২৩ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা একশত ৯২টি, জোন সংখ্যা চারটি, মোট ভলেন্টিয়ার এক হাজার চারশত ২০ জন এবং সুপারভাইজার ৬২ জন। খুলনা জেলার নয়টি উপজেলা, দুইটি পৌরসভায় মোট ৬৮টি ইউনিয়নের দুইশত চারটি ওয়ার্ডে মোট টিকাদান কেন্দ্র এক হাজার ছয়শত ৪১টি, স্বেচ্ছোসেবক তিন হাজার দুইশত ৮২জন, সরকারি ও বেসরকারি কর্মী চার হাজার ৭৭ জন এবং মেডিকেল টিমের সংখ্যা একশত ১৬টি। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে স্থায়ী টিকা কেন্দ্র থাকবে। করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শুধু টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রামপালে একরাতে ৩টি গরুচুরি, খামারিদের মাঝে আতঙ্ক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে এক রাতে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ওই এলাকার খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শ্রীফলতলা এলাকায় মনিশংকর কুন্ডুর বাড়িতে এই দূর্র্ধষ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক জানান, মঙ্গলবার দিবাগত রাতে ৩টার সময় তাদের গোয়ালঘরে গিয়ে দেখতে পান ৩টি গরুচুরি হয়ে গেছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশেপাশের বিভিন্ন স্থানে গরু খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তারা চুরির ঘটনা নিশ্চিত হয়। ৩টি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলেও জানান ক্ষতিগ্রস্থ মনিশংকর। এই ঘটনার পর স্থানীয় খামারি ও গৃহস্থদের মধ্যে গরুচুরির আতংক বিরাজ করছে। এর আগেও বিভিন্ন সময় রামপাল থেকে গরুচুরির ঘটনা ঘটলেও বড়সড় এই চোর সিন্ডিকেট আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
রামপাল রাজনগর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচন ২০ অক্টোবর
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে রাজনগর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের উপ- নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত দুইজন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মোসম্মৎ সুফিয়া মোরাদ ও টুম্পা ঘোষ। রামপাল উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, আজ বুধবার (২০-০৯-২০২০) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই, বাছাই করা হবে এবং ২০ অক্টোবর নির্বাচন হবে। উল্লেখ্য, গত ২০ আগষ্ট রাজনগর ইউনিয়নের সংরক্ষিত ২ নং (৪-৫-৬) নারী আসনের সদস্যা ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস মোস্তফার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে জয়ের ব্যাপারে দুইজনই আশাবাদী বলে জানিয়েছেন।
পূর্ব ঘোষিত জনসভাস্থলে ১৪৪ ধারা জারী, স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীনদের কারসাজীর প্রতিবাদে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের মিট দ্যা প্রেস
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ সেনহাটি বাজার শিববাড়ী মাঠে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আহুত বুধবার বিকেল ৪টায় পূর্ব ঘোষিত শ্রমিক জনসভা ১৪৪ ধারা জারি করে প- করে দেয়ার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় সিপিবি কার্যালয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা উপস্থিত সাংবাদিকদের নিকট সার্বিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা আজকের এ শ্রমিক জনসভার করার জন্য পূর্বেই প্রশাসনকে অবহিত করেছি। অথচ প্রশাসন সুপরিকল্পিতভাবে বানচালের উদ্দেশ্যে ১৪৪ ধারা জারি করেছে। এর পূর্বে নেতৃবৃন্দ চন্দনীমহলস্থ ষ্টার জুট মিল গেটে এক সভায় মিলিত হন। মিট দ্যা প্রেসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসিন, যুগ্ম আহ্বায়ক ও সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। আরও উপস্থিত ছিলেনÑযুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব মোঃ মারুফ গাজী, নারী সেল, খুলনার আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শ্রমিক নেতা নূরুল ইসলাম, সামশেদ আলম শমশের, কাজী মাহমুদ মিণ্টু, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, যুব নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, ছাত্র ইউনিয়ন নেতা হরষিৎ ম-ল প্রমুখ। মিট দ্যা প্রেসে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল জাতীয় সম্পদ। যথাযথ আইনী প্রক্রিয়া পাশ কাটিয়ে সরকার একক সিদ্ধান্তে রাতের অন্ধকারে ঐতিহ্যবাহী পাটকলগুলো বন্ধ করে দেয়। আমরা দেশের নাগরিক হিসেবে নৈতিক অবস্থান থেকে রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর দাবীতে ইতোপূর্বে একাধিকবার শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করেছি। আমাদের কোনো কর্মসূচিতে শান্তি-শৃঙ্খলা বিঘিœত হয়নি। কিন্তু আজকের কর্মসূচি স্থানীয় প্রশাসন সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ১৪৪ ধারা জারি করে শ্রমিক জনসভা প- করেছে। আমরা ১৪৪ ধারা বহির্ভূত এলাকায় গিয়ে শ্রমিক ও স্থানীয় জনগণের সাথে কথা বলে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছি। তাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছি। স্থানীয় প্রশাসনের এহেন যড়যন্ত্রমূলক ন্যাক্কারজনক ভূমিকা আমাদের বিস্মিত করেছে। আমরা এর তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দায়িত্ব অবহেলায় ২৮নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত
# সম্মেলন প্রস্তুত কমিটি গঠন # ১৫ অক্টোবরের মধ্যে সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
সম্মেলনে ব্যর্থ হওয়ায় ও দায়িত্ব অবহেলায় এবং ওয়ার্ড কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতা বলে মহানগর আওয়ামী লীগের পরামর্শক্রমে ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সদর থানা আওয়ামী লীগ। একই সাথে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুকে আহবায়ক এবং হাফেজ মো. শামীমকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আবুল কালাম আজাদ, কাউন্সিলর আজমল আহমেদ তপন, জামাল উদ্দিন বাচ্চু, সাহিদা সালাম জলি, আলহাজ্ব শুকুর আহমেদ মোল্লা, মো. ইলিয়াছ হোসেন চৌধুরী, বাবুল সরদার বাদল, নিখিল কুমার বিশ্বাস, আজম খান, আউয়াল হোসেন ছোটন, সমীর কৃষ্ণ হীরা, আব্দুর রহিম বাবু, অমিতাভ ঘোষ। কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে সম্মেলন সমাপ্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সভায় সভাপতিত্ব করেন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। পরিচালনা করেন, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
মডেল স্কুলের প্রাক্তন শিক্ষকের মৃত্যুতে আ’লীগ, মন্ত্রী, এমপিদের শোক
খবর বিজ্ঞপ্তি
২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এ্যাড. হিমাংশু চক্রবর্তীর বাবা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক সুনীল কুমার চক্রবর্তী (৮১) পরলোক গমন করেছেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ভোর পৌনে ৫টায় নিজবাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। স্বর্গবাসি সুনীল কুমার চক্রবর্তীর শেষ কৃতানুষ্ঠান দুপুর দেড়টায় রূপসা মহাশশ্মানে অনুষ্ঠিত হয়।
এদিকে প্রাক্তন শিক্ষক সুনীল কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়য়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেনের শোক ॥
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনীল কুমার চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
আজ আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আজ বৃহস্পতিবার খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
কেশবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৫৩ হাজার টাকা জরিমানা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের নতুন উপজেলা সড়কেরে পাশে অবস্থিত ঢাকা বেকারীর কারখানায় মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে মালিক সবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং একই সড়কে অবস্থিত বিল্লাল হোটেলের কাগজপত্র ঠিক না থাকা এবং খাদ্য মূল্য তালিকা না পাওয়ায় মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ আসামি আটক
কেশবপুর প্রতিনিধি,
কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান, অরুণ বসু, সহকারী উপ-পরিদর্শক ফিরোজ হোসেন,তরিকুল, কাজী রহমান পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মূলগ্রাম গ্রামের মৃত হাতেম মোড়লের ছেলে আজাহার মোড়ল (৪৮), আজাহার মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) রিয়ান মোড়ল (২১), কোমরপোল গ্রামের মৃত সুশীল দাসের ছেলে ভুন্ডুল দাস (৪৪), ভুন্ডুল দাসের ছেলে রানা দাস (২০), পঞ্চানন দাসের ছেলে স্বপন দাস (৩৫) ও মনু দাস (৩০), মির্জানগর গ্রামের শেখ মুজিবরের ছেলে শেখ মিজানুর (৩৫), শেখ আ: সাত্তারের ছেলে শেখ বাদলকে (৩০) গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, আটককৃদের বিরুদ্ধে থানায় বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
কেশবপুরে গত ১১ দিনে নতুন করে কোন করোনা ভাইরাস শনাক্ত হয়নি
কেশবপুর প্রতিনিধি,
