বাগেরহাট প্রতিনিধি।।
নাশকতার মামলায় বাগেরহাটে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ডুমুরিয়া বাজার এবং বেলা সাড়ে ১১টায় খাসেরহাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে একটি নাশকতা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১ মিনিটে পড়ুন
গ্রেফতাররা হলেন: চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০)। তিনি উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মো. কামরুল মীর (২৫) চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি মুসলিমপাড়া গ্রামের দলিল উদ্দিন মীরের ছেলে।
চিতলমারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে গেল ৬ মার্চে চিতলমারী থানায় একটি নাশকতা মামলা রয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।











































