ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শেষ হয়েছে অনেক আগেই। তবে কয়েকটি ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। তারা ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। বিশেষ করে দুর্বার রাজশাহীকে নিয়ে অভিযোগ বেশি। কাল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে রাতে প্রেস রিলিজ দেওয়া হয়। যারা ক্রিকেটারদের সঙ্গে যেমন করেছে ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আয় থেকে তেমন লাভ ফেরত দেবে। আর কোর্টে গড়াবে পারিশ্রমিক না দিলে।











