কেশবপুরে গত ১১ দিনে ৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কোন করোনা ভাইরাস শনাক্ত না হওয়ায় মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত ১২ সেপ্টেম্বর সর্বশেষ এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে। তবে স¤প্রতি কেশবপুর শহরসহ বিভিন্ন স্থানে মানুষ মাক্স ছাড়াই ঘোরাঘোরি করছে। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা থাকলেও সেগুলো তেমন কেউ মানছেই না।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ গৌতম কুমার দাস জানান, গত ৩১ মার্চ এ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। সে থেকে এ পর্যন্ত ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ২৩৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৩০ জন ইতিমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং ৩ জন মারা গেছেন। চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সকলেই সুস্থ হয়ে পুনরায় রোগীর সেবায় ফিরে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডাক্তার তন্ময় বিশ্বাস বলেন, সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ১১ দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৪২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তাদের সবগুলোই নেগেটিভ এসেছে। বর্তমানে যে ৫ জন করোনা আক্রান্ত রয়েছেন তাদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং আক্রান্তদের হোম আইসোলেশনে সার্বিক তত্ত্বাবধানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
বটিয়াঘাটায় ভূমি অফিস দালাল নির্মূল করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় অব্যহত
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
উপজেলা ভূমি অফিস ও জলমা তহশীল অফিসে দালাল বাটপার নির্মূলে হোয়াইট ওয়াশ হিসাবে গত কয়েক দিন ধরে ভাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলে ও মূল দালাল বাটপাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। কারন হিসেবে এলাকায় ভূক্তভোগী ও সচেতন মহল দাবী করছে যে, মূল দালাল বাটপারদের সাথে রয়েছে ওই সকল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সখ্যতা। যে কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা ভূমি অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকলেও দালাল বাটপাররা অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের চায়ের দোকানে অথবা সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে অফিসের ভিতরে প্রকশ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে নয় ছয় কাজ সহজে করে দিচ্ছে। অথচ একজন সাধারণ নাগরিক তার ন্যায্য কাজ মাসের পর মাস ঘুরে চপ্পলের তলা খুইয়ে শুধু তারিখের পর তারিখ নিয়ে বাড়ী ফিরছেন। এছাড়া সাধারণ মানুষকে ভূমি কর্মকর্তার অজান্তেই নাম ভাঙিয়ে খতিয়ানে ভিপি আছে, আর এস জরিপের দাগ খতিয়ান নেই স্যার স্বাক্ষর করেছন না বলে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। ঘুষের টাকা দিতে পারলে কাজ হচ্ছে। না দিতে পারলে অফিসকে ভুল বুঝায়ে নামপত্তন কেস খারিজ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মোট কথা দালাল বাটপার ছাড়া কোন কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক এ প্রতিবেদকে জানান, দালাল বাটপারদের কারণে জলমা তহশীল অফিসে আমারা যারা প্রকৃত জমির মালিক তারা কোন কাজ করতে পারছি না। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান জানান, আপনারা স্থানীয় লোকজন জানেন কারা দালাল। আপনারা আমাদের সাথে সহযোগীতা করে তালিকা প্রস্তূত করে দিন। আমারা অবশ্যই ব্যবস্তা নেব। ইতিমধ্যে ভূমি অফিসের দালাল নির্মূল করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত রয়েছে। আসা করি অচিরেই ভূমি অফিস দালাল মুক্ত হবে।
ব্যবসায়ীদের ক্ষতি না করেই খাল খনন করতে হবে: সাতক্ষীরার পৌর মেয়র চিশতি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি বলেছেন, আমরা সবাই চাই প্রাণসায়ের খাল খনন হোক, সাতক্ষীরা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হোক কিন্তু তার মানে এই না যে খালধারের ব্যবসায়ীদের ক্ষতি করতে হবে। খাল খনন করতে গিয়ে শত বছরের ঐতিহ্য নষ্ট করা চলবে না। মঙ্গলবার বিকালে প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির আহবানে প্রাণ সায়ের খাল পাড়ের ভাঙ্গা দোকান পরিদর্শণ শেষে শহরের পাকাপোলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা দূরীকরণে সরকার প্রাণসায়ের খালসহ জেলার কয়েকটি নদী খননের জন্য বরাদ্দ দিয়েছেন। খাল খননের জন্য ইতিমধ্যে খালপাড়ের বেশির ভাগ দোকানের পেছনের দিক থেকে নির্দিষ্ট অংশ ভেঙ্গে নিতে বলা হলে ব্যবসায়ীরা তা নিয়েছেন কিন্তু এরপরও আবার নাকি দোকানঘর ভাঙ্গার জন্য মাইকিং করা হয়েছে। এ ব্যপারে পৌর কর্তৃপক্ষ কিছুই জানেনা। আমাদের না জানিয়েই মাইকিং করা হয়েছে। মেয়র আরো বলেন, পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করছেন তারা অবৈধ নন। খাল খননের জন্য যতটুকু জায়গা ছেড়ে দেওয়ার তা তারা দিয়েছেন। এরপরও আবার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গার পক্ষে পৌরসভা না।