Home আঞ্চলিক খুলনার আলোচিত ভূমিদস্যু তকদির হোসেন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে বাগেরহাটে জিডি

খুলনার আলোচিত ভূমিদস্যু তকদির হোসেন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে বাগেরহাটে জিডি

93


মায়া খন্দকার ।।
খুলনার আলোচিত-সমালোচিত ভূমিদস্যু শেখ তকদির হোসেন বাবুসহ ৪ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সোমবার (১০ মার্চ) বাগেরহাট সদর থানার বাসিন্দা সুপ্রিয়া ইসলাম বাদী হয়ে এ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীতে অন্যান্যরা হলেন, খালিশপুরের হাউজিং এস্টেট-এর বাসিন্দা মাহির তাজা (২১), ও বৈকালী এলাকার শেখ ফেরদৌস-উর রহমান (৬০), শেখ মাহাবুবুর রহমান (৩২)।


ডায়েরীতে সুপ্রিয়া ইসলাম উল্লেখ করেন, তার ছেলে শেখ আরায বিন অহিদ সৌরভ বাগেরহাট সদর মডেল থানাধীন মিঠাপুকুর পাড় বরাদ্দ নিয়ে স্থাপনা নির্মাণ করা কালে বিবাদীগন ৫ মার্চ দুপুর অনুমানিক ২টার সময় নির্মানাধীন স্থাপনার সামনে আসিয়ে বিবাদীগন উক্ত নির্মানাধীন স্থাপনা তাহাদের বলিয়া দাবি করে। তখন বাদীর ছেলে ও আমার স্বামী উক্ত স্থাপনা তাদের দাবি করলে স্বামী ও ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় সৌরভ গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা পিতা-পুত্রকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এসময় তাদেও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগন সৌরভ ও তার পিতাকে খুন জখমের হুমমিসহ মিথ্যা মামলা দেয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাহ করে। বর্তমানে তারা নিয়াপরাহীনতায় রয়েছেন।

দায়েরকৃত ডায়েরী নং-৪৮৫, তারিখ ১০.৩.২৫ইং।