এ সময় তিনি ব্যবসায়ীদের খালপাড়ে কোন প্রকার ময়লা আবজর্না না ফেলার জন্য অনুরোধ জানান।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ ফিরোজ হাসান, প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর দত্ত, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী প্রমুখ। প্রাণ সায়ের ব্যবসায়ী সমিতির সভাপতি গৌর দত্ত বলেন, মহামারি করোনার জন্য ব্যবসায়ীরা বড় ক্ষতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘাঁ হয়ে আবার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে। একবারও কি এসব প্রতিষ্ঠানের উপর নির্ভর করে কতগুলো সংসার চলে তাদের কথা ভাবা হয়েছে ? এরপরও যদি আবার দোকান ভাঙ্গা হয় তাহলে স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় থাকবে না। এসময় প্রাণসায়ের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে পৌরসভার কাছে ক্ষতিপূরণ দাবি করেন। সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, অনিমা রাণী মন্ডল, ব্যবসায়ী নেতা আ স ম আবদুর রবসহ প্রাণ সায়ের খালপাড়ের ব্যবসায়ীরা।
পিরোজপুরে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ গড়তকাল বুধবার ুজেলার পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয় । নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ- খুলনা- বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা অমরেন্দ্র নাথ বিশ্বাস এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা । প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ কৃষাণী অংশ গ্রহণ করে । তাদের মাটির নমুনা সংগ্র্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় । সভায় বক্তারা বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি । অপরিকল্পিত ব্যবহারের কারণে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরূপ হচ্ছে না। প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এজন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্কিত ফলন বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অন্যদিকে অধিক ফলন উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে । তবে কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরি করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে । তাই এ ব্যপারে কৃষকরা একটু সর্তক হলেই আসল সার ও ভেজাল সারের পার্থক্য বুঝতে পারবেন । কর্মশালায় মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি , সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান হয় । এছাড়াও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি যেমন বিনাচাষে ডিবলিং ও ট্রান্সপান্টিং পদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপণ পদ্ধ্বতিতে বর্ষাকালীন তরমুজের চাষ, বিনা চাষে গম ও সূর্যমুখী চাষ, কলস সেচ পদ্ধ্বতি,খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ ইত্যাদি সম্পর্কে কৃষকদের ধারনা প্রদান করা হয় ।
খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিজান নাশকতার মামলায় গ্রেফতার
ফুলবাড়ীগেট(খুূলনা) প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান (৪৫) কে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন নাশকতার ২ টি মামলায় তাকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার শিরোমনি নিজ বাসা থেকে আটক করা হয় এবং মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দকরা হয়েছে ।
৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ই্উসুফ আলী খলিফা গুরুতর আসুস্থঃ সুস্থতা কামনা
ফুলবাড়ীগেট(খুূলনা) প্রতিনিধি
নগীরর ৩৩নং ওয়ার্ড (যোগিপোল ইউনিয়ন) আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান নেতা মোঃ ইউসুফ আলী খলিফা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন তিনি মঙ্গলবার যোহরের নামাজের জন্য ওযু করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশ্ববর্তি কিনিকে ভর্তি করা হয়, পরবর্তিতে তিনি খুলনার বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে ইউসুফ আলী খলিফার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফার দ্রুত সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, কেসিস ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা শাহবুদ্দিন, খানজাহান ্আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, যোগিপোল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রাণি মন্ডল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নুর মোহাম্মাদ বিশ^াস, আবু হেনা বাবলু, কাজী শহিদুল ইসলাম পিটো, খায়রল ইসলাম, গোলাম রসুল, আনোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মাসুম খন্দকার, সুমন খন্দকার, মোঃ শফিউদ্দিন শফি, কামরুল ইসলামসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে আজ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা সফল করার লক্ষে প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট(খুূলনা) প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকাল ৪টায় মহসেন শ্রমিক কলোনীতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ । সভায় নেতৃবৃন্দ বলেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল বলেন আমাদের এ কর্মসূচি অত্যন্তশান্তিপুর্ণভাবে পালিত হবে। কর্মসূচি পালনে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
ফুলবাড়ীগেট(খুূলনা) প্রতিনিধি
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত কমিটিতে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জামাল হোসেন তালুকদারকে কেন্দ্রীয় কমিটিতে সহ- সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমানকে সহ-সভাপতি এবং খুলনা বিভাগ ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল হক হেলালকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা-৩ আসনের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ। যথাক্রমে, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আল আমিন হোসেন, মোল্যা পলাশ, মেহেদী হাসান, লিমন মোল্যা, বিল্লাল হোসেন, মোঃ ইমদাদুল হক, সুমন গাজী, জাহিদুল ইসলাম, মোঃ রনি হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
ফকিরহাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে বুধবার দুপুর ১২টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার, মো: কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত প্রমূখ।
ফকিরহাটে ফলতিতা ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মূখে মাক্স না থাকায় ও স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফলতিতা মৎস্য আড়ৎ-এ স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভীর রহমান দুইজন দুইটি মৎস্য ডিপো মালিককে মোট ৬হাজার টাকা জরিমানা করেন। এসময় সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানকালে সড়কের উপর এলোমেলো ভাবে যানবাহন রেখে চলাচলে বিঘœ সৃষ্টি করায় সড়কের উপর থেকে যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
খুলনায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রোটারি কাব অব খুলনা নর্থ এর উদ্যোগে গতকাল বুধবার বটিয়াঘাটায় হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এর তালবেলেমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তির সার্বিক তত্ত্বাধানে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করেন রোটারি কাব অব খুলনা নর্থ এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, অসহায় খেটে খাওয়া মানুষ ও এতিম ছাত্রদের পাশে রোটারি কাব অব খুলনা নর্থ সর্বদা ছিলো এবং আছে, তাদের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো। এসময় দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার হাফেজ মো: মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হাফেজ হেদায়েত উল্লাহ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব সভাপতি রোটাঃ লুতফুল কবির তিতু, রোটাঃ পিপি ফরহাদ আহমেদ পম্পি, শরিফুল ইসলাম প্রিন্স, আবু সাহান, সফিকুর রহমান, রোটার্যাক্টর আই পিপি ও ডি আর আর অ্যাম্বাসেডর হাফেজ মোঃ আশিকুর রহমান, ফয়সাল, বেল্লাল, অহিদুল প্রমুখ।
সুন্দরবন অঞ্চলের সকল পর্যটন স্পটগুলি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার জন্য খুলনা চেম্বারের পক্ষ থেকে জোর দাবী
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য বাংলাদেশের সকল পর্যটন ষ্পটগুলি বন্ধ ছিল কিন্তু বর্তমানে মামনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জোরালো পদক্ষেপের কারনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব কমে আসায় দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলি পর্যায়ক্রমে দর্শনার্থিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলি দর্শনার্থিদের জন্য উন্মুক্ত করা হয়নি। এতে করে দক্ষিণাঞ্চলের অপরূপ মনমুগ্ধকর এই স্পটের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ছয় হাজার পরিবার যেমন ক্ষতির সম্মুখিন হচ্ছেন তেমনি দেশও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এখানে উল্লেখ্য যে, ৬,৪০৪ বর্গ কিলোমিটার এরিয়ার সুন্দরবন অঞ্চলের মধ্যে মাত্র ৪ বর্গ কিলোমিটার এরিয়া দর্শনার্থীগণ ব্যবহার করে থাকেন। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন পরিদর্শনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকগণ এ বনের সুন্দর্য্য উপভোগ করতে এখানে আসেন, এতে করে খুলনাও সকলের নিকট পরিচিতি লাভ করছে। এমতাবস্থায়, বনও পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সকল পর্যটন স্পটগুলি জীবন-জীবিকায় সচেতনতা ও সামাজিক দুরত্ব বজায় রেখে অতিসত্বর দর্শনার্থীদের পরিদর্শনে উন্মুক্ত করার জন্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক জোর দাবী জানিয়েছেন।
কোটচাঁদপুর খাদ্য গুদামে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে (২৩শে সেপ্টেম্বর)বুধবার সকাল ১১টার দিকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান এর নির্দেশনা ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এবং টিম লিডার আলতাফ হোসেন এর পরিচালনায় উপজেলা সরকারি খাদ্য গুদামে অগ্নিনির্বাপক সাপ্তাহিক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এবং ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন ও এলাকাবাসী উপস্থিত থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিভাবে অগ্নিনির্বাপক করা হয় তার প্রশিক্ষণ প্রদান করেন এবং জনসাধারণের মাঝে ফায়ার সার্ভিসের মোবাইল ও টেলিফোন নাম্বার বিতরন করা হয়।
এ সময় সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল হাসান বলেন কোটচাঁদপুর বাসির যেকোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাথে কাধেকাধ মিলিয়ে মানুষের জান মালের উদ্ধার কার্যক্রম চালাতে ও মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ সচেতনতা তৈরির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত করা হয়েছে। এ সময় কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক বলেন সাপ্তাহিক মহরা অংশ হিসেবে এই মহরা অনুষ্ঠিত হয়, এতে করে মানুষের মধ্যে অগ্নিনির্বাপক সচেতনতা তৈরি এবং মানুষের জান মালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, তিনি আরো জানান সড়ক দুর্ঘটনা কমাতে এবং দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন স্থানে সচেতনতা সাপ্তাহিক মহড়া করে থাকি এবং এই মহড়া চলমান থাকবে।
ছাত্রদলের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে খুলনার রাজপথের পরীক্ষিত তিন নেতা মোঃ জামাল তালুকদার সহ-সভাপতি, শেখ তৈয়েবুর রহমান খুলনা বিভাগীয় সহ-সভাপতি এবং একরামুল হক হেলাল সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দীর্ঘদিন যাবৎ খুলনার রাজপথে আন্দোলন সংগ্রামে তাদের অবদানের স্বীকৃতি অর্জিত হয়েছে বলে মনে করে খুলনা জেলা ছাত্রদল। নব নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও আপোষহীন ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করে নব নির্বাচিত নেতৃবৃন্দদের খুলনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।
তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় দুইদিনের কর্মশালার উদ্বোধন
ইলিয়াস হোসেন, তালা
তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভূক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালার উদ্বোধন হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত উক্ত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাকিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান। এ সময় তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা মহিলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
তালায় যুব পানি কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালা শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে জলাবদ্ধতায় খাপ খাওয়ানো বিষয়ক যুব পানি কমিটির এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে এবং বোথ-এন্ডস্ এর আর্থিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে কপোতাক্ষ ও শিবসা যুব পানি কমিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাশেম আলী ফকির। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।











































